দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Sanjay Gupta Death

প্রয়াত 'কাঁটে' পরিচালক সঞ্জয় গুপ্তা, সারা রাত স্নানাগারে পড়ে নিথর দেহ, চাঞ্চল্য বলিউডে!

পরিচালকের আকস্মিক মৃত্যুতে স্তম্ভিত বলিউড!
Sandipta Bhanja
11:32 AM Oct 31, 2026 IST
পরিচালকের আকস্মিক মৃত্যুতে স্তম্ভিত বলিউড!
প্রয়াত পরিচালক সঞ্জয় গুপ্তা

শনিবার সাতসকালে মায়ানগরীর সেলেবপাড়ায় বিষাদের মেঘ। প্রয়াত খ্যাতনামা পরিচালক সঞ্জয় গুপ্তা (Sanjay Gupta)। একসময়ে 'কাঁটে', 'শুটআউট অ্যাট ওয়াডলা', 'কাবিল' থেকে হালফিলের 'মুম্বই সাগা'র মতো রোমহর্ষক থ্রিলার সিনেমা তৈরি করে দর্শকমহলে সাড়া ফেলেছেন। সেই পরিচালকের এহেন আকস্মিক মৃত্যুতে স্তম্ভিত বলিউড!

যদিও সঞ্জয় গুপ্তার মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে বলিউড সংবাদমাধ্যম সূত্রে পাওয়া খবর অনুযায়ী, শুক্রবার রাতে শৌচালয়ে পড়ে গিয়েছিলেন পরিচালক। তারপর রাতভর তাঁর নিথর দেহ পড়ে থাকে স্নানাগারেই। শনিবার সকাল পর্যন্ত কেউই টের পাননি। জানা গিয়েছে, রাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সঞ্জয় গুপ্তা। অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে। খবর প্রকাশ্যে আসতেই বলিউডে শোকের ছায়া।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

কয়েক দশকের ফিল্মি কেরিয়ারে একাধিক হিট সিনেমা উপহার দিয়েছেন সঞ্জয় গুপ্তা। কাজ করেছেন বলিউডের তাবড় সব দাপুটে অভিনেতাদের সঙ্গে। সঞ্জয় পরিচালিত সিনেমার তালিকায় রয়েছে, 'কাঁটে', 'শুটআউট অ্যাট ওয়াডলা', 'কাবিল', 'আতিশ', 'রাম শাস্ত্র', 'জং', 'জজবা', 'জিন্দা', 'হামেশা'।

সঞ্জয় দত্তের সঙ্গে পরিচালক সঞ্জয় গুপ্তা। ছবি- সংগৃহীত

কয়েক দশকের ফিল্মি কেরিয়ারে একাধিক হিট সিনেমা উপহার দিয়েছেন সঞ্জয় গুপ্তা। কাজ করেছেন বলিউডের তাবড় সব দাপুটে অভিনেতাদের সঙ্গে। সঞ্জয় পরিচালিত সিনেমার তালিকায় রয়েছে, 'কাঁটে', 'শুটআউট অ্যাট ওয়াডলা', 'কাবিল', 'আতিশ', 'রাম শাস্ত্র', 'জং', 'জজবা', 'জিন্দা', 'হামেশা', 'মুসাফির' থেকে 'দস কাহানিয়াঁ', 'মুম্বাই সাগা' এবং 'খৌফ'-এর মতো একাধিক ছবি। প্রযোজক হিসেবেও বরাবর এগিয়ে রেখেছিলেন থ্রিলার কনটেন্টকেই। 'শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা', 'প্ল্যান', 'উডস্টক ভিলা', 'অ্যাসিড ফ্যাক্টরি' থেকে 'পাঙ্খ'-এর মতো সিনেমা প্রযোজনা করেছেন। পরিচালকের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সোনু সুদ, হর্ষবর্ধন রানে, তুষার কাপুর-সহ আরও অনেকে। কান্নায় ভেঙে পড়েছেন মিলাপ জাফরি। 

কয়েক বছর আগে, পুনে থেকে মুম্বই ফেরার পথে এক ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন সঞ্জয় গুপ্তা। সেসময় তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন। সেই দুর্ঘটনা থেকে বেঁচে ফিরে যেন নতুন জীবন পেয়েছিলেন পরিচালক। কিন্তু এবার আর শেষরক্ষা হল না। চিরঘুমের দেশে পাড়ি দিলেন সঞ্জয় গুপ্তা।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Bollywood
Advertisement
Tags :
Bollywood

নিয়মিত খবরে থাকতে ফলো করুন