দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Sreemoyee Chattoraj Kanchan Mullick

'পুজোর রাতে কাঞ্চনের চুমু, প্রথম যৌনতা...', বেডরুমের আর কোন গোপন কথা ফাঁস শ্রীময়ীর?

লুকিয়ে প্রেম থেকে সংসার, মাতৃত্বের গল্প শোনালেন শ্রীময়ী।
Tiyasha Sarkar
03:12 PM Nov 04, 2026 IST
লুকিয়ে প্রেম থেকে সংসার, মাতৃত্বের গল্প শোনালেন শ্রীময়ী।
  • দীর্ঘদিন ধরেই কানাঘুষো চলছিল। যদিও প্রথমে সেসবকে গুঞ্জন বলেই উড়িয়েছিলেন। এরপর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে হঠাৎই অভিনেতা কাঞ্চন মল্লিকের সঙ্গে আইনি বিয়ে সারেন শ্রীময়ী চট্টরাজ। তা নিয়ে কম বিতর্ক হয়নি। অভিনেতার দ্বিতীয় সংসার ভাঙার জন্য বারবার দায়ী করা হয়েছে শ্রীময়ী চট্টরাজকেই। যদিও বরাবরই তাঁরা দাবি করেছেন, তাঁদের সম্পর্ক দাদা-বোনের। তবে এখন দুই সন্তানের বাবা-মা দম্পতি। শোনালেন তাঁদের প্রেম-চুমুর গল্প।

  • কাঞ্চনের সঙ্গে শ্রীময়ীর বয়সের ফারাক অনেকটা। তা নিয়ে আকছার কাটাছেঁড়া চলে সর্বত্র। একসঙ্গে ছবি পোস্ট করলেই উড়ে আসে কটাক্ষ। যদিও সেসবকে কোনওদিনই গুরুত্ব দেন না দম্পতি। শ্রীময়ীর মতে, তাঁকে সামলানোর জন্য একজন ম্যাচিওর মানুষ দরকার।  সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে নিজেদের সম্পর্কের গোপন কথা ফাঁস করলেন অভিনেত্রী। কীভাবে কোথায়, প্রথমবার কাছাকাছি এসেছিলেন কাঞ্চন-শ্রীময়ী? জানালেন অভিনেত্রী নিজেই।

  • কাঞ্চনের সঙ্গে শ্রীময়ীর পরিচয় দীর্ঘদিনের। সম্ভবত তা কাজের সূত্র ধরেই। শ্রীময়ী বরাবরই জানিয়েছেন, তাঁদের মধ্যে প্রথম থেকেই সুসম্পর্ক ছিল। কাঞ্চনকে দাদা বলে সম্বোধন করতেন তিনি। কিন্তু কখন যে মন কাকে ভালোবেসে ফেলে, তা কে বলতে পারে! শ্রীময়ী জানান, এক পুজোর রাতে প্রথমবার কাঞ্চন চুমু খেয়েছিলেন তিনি। এর আগে অন্যপ্রেমিকের সঙ্গে চুমু খেয়েছেন, তবে কাঞ্চনের ঠোঁটের স্পর্শ তাঁর মনে দাগ কেটে গিয়েছিল।

  • প্রথম যৌনতা নিয়েও খোলামেলা দুই সন্তানের মা শ্রীময়ী। তিনি জানান, কাঞ্চনের সঙ্গেই তাঁর প্রথম যৌনতা। সেই সময় বয়স মাত্র ২০। অর্থাৎ করোনাকালে প্রথমবার কাছাকাছি এসেছিলেন তাঁরা। কাঞ্চনের দ্বিতীয় স্ত্রী করোনাকালেই দাবি করেছিলেন, শ্রীময়ীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন কাঞ্চন। যদিও সেই অভিযোগ ফুৎকারে উড়িয়ে দিয়েছিলেন দু'জনই। শ্রীময়ীর বক্তব্যেই স্পষ্ট, প্রেম জমে উঠেছিল করোনা কালেই। তারপর সময় যত এগিয়েছে, গভীর হয়েছে প্রেম।

  • কিন্তু কীভাবে প্রেমের শুরু? শ্রীময়ী জানান, আলাদাভাবে কোনওদিন দেখা করেননি তাঁরা। বন্ধুবান্ধবদের আড্ডায় তাঁদের দেখা হতো। এক বন্ধুর বাড়িতে পুজো হত। সেখানে একসঙ্গেই কাটত। তবে প্রথম দেখা কিন্তু রাখি পূর্ণিমায়। যদিও কখনই কাঞ্চনকে রাখি পরাননি শ্রীময়ী।

  • প্রেম-বিয়ে, কাঞ্চনের পঞ্চাশে দুই সন্তান, তা নিয়ে কম কটাক্ষের মুখে পড়তে হয় না দম্পতিকে। যদিও সেসবকে পরোয়া করেন না শ্রীময়ী। তাঁর কথায়, "যেভাবে ট্রোলিং হয়, তাতে মনে হয় কাঞ্চন গোটা কেরিয়ারে ইন্ডাস্ট্রিকে শুধু তিনটে বউ আর তিনটে বাচ্চাই দিয়েছে!" যদিও সেসবকে উপেক্ষা করে দুজনে দুজনের সঙ্গে সুখী।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Kanchan MullickSreemoyee Chattoraj
Advertisement
Tags :
Kanchan MullickSreemoyee Chattoraj

নিয়মিত খবরে থাকতে ফলো করুন