টিকল না দ্বিতীয় বিয়েও! ৪ বছরেই দাম্পত্যে ইতি, বিচ্ছেদের সিদ্ধান্ত 'বেবি ডল' খ্যাত কণিকা কাপুরের
Tiyasha Sarkar
সালটা ২০২২, লন্ডনে গৌতম হাথিরামানির সঙ্গে স্বপ্নের মতো বিয়ে সেরেছিলেন 'বেবি ডল' খ্যাত গায়িকা কণিকা কাপুর। কিন্তু ৪ বছরেই ভাঙল ঘর। ইনস্টাগ্রাম স্টোরিতে নিজেই আলাদা হওয়ার সিদ্ধান্তের কথা জানালেন গায়িকা। লিখলেন, 'অনেক ভাবনাচিন্তা করার পরে, আমি এবং আমার স্বামী আলাদা (Kanika Kapoor Separation) হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কঠিন সময়ে আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করুন এবং আমাদের প্রতি সহানুভূতিশীল থাকুন।'
কণিকা ও গৌতমের পরিচয় বিয়ের দীর্ঘদিন আগে। প্রায় ১৫ বছরেরও বেশি। বন্ধুত্বের সম্পর্ককে প্রেমে বদলাতে চেয়েছিলেন গৌতম। জানা যায়, ২০১৪ সাল নাগাদ গৌতম বিয়ের প্রস্তাব দিয়েছিলেন কণিকাকে। কিন্তু তিনি রাজি হয়নি। এরপর ২০২০ সালে ফের বিয়ের প্রস্তাব দেন তিনি। বারবার বিয়ের প্রস্তাব পেয়ে এক পর্যায়ে প্রেমে পড়ে যান গায়িকাও। দীর্ঘদিন আগে একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, "শুধু গৌতম নয়, ওর গোটা পরিবারই আমায় মেনে নিয়েছে। ভালবেসেছে।" এরপর ২০২২ সালে লন্ডনে স্বপ্নের বিয়ে সারেন তিন সন্তানের মা কণিকা। কিন্তু বিয়েটা স্বপ্নের হলেও টিকল না সংসার। ৪ বছরেই ভাঙল দীর্ঘদিনের সম্পর্ক। এদিন ইনস্টাগ্রাম স্টোরিতে কণিকা লিখেছেন, 'প্রিয় বন্ধু ও পরিবার, অনেক ভাবনাচিন্তা ও বিবেচনার পর আমি এবং আমার স্বামী আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছি। একসঙ্গে কাটানো সময়ের জন্য আমি কৃতজ্ঞ। আগামী দিনের জন্য ওর শুভকামনা রইল।'
আরও পড়ুন:
উল্লেখ্য, এই প্রথম নয়। এর আগেও বিচ্ছেদের অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল গায়িকাকে। ১৯৯৮ সালে মাত্র ১৮ বছর বয়সে এক ব্যবসায়ীকে বিয়ে করেছিলেন কণিকা। তাঁর সঙ্গে সংসার পাতেন লন্ডনেই। তাঁদের ঘরে রয়েছে তিন সন্তান। তার দীর্ঘদিন পর ২০১২ সালে সঙ্গীত জগতে ডেবিউ হয় কণিকার। তবে ২০১৪ সালে গাওয়া 'বেবি ডল' গানটি তাঁকে অন্য মাত্রায় জনপ্রিয়তা দিয়েছিল। তার আগে ও পরে বহু কাজ করলেও আজও 'বেবি ডল' সকলে একডাকে চেনেন কণিকাকে।