দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Shah Rukh Khan Birthday

জন্মদিনের ভোররাতে ভক্তদের উড়ন্ত চুমু শাহরুখের, আলো ঝলমলে বুর্জ খলিফা, হাতে লেখা বার্তায় ধন্যবাদ কিং খানের

জন্মদিনের ভোররাতে শাহরুখ সাক্ষাতে খুশি ভক্তরা। সেজে উঠেছে মুম্বইয়ের বান্দ্রা-ওরলি সি লিঙ্কও।
Kasturi Kundu
10:33 AM Nov 02, 2026 IST
জন্মদিনের ভোররাতে শাহরুখ সাক্ষাতে খুশি ভক্তরা। সেজে উঠেছে মুম্বইয়ের বান্দ্রা-ওরলি সি লিঙ্কও।
শাহরুখের জন্মদিনের ঝলক। ছবি: গ্রাফিক্স

বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিন (Shah Rukh Khan Birthday) মানেই ২ নভেম্বর কিং খানের জাবরা ফ্যানদের জন্য 'এসআরকে ডে'। ফি বছর বাদশার জন্মদিনে মন্নতের বাইরে জনসুনামি! এবছর মন্নতের সংস্কার ও সম্প্রসারণের কাজ চলার জন্য পরিবার নিয়ে আপাতত পালি হিলের বিলাসবহুল ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টই খান পরিবারের অস্থায়ী আস্তানা। তাই মন্নতের ছাদে আইকনিক পোজে শাহরুখ তাঁর ভক্তদের দর্শন দেবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। শাহরুখ তো ভক্তের ভগবান, অনুরাগীদের কখনই নিরাশ করবে না। মন্নতে নাই বা হল, অন্য় কোথাও তো হাত নেড়ে ভক্তদের ভালোবাসা জানাতেই পারেন। তাই সোমবার ভোররাতে মুম্বইয়ের এক বিলাসবহুল রেস্তরাঁর বাইরে জাবরা ফ্যানেদের দিকে করজোড়ে ভালোবাসা জানিয়ে ছুড়ে দেন উড়ন্ত চুমু।

প্রসঙ্গত, পরিবারের সঙ্গে মধ্যরাতে পরিবারের সঙ্গে জন্মদিন উদযাপন করেন শাহরুখ। তাজ হোটেলে প্রায় ভোররাত পর্যন্ত পার্টি চলে বলেই খবর। হোটেলের বাইরে কিং খানের বিলাসবহুল গাড়িটি দাঁড়িয়ে থাকতে দেখেই সেখানে ভিড় জমান ভক্তরা। এক্স হ্যান্ডলে ভক্তদের সঙ্গে শাহরুখের ভাব বিনিময়ের বেশ কিছু মুহূর্ত ভাইরাল। সেখানেই দেখা যাচ্ছে, গাড়িতে ওঠার আগে অনুরাগীদের দিকে হাত নাড়ছেন। তারপরই বার্থডে বয় শাহরুখের উড়ন্ত চুমুতে তৃপ্ত হয় ভক্তহৃদয়।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

এদিন ক্যাজুয়েল লুকেই জন্মদিন পার্টিতে এসেছিলেন শাহরুখ। তাঁকে শুভেচ্ছা জানাতে নাকি এসেছিলেন সলমনও! শাহরুখের জন্মদিন উপলক্ষে 'মন্নত'-এও দেখা গিয়েছে বিশেষ বার্তা। বাড়ির বাইরে লাগানো একটি বিলবোর্ডে অনুরাগীদের উদ্দেশে শাহরুখের স্বাক্ষর করা হাতে লেখা মেসেজ, 'আপনাদের সকলের শুভেচ্ছা ও ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার তরফ থেকেও আপনাদের প্রত্যেকের জন্য রইল অফুরন্ত ভালোবাসা।' শেষ পর্যায়ে শাহরুখের সংযোজন, 'অনেক ভালোবাসা ও একরাশ আলিঙ্গন'।

জন্মদিনে প্রিয় তারকার এমন ভালোবাসার বার্তা পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা। এবার আসা যাক বুর্জ খলিফার উদযাপনে। শাহরুখ খানের জন্মদিনের উদযাপন এবার আরও জমকালো! আলোয় ঝলমল করে উঠল দুবাইয়ের বুর্জ খলিফা। বিশ্বের উচ্চতম এই ভবনে শাহরুখ খানের বিশালাকার ছবি। সেই সঙ্গে জন্মদিনের শুভেচ্ছাবার্তায় ভেসে উঠল 'উই লাভ ইউ এসআরকে।' যার বাংলা তর্জমা করলে হয়, আমরা তোমাকে ভালোবাসি এসআরকে।

শুধু বুর্জ খলিফাই নয়, এই উদযাপনে সামিল হয় দুবাইয়ের বিখ্যাত দুবাই ফাউন্টেনও। শাহরুখের জনপ্রিয় ছবির গান বাজিয়ে আয়োজন করা হয় বিশেষ প্রদর্শনীর। 'ওম শান্তি ওম' এবং 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'-এর মতো সিনেমার গানে জমজমাট দুবাইয়ে শাহরুখের জন্মদিন সেলিব্রেশন। অন্যদিকে, শাহরুখকে সম্মান জানাতে আলোয় সাজিয়ে তোলা হয় মুম্বইয়ের বান্দ্রা-ওরলি সি লিঙ্কও।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
BollywoodShah Rukh Khan
Advertisement
Tags :
BollywoodShah Rukh Khan

নিয়মিত খবরে থাকতে ফলো করুন