দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Dev Subhashree

ত্রিপুরেশ্বরী মন্দিরের ভিড়ে শুভশ্রীকে আগলে দেব, 'আমি তোর শুধু তোর', বলে উল্লাস ভক্তদের

দেব-শুভশ্রীকে দেখতে ত্রিপুরেশ্বরী মন্দিরে জনসুনামী। পুজো দিতে গিয়ে ভিড়ে চিঁড়েচ্যাপ্টা হওয়ার জোগাড় 'দেশু'র। ভাইরাল ভিডিও।
Sandipta Bhanja
02:42 PM Oct 01, 2026 IST
দেব-শুভশ্রীকে দেখতে ত্রিপুরেশ্বরী মন্দিরে জনসুনামী। পুজো দিতে গিয়ে ভিড়ে চিঁড়েচ্যাপ্টা হওয়ার জোগাড় 'দেশু'র। ভাইরাল ভিডিও।
দেব-শুভশ্রীকে দেখতে ত্রিপুরেশ্বরী মন্দিরে জনসুনামী।

পুজো যত এগিয়ে আসছে দেশু অনুরাগীদের 'অ্যাড্রিনালিন রাশ' যেন উত্তরোত্তর বাড়ছে। কারণ দীর্ঘ একদশক বাদে রোম্যান্টিক অবতারে পুজোর পর্দা কাঁপাতে চলেছেন দেব (Dev) -শুভশ্রী (Subhashree Ganguly) জুটি। আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির আলো দেখতে চলেছে 'দেশু ৭'। তার প্রাক্কালে আদা-জল খেয়ে পুরোদস্তুর প্রচারে নেমে পড়েছেন দেব-শুভশ্রী। শুরুটা করলেন ত্রিপুরা থেকে। আর সেখানেই ত্রিপুরেশ্বরী মন্দিরে লেন্সবন্দি হল 'দেশু' সমীকরণের এক মিষ্টি মুহূর্ত।

প্রচারের জন্য গত মঙ্গলবারই ত্রিপুরায় পাড়ি দিয়েছেন দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেখানে কাজের অবসরে সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী মাণিক সাহার বাসভবনে গিয়ে দেখা করার পাশাপাশি নৈশভোজও সারেন তাঁরা।

বছরদুয়েক আগে 'খাদান' রিলিজের সময় থেকেই কলকাতার বাইরে সদলবলে প্রচার যান দেব। 'রঘু ডাকাত'-এর ক্ষেত্রে যেমন তার ব্যতিক্রম ঘটেনি। 'দেশু ৭'-এর ক্ষেত্রেও সেই ধারা বজায় রেখে হাইভোল্টেজ প্রচার শুরু করে দিয়েছেন সুপারস্টার অভিনেতা তথা প্রযোজক। প্রচারের জন্য গত মঙ্গলবারই ত্রিপুরায় পাড়ি দিয়েছেন দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেখানে কাজের অবসরে সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী মাণিক সাহার বাসভবনে গিয়ে দেখা করার পাশাপাশি নৈশভোজও সারেন তাঁরা। সেই সাক্ষাতের মুহূর্ত নিজেই সোশাল পাড়ায় ভাগ করে নিয়েছিলেন দেব। তবে এবার ত্রিপুরা থেকে এমন বেশ কিছু ছবি-ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে অনুরাগীদের উল্লাস যেন আর বাঁধ মানছে না।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

'দেশু ৭' সিনেমার মঙ্গলকামনায় ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে গিয়েছেন দেব-শুভশ্রী। যেখানে বাংলার দুই সুপারস্টারকে একলহমার জন্য দেখতে রীতিমতো জনসুনামি প্রমাণ ভিড় উপচে পড়েছিল।

ত্রিপুরেশ্বরী মন্দিরে দেব-শুভশ্রী।

নেটভুবনে দাবানল গতিতে ছড়িয়ে পড়া কিছু ভিডিওয় দেখা যায় 'দেশু ৭' সিনেমার মঙ্গলকামনায় ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে গিয়েছেন দেব-শুভশ্রী। যেখানে বাংলার দুই সুপারস্টারকে একলহমার জন্য দেখতে রীতিমতো জনসুনামি প্রমাণ ভিড় উপচে পড়েছিল। ভক্তরা হুড়োহুড়ি করছিলেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছল যে শুভশ্রীকে সেই ভিড়ের হাত থেকে বাঁচাতে দু'হাত দিয়ে আগলে রাখলেন দেব। মন্দির চত্বরে একাধিকবার এহেন দৃশ্য ক্যামেরাবন্দি হয়। যেসব ছবি-ভিডিও দেখে ভক্তরাও 'দেশু ৭'-এর গানের লাইন ধার করে বলছেন, 'আমি তোর শুধু তোর'।

২০২৫ সালে তাঁদের পুনর্মিলনে সিনেপাড়া, ভক্তমহল থেকে বক্স অফিসেও ‘ধূমকেতু’র মতো আছড়ে পড়েছিল। সেসময়েই পর্দায় জুটির রোম্যান্স দেখতে না পেয়ে নতুন সিনেমার দাবি জানিয়েছিলেন অনুরাগীরা। তারপর নদীর জল বয়ে গিয়েছে বহুদূর! বিতর্ক, মান-অভিমান পেরিয়ে একযুগ বাদে ‘দেশু ৭’-এর প্রচারঝলকে নস্ট্যালজিয়া উসকে দিয়েছেন দেব-শুভশ্রী। যা দেখে অনুরাগীরা বলছেন- তর যে আর সইছে না!

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
DevSubhashree GangulyTollywood
Advertisement
Tags :
DevSubhashree GangulyTollywood

নিয়মিত খবরে থাকতে ফলো করুন