দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Shah Rukh Khan

'কিং সাইজ' সম্পত্তি! ব্র্যান্ড-ব্যবসা-বলিউড মিলিয়ে কত কোটির মালিক 'বার্থডে বয়' শাহরুখ?

সম্পদেও সবার উপরে!
Biswadip Dey
05:44 PM Nov 02, 2026 IST
সম্পদেও সবার উপরে!
  • আরও একটা ২ নভেম্বর। শাহরুখ খানের বয়স হল ৬১। আজও তাঁর গালের টোলের জাদুতে মুহূর্তে গলে যায় জেন জি তরুণীরও হৃদয়! এতগুলি প্রজন্মকে এমনভাবে সম্মোহিত করা মুখের কথা নয়। সেটা পেরেছেন বলেই তো তিনি 'বাদশা'! আর এই দীর্ঘ সাফল্যের সুবাদে তিনি গড়ে তুলেছেন ঈর্ষণীয় সম্পদ। ‘হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬’ অনুযায়ী, শাহরুখ খানের মোট সম্পদের পরিমাণ প্রায় ১০,০০০ কোটি টাকা।

  • ‘হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫’-এ শাহরুখের সম্পদের পরিমাণ ছিল ১২,৪৯০ কোটি টাকা। সেই তুলনায় ২০২৬ সালের তালিকায় তাঁর সম্পদ কিছুটা হ্রাস পেয়েছে বটে। তবে সম্পদের এই সামান্য হ্রাস সত্ত্বেও, ২০২৬ সালের তালিকায় তিনি এখনও ভারতের সবচেয়ে ধনী অভিনেতা হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন। শাহরুখের এই বিপুল সম্পত্তির উৎস কেবলই সিনেমা বা ব্র্যান্ড এনডোর্সমেন্ট নয়।

  • বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগ থেকেও বিরাট আয় করেন শাহরুখ। যার মধ্যে অন্যতম তাঁর প্রযোজনা সংস্থা ‘রেড চিলিস এন্টারটেনমেন্ট’, ক্রীড়া প্রতিষ্ঠান ‘নাইট রাইডার্স স্পোর্টস’। এছাড়াও বাদশা রিয়েল এস্টেটও বিনিয়োগ করেছেন। কেবল দেশেই নয়, তা বিদেশের বিভিন্ন অভিজাত এলাকায় ছড়িয়ে রয়েছে। তার অন্যতম মূল্যবান সম্পদ হলো মুম্বইয়ের বান্দ্রায় অবস্থিত তাঁর সমুদ্রমুখী আইকনিক বাংলো ‘মান্নাত’।

  • ২০০১ সালে তিনি মোটামুটি ১৮ কোটি টাকা খরচ করে ‘মান্নাত’ কিনেছিলেন। বর্তমানে এর আনুমানিক মূল্য বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩০০ কোটি টাকায়! এদিকে, দুবাইয়ের ‘পাম জুমেইরাহ’-তেও রয়েছে বিলাসবহুল ভিলা। আবার লন্ডনের ‘পার্ক লেন’-এর চমৎকার অ্যাপার্টমেন্টের কথা এই প্রসঙ্গে বলা যায়। এছাড়াও মুম্বইয়েই একটি ফার্মহাউস রয়েছে। আলিবাগে প্রায় ২০,০০০ বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই সম্পত্তির মূল্য প্রায় ১৫ কোটি টাকা।

  • শাহরুখের গাড়ির সংগ্রহও তাক লাগানোর মতো। এর মধ্যে রয়েছে প্রায় ১২ কোটি টাকার বুগাটি ভেরন, ২.৬২ কোটি টাকার বিএমডবলিউ আই৮। এছাড়াও বিএমডবলিউ ৭ সিরিজ (মূল্য ১.৩৫ কোটি টাকা), মার্সিডিজ-বেঞ্জ এস-ক্লাস (মোটামুটি ১.৮৬ কোটি টাকা দাম) ইত্যাদিও রয়েছে। তাঁর কাছে রয়েছে ৮৮ লক্ষ টাকার এক মার্সিডিজ-বেঞ্জ জিএলই। রয়েছে প্রায় ১০ কোটির রোলস রয়েস।

  • ব্যবসায়িক উদ্যোগের ক্ষেত্রে ‘কলকাতা নাইট রাইডার্স’-এর মালিক কিন্তু শাহরুখ একা নন। এই মালিকানা যৌথভাবে অভিনেত্রী জুহি চাওলা এবং তাঁর স্বামী জয় মেহতারও রয়েছে। এছাড়া ‘রেড চিলিস এন্টারটেনমেন্ট’ তো আছেই। ২০০২ সালে শাহরুখ খান ও তাঁর স্ত্রী গৌরী খান এটি প্রতিষ্ঠা করেন। 'জওয়ান', 'চেন্নাই এক্সপ্রেস', 'ওম শান্তি ওম'-র মতো ছবি এই সংস্থা প্রযোজনা করেছে।

  • এছাড়া এই ব্যবসার একটি বড় অংশ হল ‘রেড চিলিস ভিএফএক্স’ও। যা ভিশ্যুয়াল এফেক্টস নিয়ে কাজ করে। এছাড়াও ‘কিডজানিয়া ইন্ডিয়া’র কথা আলাদা করে বলা দরকার। শাহরুখ খানের এই ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে শিক্ষা ও বিনোদন খাতে বিনিয়োগ করেন 'কিং' খান। উদ্যোগটিতে রেড চিলিস এন্টারটেনমেন্টের ২৬ শতাংশ মালিকানা রয়েছে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Shah Rukh Khan
Advertisement
Tags :
Shah Rukh Khan

নিয়মিত খবরে থাকতে ফলো করুন