রগরগে ভিডিও করে বিতর্কে, বিয়ের পিঁড়িতে সেই উপাসনা! 'অন্তঃসত্ত্বা বলে কার্তিকে বিয়ে?', খোঁচা নিন্দুকদের
Tiyasha Sarkar
প্রেমিকের সঙ্গে রগরগে ভিডিও করে রাতারাতি ভাইরাল হয়েছিলেন উপাসনা ঘোষাল (Upasona Ghoshal)। প্রেমিকের সঙ্গে তাঁর খোলামেলা ভিডিওকে কেন্দ্র করে তৈরি হয়েছিল বিতর্ক। তবে আচমকাই ভোলবদলে জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা শুরু করেছিলেন উপাসনা। কয়েকমাসের ব্যবধানে এবার বিয়ের পিঁড়িয়ে বসলেন তিনি। পাত্র দীর্ঘদিনের প্রেমিক সৌনক। উপাসনা বিয়ের ছবি পোস্ট করতেই কটাক্ষের বন্যা। অধিকাংশেরই দাবি, অন্তঃসত্ত্বা বলেই তড়িঘড়ি বিয়ে।
ফেসবুক, ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলো থেকে মেলে মোটা টাকা। ফলে এখন হাতে স্মার্টফোন থাকলে সকলেই কনটেন্ট ক্রিয়েটর! অধিকাংশই মানের পরোয়া না করেই যা ইচ্ছে তাই ভিডিও পোস্ট করেন। দ্রুত পরিচিতি পেতে লোকলজ্জার তোয়াক্কা না করেই কেউ কেউ রীতিমতো রগরগে ভিডিও তৈরি করেন। যা নিয়ে বিতর্কও হয়। তবে পরিচিতি আর অর্থের কারণে সেসবকে বিশেষ গুরুত্ব দেন না বেশিরভাগই। তাঁদের মধ্যেই একজন কল্যাণীর বাসিন্দা উপাসনা ঘোষাল। দীর্ঘদিন ধরেই সোশাল মিডিয়ায় প্রেমিক সৌনকের সঙ্গে লাইফস্টাইল ভ্লগ করতেন উপাসনা। কোনও কোনও ভিডিওতে দেখা যেত, বন্ধ ঘরে খোলামেলা পোশাকে অন্তরঙ্গ যুগল। অধিকাংশ ভিডিওতে দেখা গিয়েছে সৌনকের উর্ধাঙ্গ অনাবৃত, কার্যত অন্তর্বাসে উপাসনা। কয়েক মাস আগে হঠাৎই 'হট' লুক বদলে একেবারে নিপাট বাঙালি মেয়ের রূপে ধরা দেন উপাসনা। জানান, তিনি জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা শুরু করেছেন। তৈরি করেছেন টিম।
আরও পড়ুন:
এবার দীর্ঘদিনের প্রেমিক সৌনকের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসলেন উপাসনা। নিজেই সিঁদুরদানের ছবি পোস্ট করেছেন ক্রিয়েটর। ক্যাপশনে লিখেছেন, 'আমি জানতাম তুই পারবি।' সেই ছবির কমেন্টে কটাক্ষের বন্যা। বেশিরভাই লিখেছেন, 'অন্তঃসত্ত্বা বলেই বিয়ে।' কেউ লিখেছেন, 'বৈশাখেই ঘরে আসবে নতুন অতিথি।' কারও কটাক্ষ, 'অন্তঃসত্ত্বা বলেই কার্তিক মাসে বিয়ে।' উল্লেখ্য, কার্তিক মাসে বিয়ে কমেন্টে অধিকাংশই প্রশ্ন করলেও, হিন্দু শাস্ত্র অনুযায়ী এই মাসে বিয়ে হয়। তবে হ্যাঁ, এই মাসে বিয়ে শুভ বলে আলাদা করে উল্লেখ করা নেই। তাই অনেকেই চেষ্টা করেন এই মাসটাকে এড়িয়ে যেতে। তবে কার্তিকে বিয়েতে সে অর্থে কোনও বাধা নেই বলেই জানা যাচ্ছে।