বিজেপির সাড়ে ৭ লাখের জন্যই গোমাংস কাণ্ড? বিতর্কের মাঝে সুকান্ত-অনন্যার দাবি, 'বাড়ি-গাড়ি-বিয়ে...'
Tiyasha Sarkar
চলতি বছরের জানুয়ারিতে গোমাংস কাণ্ডকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল কলকাতা। সেই ঘটনায় প্রত্যক্ষ যোগ ছিল ইনফ্লুয়েন্সর দম্পতি সুকান্ত কুণ্ডু (Sukanta Kundu) ও অনন্যা গুহর (Ananya Guha)। সম্প্রতি বিজেপি বাংলার নির্বাচনের খরচের তালিকা প্রকাশ করতেই দেখা যায়, গেরুয়া শিবিরের থেকে টাকা পেয়েছেন সুকান্তও। তাতেই স্বাভাবিকভাবেই দানা বেঁধেছে বিতর্ক। অধিকাংশেরই দাবি, বিজেপির থেকে টাকা নিয়েই নিরীহ ওয়েটারকে ফাঁসিয়েছেন তাঁরা। এবার সেই নিয়েই মুখ খুললেন দম্পতি। ব্যাঙ্গাত্মক ভিডিওর মাধ্যমে বোঝাতে চাইলেন, ফলোয়ারদের কটাক্ষকে গুরুত্ব দিচ্ছেন না তাঁরা। তবে বিজেপির তরফে টাকা যে তাঁরা পেয়েছেন, তা স্বীকার করে নিয়েছেন।
দম্পতির দাবি, অলিপাবে যা ঘটেছিল, তার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই। তা ছিল ঘটনার স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া। তবে পরবর্তীকালে বিজেপি কিছু পেইড কন্টেন্ট সুকান্ত করেছেন। যার বিনিময়ে সাড়ে ৭ লাখ টাকা পেয়েছেন।
ব্যাপারটা ঠিক কী? বুধবার একটি ভিডিও পোস্ট করেছেন দম্পতি। সেখানে তাঁরা বলেন, "বাড়ি, ১৮ লাখি গাড়ি, আইফোন, বিয়ে সবটাই হয়েছে সেই সাড়ে সাত লাখ টাকায়।" আসলে তাঁদের কমেন্ট বক্সে সকলেই দাবি করছেন, তাঁদের সবকিছুই নাকি বিজেপির টাকায়। তাতে বিরক্ত হয়েই এই বার্তা। তবে কমেন্ট বক্সে নিজেদের বক্তব্য সরাসরি লিখেছেন তাঁরা। তাঁদের দাবি, অলিপাবে যা ঘটেছিল, তার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই। তা ছিল ঘটনার স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া। তবে পরবর্তীকালে বিজেপি কিছু পেইড কন্টেন্ট সুকান্ত করেছেন। যার বিনিময়ে সাড়ে ৭ লাখ টাকা পেয়েছেন।
আরও পড়ুন:
উল্লেখ্য, শুধু সুকান্ত-অনন্যা নন। বিজেপি নির্বাচনী খরচের তালিকা প্রকাশ করার পরই দেখা গিয়েছে সেখানে একাধিক জনপ্রিয় ইনফ্লুয়েন্সরের নাম রয়েছে। 'বাটন' খ্যাত শমীক অধিকারী পেয়েছেন ১৩ লক্ষ টাকা। গোমাংস কাণ্ডের মূল যে ইনফ্লুয়েন্সর, তিনি পেয়েছেন আড়াই লাখ। আরজে প্রিয়াঙ্কা অর্থাৎ প্রিয়াঙ্কা সরকার বিজেপির থেকে নিয়েছেন ১৫ লক্ষ টাকা। তালিকায় রয়েছে আরও বহু নাম। প্রিয় ক্রিয়েটরদের এই ভূমিকা মোটেই ভালোভাবে নেননি দর্শকরা।