চিত্রাঙ্গদার 'সেক্সি বিউটি'তে মুগ্ধ সলমন! গান গেয়ে বললেন, 'দু'পেগ শেষে কোথায় নামব জানি না'
Sandipta Bhanja
তিনি বলিউডের চিরকুমার। ষাট পেরিয়েও গ্ল্যামারাস। জীবনে প্রেম একাধিকবার উঁকি দিলেও ছাঁদনাতলা অবধি আর যাওয়া হয়নি সুপারস্টারের। অতঃপর ষাটেও আইবুড়োই রয়ে গিয়েছেন সলমন খান (Salman Khan)। বিটাউনের 'মোস্ট এলিজিবল ব্যাচেলর'-এর কপালে কিন্তু কম বিয়ের প্রস্তাব জোটেনি, তবুও বিয়ের পিঁড়ি পর্যন্ত গড়াতে দেননি ভাইজান। তবে বুধসকালে 'ব্যাচেলর' ভাইজান যে চমক দিলেন, তাতে অনুরাগীদের মন্তব্য, 'এ তো রোম্যান্সে আমির-শাহরুখকেও টেক্কা!'
সুরে সুরে প্রেমসাগরে ডুব দেওয়ার কথা জানিয়েছেন তিনি। 'নায়ক' সলমনকে এহেন 'গায়ক' অবতারে দেখে ততোধিক উল্লাস ভক্তশিবিরে।
আসলে এদিন ভাইজান তাঁর আসন্ন সিনেমা 'মাতৃভূমি'র নতুন গান প্রকাশ্যে এনেছেন। আর সেখানেই সুরে সুরে প্রেমসাগরে ডুব দেওয়ার কথা জানিয়েছেন তিনি। 'নায়ক' সলমনকে এহেন 'গায়ক' অবতারে দেখে ততোধিক উল্লাস ভক্তশিবিরে। বুধবার সোশাল মিডিয়ায় 'মাতৃভূমি'র 'তেরি সেক্সি বিউটি' গানের একটি অংশ ভাগ করে নিয়ে ভাইজান লিখেছেন, 'ভোর ৫:১২-তে যাত্রা শুরু। ফ্লাইট একদম ঠিকসময়ে, দুই পেগ পান করা শেষ, আমার 'সেক্সি বিউটি'কে নিয়ে উড়ান দিচ্ছি, জানি না কোথায় গিয়ে নামব!' ভিডিওতে সলমনকে চিরাচরিত স্টাইলে রেকর্ডিং স্টুডিওতে প্রবেশ করতে দেখা যায়। এরপরই কানে হেডফোন দিয়ে হাসিমুখে গান রেকর্ড করতে দেখা যায় তাঁকে। উল্লেখ্য, 'তেরি সেক্সি বিউটি' গানটির সুরকার হিমেশ রেশমিয়া। গানটিতে সলমন খানের সঙ্গে যৌথভাবে কণ্ঠ দিয়েছেন মুসকান। গানটির সুর ও কথা সাজিদ খানের এবং কোরিওগ্রাফি করেছেন সিজার গনসালভেস।
আরও পড়ুন:
এই অবশ্য প্রথম নয়, এর আগেও নিজের সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন সলমন। যে তালিকার অন্যতম 'হ্যালো ব্রাদার' সিনেমার 'চান্দি কি ডাল পার'। পরবর্তীতে 'ওয়ান্টেড' সিনেমার 'মোস্ট ওয়ান্টেড ট্র্যাক' এবং 'কিক' সিনেমার 'হ্যাংওভার' থেকে 'তু হি তু' ও 'হ্যায় ইয়েহি জিন্দেগি' গানে কণ্ঠ দেন। সলমনের গাওয়া অন্যান্য জনপ্রিয় গানগুলির মধ্যে রয়েছে ২০১৫ সালে 'হিরো' সিনেমার 'ম্যায় হুঁ হিরো তেরা', এবং 'সুলতান' সিনেমার 'বেবি কো বেস পসন্দ হ্যায়' ও 'জাগ ঘুমেয়া'। এছাড়া ২০২০ সালে অতিমারির সময়ে 'প্যায়ার করো না', 'তেরে বিনা' এবং 'ভাই ভাই'-এর মতো একক গানও প্রকাশ করেছিলেন। এবার বহু প্রতীক্ষিত 'মাতৃভূমি' সিনেমার জন্য ফের একবার গান গাইলেন ভাইজান।