ভারতীয় সিনেমায় রেকর্ড চুক্তির ‘মালিক’ শাহরুখ! মুক্তির আগেই বিদেশে বিপুল লক্ষ্মীলাভ ‘কিং’-এর
Sandipta Bhanja
কোভিড পরবর্তী অধ্যায়ে তেইশ সালে একা হাতে ধুঁকতে থাকা হিন্দি সিনেইন্ডাস্ট্রির বক্স অফিস চাঙ্গা করেছিলেন। বাদশার বুড়ো হাড়ের ভেলকিতে পিছু হঠতে বাধ্য হয়েছিল দক্ষিণী সিনেইন্ডাস্ট্রিও! বছর তিনেক পেরিয়ে এবার ছাব্বিশ সালের শীতের সিনেবাজার সরগরম করার হুঁশিয়ারি দিয়েছেন শাহরুখ খান। পোস্টার-ঝলকে প্রত্যাশার পারদ তো চড়িয়েইছেন। উপরন্তু নিত্যদিন এই সিনেমা ঘিরে নিত্যনতুন তথ্য দর্শকমহলের অ্যাড্রিনালিন রাশ বাড়াচ্ছে। এবার খবর, 'কিং' (SRK King Movie) ছবির জন্য বাদশা এমন চুক্তি করেছেন যে, ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বকালের রেকর্ড চুক্তির 'মালিক' হিসেবে নাম লিখিয়ে নিলেন।
উল্লেখ্য, ভারতীয় সিনেমার ইতিহাসে এই প্রথম কোনও ছবির বিদেশি স্বত্বের দাম ১০০ কোটির গণ্ডি টপকেছে। ফলত, এই চুক্তি নিঃসন্দেহে ভারতীয় সিনেদুনিয়ায় এক নজিরবিহীন ঘটনা।
দক্ষিণী সিনেমার দাপটেও যে বিদেশের সিনেবাজারে নিজের আধিপত্য বজায় রেখেছেন শাহরুখ খান, তা বললেও অত্যুক্তি হয় না। যার প্রমাণ শাহরুখের আসন্ন সিনেমা 'কিং'-এর বিদেশি স্বত্ব বিক্রির চুক্তি। সূত্রের খবর, ছবির আন্তর্জাতিক থিয়েট্রিক্যাল ডিস্ট্রিবিউশন রাইটস বিক্রি হয়েছে ১৭৫ কোটি টাকায়। এপ্রসঙ্গে উল্লেখ্য, ভারতীয় সিনেমার ইতিহাসে এই প্রথম কোনও ছবির বিদেশি স্বত্বের দাম ১০০ কোটির গণ্ডি টপকেছে। ফলত, এই চুক্তি নিঃসন্দেহে ভারতীয় সিনেদুনিয়ায় এক নজিরবিহীন ঘটনা। বলিউড মাধ্যম সূত্রে খবর, বহু প্রতীক্ষিত 'কিং'য়ের আন্তর্জাতিক ডিস্ট্রিবিউশনের দায়িত্ব পেয়েছে 'ফারস ফিল্মস'। যে সংস্থা ১৭৫ কোটি টাকার বিনিময়ে শাহরুখের 'রেড চিলিজ এন্টারটেইনমেন্ট'-এর কাছ থেকে স্বত্ব কিনেছে। বিদেশি মুদ্রায় যার বাজারদর দাঁড়াচ্ছে ১৮ মিলিয়ন ডলার।
আরও পড়ুন:
এযাবৎকাল শাহরুখের সিনেমার আন্তর্জাতিক ডিস্ট্রিবিউশনের দায়িত্বে থাকত যশ রাজ ফিল্মস। বিদেশের সিনেবাজারে 'পাঠান' এবং 'জওয়ান'-এর বিপুল সাফল্যের মুখ দেখার নেপথ্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সংস্থাটির। তবে অজ্ঞাতকারণে এবার সেই দায়িত্বভার বর্তেছে 'ফারস ফিল্মস'-এর উপর। আন্তর্জাতিক সিনে আঙিনায় ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যে সংস্থা বেশ অভিজ্ঞ। যশ রাজ ফিল্মসের একাধিক ছবিতে যৌথভাবে কাজ করার পাশাপাশি প্রভাস অভিনীত 'সাহো'র বিদেশি ডিস্ট্রিবিউশনও এককভাবে সামলেছিল এই সংস্থা। তবে পিকচার অভি বাকি হ্যায়!
আন্তর্জাতিক বক্স অফিসে সাড়া ফেলতে হলে বিদেশে অন্তত ৩৭-৪০ মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৩৫০ থেকে ৩৭৫ কোটি টাকার ব্যবসা করতে হবে 'কিং'কে। টপকে ফেলতে হবে 'পাঠান' এবং 'জওয়ান'-এর আন্তর্জাতিক বক্স অফিস ফিগারকেও। আর এটাই এখন শাহরুখের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ।
আন্তর্জাতিক বক্স অফিসে সাড়া ফেলতে হলে বিদেশে অন্তত ৩৭-৪০ মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৩৫০ থেকে ৩৭৫ কোটি টাকার ব্যবসা করতে হবে 'কিং'কে। টপকে ফেলতে হবে 'পাঠান' এবং 'জওয়ান'-এর আন্তর্জাতিক বক্স অফিস ফিগারকেও। আর এটাই এখন শাহরুখের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। কারণ তেইশ সালের এই দুই সিনেমা বিদেশি বাজারে প্রায় ৪০০ কোটি টাকা আয় করেছিল। অন্যদিকে 'ধুরন্ধর ২' ৪৬০ কোটি এবং 'আরআরআর'-এর ৪৩০ কোটি টাকার ব্যবসা করেছিল। অতঃপর 'ফার্স্ট বয়' হতে হলে যে এই আয়ের গণ্ডি পেরতে হবে 'কিং'কে, তা বলাই বাহুল্য। তবে ১৭৫ কোটি টাকার এই চুক্তির পর যে এই সিনেমার ব্যবসা নিয়ে প্রত্যাশার পারদ আরও চড়বে, তেমনটাই মত সিনেবাণিজ্য বিশ্লেষকদের।