দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Rajpal Yadav

'জেলই আপনার যোগ্য জায়গা', কোটি টাকার চেক বাউন্স মামলায় রাজপাল যাদবকে 'সুপ্রিম' ভর্ৎসনা

Cheque Bounce Case: আদালতের নির্দেশানুযায়ী একাধিকবার মামলাকারীকে বকেয়া টাকা মেটাতে ব্যর্থ হয়েছেন 'ছোটে পণ্ডিত'।
Sandipta Bhanja
07:46 PM Oct 05, 2026 IST
Cheque Bounce Case: আদালতের নির্দেশানুযায়ী একাধিকবার মামলাকারীকে বকেয়া টাকা মেটাতে ব্যর্থ হয়েছেন 'ছোটে পণ্ডিত'।
চেক বাউন্স মামলায় রাজপাল যাদবকে কড়া শর্ত সুপ্রিম কোর্টের

চেক বাউন্স মামলার অভিশাপ যেন কিছুতেই পিছু ছাড়ছে না! ফের বিপাকে রাজপাল যাদব (Rajpal Yadav)। বকেয়া টাকা মেটাতে ব্যর্থ হওয়ায় গত জুলাই মাসেই অভিনেতাকে তিন মাসের কারাদণ্ড দিয়েছিল দিল্লি হাই কোর্ট। এমনকী ১০ সেপ্টেম্বরের মধ্যে রাজপালকে অত্মসমর্পণ করার নির্দেশও দেওয়া হয়। সেই রায়কে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বলিউডের 'ছোটে পণ্ডিত'। যে মামলার শুনানিতে গত ১৫ সেপ্টেম্বরই রাজপাল যাদবকে শীর্ষ আদালতে তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয়। অভিনেতাকে বলা হয় 'আপনি নাটক করতে ওস্তাদ'। যদিও আগামী ৫ অক্টোবর পর্যন্ত রাজপালকে ছাড় দিয়েছিল সুপ্রিম কোর্ট। তবে এবারও বকেয়া মেটানোর প্রতিশ্রুতি পূরণ করতে না পারায় শীর্ষ আদালতে ভর্ৎসনার মুখে পড়তে হল বলিউডের স্বনামধন্য কৌতুকাভিনেতাকে।

"কখন মুখ খুলতে হয়, সেটা আপনার জানা উচিত। জেলই আপনার যোগ্য জায়গা।"

কোটি টাকার চেক বাউন্স মামলায় রাজপাল যাদবকে 'সুপ্রিম' ভর্ৎসনা

গত সেপ্টেম্বরেও সংশ্লিষ্ট বেঞ্চের তরফে অভিনেতাকে বলা হয়েছিল, “নাটক করতে ওস্তাদ, কিন্তু এটা তো আদালত। এর আগেও আদালতের নির্দেশ মানেনি উনি।”

গত ৯ সেপ্টেম্বর সংশ্লিষ্ট মামলার শুনানিতে রাজপাল যাদবকে ৫ অক্টোবর বকেয়া ৫ কোটি টাকা মেটানোর নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু এবারও আদালতের নির্দেশানুযায়ী মামলাকারীকে বকেয়া টাকা মেটাতে ব্যর্থ হন 'ছোটে পণ্ডিত'। সেই প্রেক্ষিতেই 'সুপ্রিম' বকুনির মুখে পড়তে হল রাজপালকে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি. মোহনার বেঞ্চের তরফে অসন্তোষ প্রকাশ করে বলা হয়, রাজপাল যাদব সোমবারের মধ্যে আদালতের রেজিস্ট্রি বাবদ ৫ কোটি টাকা জমা দেওয়ার অঙ্গীকার করেছিলেন, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সেই টাকা জমা পড়েনি। পালটা অভিনেতার পক্ষ থেকে ৫০ লক্ষ টাকার একটি ডিমান্ড ড্রাফট পেশ করে জানানো হয়, সেটি ব্যাঙ্কে প্রক্রিয়াধীন। কিন্তু সেটা আসল কি না, তা আমরা জানি না। এরপরই রাজপালকে ভর্ৎসনা করে বিচারপতি বাগচী বলেন, "মামলাকারীরা হয়তো আপনার থেকে ধনী, কিন্তু আপনি তাদেরকে যে পরিমাণ ঠকিয়েছেন, তাতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আপনার এহেন ঔদ্ধত্যকে সঠিক জায়গায় নামিয়ে আনা প্রয়োজন। কখন মুখ খুলতে হয়, সেটা আপনার জানা উচিত। জেলই আপনার যোগ্য জায়গা।" গত সেপ্টেম্বরেও সংশ্লিষ্ট বেঞ্চের তরফে অভিনেতাকে বলা হয়েছিল, “নাটক করতে ওস্তাদ, কিন্তু এটা তো আদালত। এর আগেও আদালতের নির্দেশ মানেনি উনি।”

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

২০১০ সালে ‘আতা পাতা লাপাতা’ সিনেমার জন্য মুরালি প্রজেক্ট নামে দিল্লির এক সংস্থার থেকে ৫ কোটি টাকা ধার করেছিলেন অভিনেতা। সেই ছবির বক্স অফিসে ভরাডুবি হওয়ায় টাকা ফেরত দিতে পারেননি তিনি। ফলত, মামলা গড়ায় আদালত অবধি।

‘হাম কোই মন্দির কা ঘণ্টা হ্যায়, কি কোই ভি আকে বাজা যাতা হ্যায়?’, রাজপাল যাদবের এহেন বিখ্যাত সংলাপ আমজনতার পেটে খিল ধরালেও এই কথাগুলিই যেন তাঁর বাস্তবজীবনের ক্ষেত্রে অক্ষরে অক্ষরে খাটে! ২০১০ সালে ‘আতা পাতা লাপাতা’ সিনেমার জন্য মুরালি প্রজেক্ট নামে দিল্লির এক সংস্থার থেকে ৫ কোটি টাকা ধার করেছিলেন অভিনেতা। সেই ছবির বক্স অফিসে ভরাডুবি হওয়ায় টাকা ফেরত দিতে পারেননি তিনি। ফলত, মামলা গড়ায় আদালত অবধি। এদিকে কয়েকবার সুযোগ দেওয়া সত্ত্বেও বকেয়া না মেটাতে পারায় গত ৫ ফেব্রুয়ারি দিল্লি উচ্চ আদালতের নির্দেশে আত্মসমর্পণ করেন রাজপাল যাদব। জেলযাত্রার প্রাক্কালে করুণ সুরে বলেছিলেন, “আমার কোনও বন্ধু নেই যে বকেয়া টাকা মেটাবে।” এর আগে ২০১৮ সালের এপ্রিল মাসে ম্যাজিস্ট্রেট আদালত রাজপালকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন অভিনেতা এবং তাঁর স্ত্রী। চেক বাউন্সের মামলায় সেসময়ে তাঁদের সাজা স্থগিত হয়ে যায়। এরপর ২০২৪ সালে ফের দোষী সাব্যস্ত হলেও রাজপালের সাজা সাময়িকভাবে স্থগিত করা হয়। মামলাকারীদের সঙ্গে সমঝোতা করে বা অর্থ ফেরত দিয়ে বিষয়টির নিষ্পত্তি হয়ে যাবে বলেই আশা করেছিল আদালত। কিন্তু দু’দফায় ২.২৫ কোটি টাকা মেটালেও বাকিটা বকেয়া রয়ে গিয়েছে। সেই প্রেক্ষিতেই এবার সুপ্রিম কোর্টে ভর্থসনার মুখে পড়তে হল রাজপাল যাদবকে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Rajpal YadavSupreme Court
Advertisement
Tags :
Rajpal YadavSupreme Court

নিয়মিত খবরে থাকতে ফলো করুন