দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Shiboprosad Mukherjee-Sabitri Chatterjee

সাবিত্রীর বাড়িতে 'বহুরূপী' শিবপ্রসাদ, চানাচুরের সঙ্গে হিন্দি সংলাপে জমজমাট রবিবাসরীয় আড্ডা

সাবিত্রী চট্টোপাধ্যায়ের পর টলিপাড়ার আর কোন তারকার বাড়িতে 'বহুরূপী' পৌঁছে যাবেন সেটাই দেখার।
Kasturi Kundu
03:08 PM Sep 27, 2026 IST
সাবিত্রী চট্টোপাধ্যায়ের পর টলিপাড়ার আর কোন তারকার বাড়িতে 'বহুরূপী' পৌঁছে যাবেন সেটাই দেখার।
সাবিত্রীর বাড়িতে শিবপ্রসাদ। ছবি: শিবপ্রসাদের ফেসবুক

হাতে খুব অল্প সময়, এক মাসও বাকি নেই। তাই পুজো রিলিজ 'বহুরূপী দ্য গোল্ডেন ডাকু'র প্রচার ময়দানে কোমর বেঁধে নেমে পড়লেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee)। রবিবাসরয়ী ছুটির দিনে পুজোর শপিংয়ের বদলে পরিচালক-অভিনেতা পৌঁছে গেলেন বাংলা সিনেমার স্বর্ণযুগের কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের (Sabitri Chatterjee) বাড়িতে। প্রথমভাগের প্রচার কায়দাতেই দ্বিতীয়ভাগেও 'বহুরূপী' সেজেই ধরা দিলেন 'ময়দামুখো' শিবপ্রসাদ।

সোশাল মিডিয়ায় সেই মুহূর্তের ছবি নিজেই ভাগ করে জানিয়েছেন, রবিবাসরীয় সকালটা সাবিত্রী চট্টোপাধ্যায়ের সঙ্গে কেমন কাটল। অল্প সময় কাটালেও, জড়িয়ে রয়েছে অফুরন্ত ভালোবাসা-আবেগ ও অনুভূতি। ছবি ভাগ করে শিবপ্রসাদের আবেগঘন পোস্ট, 'বাংলা সিনেমার প্রবাদপ্রতিম অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের বাড়িতে বহুরূপী। আশীর্বাদ নিলাম। আড্ডা হল, চানাচুর খাওয়া হল, ফেমাস হিন্দি ডায়লগ শুনলাম জমে গেল আজকের রোববার।"

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

আগামী ১৫ অক্টোবর বড় পর্দায় মুক্তি পাবে 'বহুরূপী দ্য গোল্ডেন ডাকু।' চব্বিশ সালে 'বহুরূপী' মুক্তির সময়ও রাজ, শুভশ্রী থেকে জিতের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। দ্বিতীয়ভাগেও সেই ধারাবাহিকতাই বজায় রাখছেন তা বললে অত্যুক্তি হবে না। সাবিত্রী চট্টোপাধ্যায়ের পর টলিপাড়ার আর কোন তারকার বাড়িতে 'বহুরূপী' পৌঁছে যাবেন সেটাই দেখার।

বুধবার মুক্তি পেয়েছে ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’র আইটেম গান ‘ময়দামুখো হিট’। বিয়ের আসরের প্রেক্ষাপটে যে গানের দৃশ্যায়নে শিবপ্রসাদ-কৌশানীর রোম্যান্স জমে ক্ষীর। স্বাধীনতা দিবসের সকালে ‘বহুরূপী’ সারপ্রাইজ দিয়েছিল উইন্ডোজ প্রযোজনা সংস্থা। প্রকাশ্যে এসেছিল বহু প্রতীক্ষিত ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’র প্রথম ঝলক।

মুক্তির পরই সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে রীতিমতো বিজয়রথ ছুটিয়েছিল যিশু সেনগুপ্ত, শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের দ্বৈরথ। চব্বিশ সালের পুজোর বক্স অফিসে ‘গেমচেঞ্জার’ হিসেবে নাম লিখিয়েছিল নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘বহুরূপী’। বাংলার গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন রাজ্যে, এমনকী আন্তর্জাতিক স্তরের স্ক্রিনিংয়েও দর্শককুলের প্রশংসা কুড়িয়ে নিয়েছিল ছ্যাঁচড়াপুরের ‘ছিচকে’ নয় বরং ভালোবেসে ডাকাতি করা ‘বিক্রম’।

'বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু'

দু’বছর পর আবারও পুজোর পর্দায় সদলবলে ঝাঁপিয়ে পড়বে ‘বহুরূপী’রা। এবারের ডাকাতি যে আরও বড় পরিসরে হবে, গত জানুয়ারি মাসেই হুঁশিয়ারি দিয়েছে উইন্ডোজ। সিনেশৈলির ঝলকই বাংলা ছবির দর্শককে মুগ্ধ করেছে। এখন শুধু অপেক্ষার প্রহর গুনছে বাংলার সিনেপ্রেমীরা। 

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
EntertainmentSabitri ChatterjeeShiboprosad MukherjeeTollywood
Advertisement
Tags :
EntertainmentSabitri ChatterjeeShiboprosad MukherjeeTollywood

নিয়মিত খবরে থাকতে ফলো করুন