দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Amitabh Bachchan on Srijit Mukherji

'এম্পারর ভার্সেস শরৎচন্দ্র'কে অমিতাভের শুভেচ্ছা, সৃজিত লিখলেন, 'মুহূর্তটার গুরুত্ব অপরিসীম'!

'পদাতিক'-এর পর সৃজিতের আসন্ন ছবি 'এম্পারর ভার্সেস শরৎচন্দ্র'র জন্য শুভেচ্ছা জানালেন অমিতাভ।
Kasturi Kundu
04:54 PM Oct 03, 2026 IST
'পদাতিক'-এর পর সৃজিতের আসন্ন ছবি 'এম্পারর ভার্সেস শরৎচন্দ্র'র জন্য শুভেচ্ছা জানালেন অমিতাভ।
সৃজিতের ছবিকে শুভেচ্ছা অমিতাভের। ছবি: গ্রাফিক্স

সাল ২০২৩, সেবছর কালজয়ী পরিচালক মৃণাল সেনের বায়োপিক 'পদাতিক' তৈরির কথা ঘোষণা করেছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)।বিশ্ববরেণ্য পরিচালকের মৃত্যুবার্ষিকীতে আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছিলেন, মৃণাল সেনের ভূমিকায় দেখা যাবে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে। এরপরই সৃজিত এবং তাঁর টিমকে শুভেচ্ছাবার্তা পাঠান ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির 'শাহেনশাহ' অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। তিনি লিখেছিলেন, 'শুভকামনা রইল।' ওই সোশাল মিডিয়া পোস্টে চঞ্চল চৌধুরী, সৃজিত মুখোপাধ্যায় এবং পদাতিক হ্যাশট্যাগ ব্যবহার করেছিলেন বিগ বি। এবার সৃজিতের আসন্ন ছবি 'এম্পারর ভার্সেস শরৎচন্দ্র'র জন্যও শুভেচ্ছা জানালেন অমিতাভ।

পুজোর আবহে বাংলা সিনেমার জন্য এটি নিঃসন্দেহে এক অনবদ্য মুহূর্ত। নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে সিনেমার ট্রেলার শেয়ার করে অমিতাভ বচ্চন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৫০তম জন্মবার্ষিকীর কথা স্মরণ করেন। 'এম্পারর ভার্সেস শরৎচন্দ্র'র প্রশংসা করে লিখেছেন, 'দেবদাস কিংবা পরিণীতার স্রষ্টার পাশাপাশি তিনি আলাদা করে তুলে ধরেন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে শরৎচন্দ্রের সেই ঐতিহাসিক লড়াইয়ের কথা, যার কেন্দ্রে ছিল তাঁর কালজয়ী উপন্যাস পথের দাবী।'

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

সুদূর মায়ানগরী থেকে মহানগরে অমিতাভ শুভেচ্ছাবার্তা পৌঁছাতেই সৃজিতের ছবিকে এক অন্য উচ্চতায় পৌঁছে দিল তা বললে অত্যুক্তি হবে না। অমিতাভের মতো একজন স্বনামধন্য অভিনেতার শুভেচ্ছাবার্তা সৃজিতের কাছে নিঃসন্দেহে পরম প্রাপ্তি।অমিতাভের শুভেচ্ছায় আবেগতাড়িত হয়ে পড়েন সৃজিত মুখোপাধ্যায়। বিগ বির পোস্টটি নিজের অ্যাকাউন্টে শেয়ার করে পরিচালকের ধন্যবাদজ্ঞাপন, 'স্যার, আপনার আশীর্বাদের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সমগ্র টিমের কাছে এই মুহূর্তটার গুরুত্ব অপরিসীম!'

সাহিত্যের পাতা থেকে বড়পর্দায়। কলম বনাম তলোয়ারের লড়াই নিয়ে ছাব্বিশ সালের পুজোর পর্দায় আসছে ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’। অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পথের দাবী’র শতবর্ষ পূর্তিতেই পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ভাবনায় আসছে এই নতুন ছবি। আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে সৃজিতের ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’। তার আগে বৃহস্পতিবার শরৎচন্দ্রের স্মৃতিবিজড়িত শরৎকুঠির পাশেই এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশিত হল ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’র ট্রেলার।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Amitabh BachchanEntertainmentSrijit MukherjiTollywood
Advertisement
Tags :
Amitabh BachchanEntertainmentSrijit MukherjiTollywood

নিয়মিত খবরে থাকতে ফলো করুন