দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Kareena Kapoor-Mira Rajput

'জব করিনা মেট মীরা', তিক্ততা ভুলে প্রাক্তন শাহিদের স্ত্রীর সঙ্গে বন্ধুত্ব বেবোর, ডাকলেন 'সুন্দরী' বলেও

পুরনো 'ক্ষত', মান-অভিমানের বরফ গলিয়ে এবার প্রকাশ্যেই প্রাক্তন প্রেমিক শাহিদের স্ত্রীকে বুকে টেনে নিলেন করিনা। যে বিরল মুহূর্ত আপাতত নেটভুবনের আতশকাচে।
Sandipta Bhanja
07:00 PM Sep 30, 2026 IST
পুরনো 'ক্ষত', মান-অভিমানের বরফ গলিয়ে এবার প্রকাশ্যেই প্রাক্তন প্রেমিক শাহিদের স্ত্রীকে বুকে টেনে নিলেন করিনা। যে বিরল মুহূর্ত আপাতত নেটভুবনের আতশকাচে।
করিনা সঙ্গে একফ্রেমে শাহিদপত্নী মীরা। কী কথা হল স্বামীর প্রাক্তনের সঙ্গে?

একসময়ে যে প্রেম বলিউডে হইচই ফেলে দিয়েছিল, অন্তর্জালিকার ফাঁক গলে যে চুম্বন ছড়িয়ে পড়েছিল দাবানলের মতো, তা আজ শুধুই নস্টালজিয়া! বিচ্ছেদের পর একে-অপরের সঙ্গে কথা বলা তো দূর অস্ত, মুখ দেখাদেখিও বন্ধ ছিল তাঁদের মধ্যে। বরং দীর্ঘ আঠেরো বছর পরস্পরকে এড়িয়েই চলেছেন শাহিদ কাপুর এবং করিনা কাপুর। তবে পঁচিশ সালে 'আইফা'র অনুষ্ঠানে প্রাক্তন প্রেমিকার সঙ্গে তিক্ততা মিটিয়ে 'জব উই মেট' মুহূর্ত উপহার দিয়েছিলেন 'আদিত্য' শাহিদ। সেই থেকেই মান-অভিমানের বরফ গলা শুরু। আর এবার আরও একধাপ এগিয়ে প্রাক্তন প্রেমিকের স্ত্রী মীরা রাজপুতের (Mira Rajput) সঙ্গে নতুন সমীকরণ তৈরি করলেন করিনা কাপুর (Kareena Kapoor)। কীরকম?

প্রাক্তন শাহিদের স্ত্রীর তরফে এহেন শুভেচ্ছাবার্তা পেয়ে আহ্লাদে আটখানা বেবোও। পালটা মীরার উদ্দেশে করিনার মন্তব্য, " সুন্দরী, তুমি এসেছ বলে খুব ভালো লাগল।"

খুব শিগগিরি করিনা কাপুরের টক শো 'হোয়াট উইমেন ওয়ান্ট'-এ দেখা যাবে মীরাকে। বেবোর শো ইতিমধ্যেই মায়ানগরীর সেলেব পাড়ায় শোরগোল ফেলেছে। নায়িকা থেকে তারকাপত্নীদের নানান মন্তব্যও মাঝেমধ্যে খবরের শিরোনামে উঠে এসেছে। এবার সেই শোয়েই বিশেষ অতিথি হিসেবে দেখা যাবে শাহিদপত্নীকে। আমন্ত্রণ জানানোর জন্য করিনাকে ধন্যবাদ জানিয়ে ইতিমধ্যেই বেশ কয়েকটি ছবি ভাগ করে নিয়েছেন মীরা রাজপুত। যেখানে বেবোর সঙ্গে হাসিমুখে ক্যামেরায় পোজ দিয়েছেন তিনি। আর প্রাক্তন প্রেমিকের স্ত্রীর সঙ্গে করিনা কাপুরের এহেন লেন্সবন্দি মুহূর্ত দেখেই অনুরাগীমহলের চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়। শুধু কি তাই? পরস্পরকে প্রশংসাতেও ভরিয়েছেন মীরা-করিনা।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

করিনা কাপুরের টক শো 'হোয়াট উইমেন ওয়ান্ট'-এ দেখা যাবে মীরাকে।

করিনার টক শোয়ে যোগ দিয়ে মীরার মন্তব্য, "নারীরা আসলে নিজেদের মতো করেই বাঁচতে চায়। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। আর তুমি যেমন মানুষ, ঠিক তেমনই থাকার জন্যেও তোমাকে ধন্যবাদ জানাই করিনা কাপুর খান।" প্রাক্তন শাহিদের স্ত্রীর তরফে এহেন শুভেচ্ছাবার্তা পেয়ে আহ্লাদে আটখানা বেবোও। পালটা মীরার উদ্দেশে করিনার মন্তব্য, " সুন্দরী, তুমি এসেছ বলে খুব ভালো লাগল।" এখানেই শেষ নয়। করিনা ইনস্টা স্টোরিতে মীরার সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, 'আজকের শোয়ের অতিথি মীরা অত্যন্ত আন্তরিক ও চমৎকার।' পালটা স্বামীর প্রাক্তনের উদ্দেশে তিনি লিখেছেন, 'এর থেকে ভালো সঙ্গ আর হতে পারে না। সুন্দরী করিনার সঙ্গে।' শাহিদপত্নীর সঙ্গে করিনার এহেন মাখোমাখো কথোপকথনই আপাতত নেটভুবনে চর্চার শিরোনামে। একাংশ অতীত প্রসঙ্গ টেনে প্রশ্ন ছুড়েছেন, 'শাহিদের সঙ্গে সব মিটমাট?'

২০০৭ সাল। শাহিদ-করিনার প্রেম ভাঙার খবরে তোলপাড় হয়ে যায় বলিউড! কারণ তার ঠিক মাসখানেক আগেই জুটির ঘনিষ্ঠ মুহূর্ত দাবানল গতিতে ভাইরাল হয়ে পড়েছিল। শাহিদ-করিনার একে-অপরের ঠোঁটে ঠোঁট ডোবানোর মুহূর্ত দেখে অনেকেই চোখ ঢেকেছিল। তার পরই ব্রেকআপ! কথা তো দূরঅস্ত, মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ ছিল শাহিদ কাপুর এবং করিনা কাপুরের। এর পর কেটে গিয়েছে আঠেরোটা বছর। যে যাঁর সংসারে নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছেন। সেই পুরনো 'ক্ষত', মান-অভিমানের বরফ গলিয়ে এবার প্রকাশ্যেই প্রাক্তন প্রেমিক শাহিদের স্ত্রীকে বুকে টেনে নিলেন করিনা। যে বিরল মুহূর্ত আপাতত নেটভুবনের আতশকাচে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
EntertainmentKareena KapoorMira RajputReality ShowShahid Kapoor
Advertisement
Tags :
EntertainmentKareena KapoorMira RajputReality ShowShahid Kapoor

নিয়মিত খবরে থাকতে ফলো করুন