সত্যিই কি শেষ হয়ে যাচ্ছে 'প্রফেসর বিদ্যা ব্যানার্জি'? মুখ খুললেন স্বস্তিকা দত্ত
Tiyasha Sarkar
শেষ হয়ে যাচ্ছে স্টার জলসার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক 'প্রফেসর বিদ্যা ব্যানার্জি'। এমন গুঞ্জন সর্বত্র। স্বাভাবিকভাবেই নিয়মিত যারা এই ধারাবাহিক দেখতেন, তাদের মনখারাপ। তবে সকলের মনেই প্রশ্ন, সত্যিই কি শেষ হয়ে যাবে ধারাবাহিক? এবিষয়ে মুখ খুললেন ধারাবাহিকের মুখ্য অভিনেত্রী স্বস্তিকা দত্ত।
কী জানালেন অভিনেত্রী? 'সংবাদ প্রতিদিন ডট ইনে'র তরফে যোগাযোগ করা হলে স্বস্তিকা দত্ত বলেন, ধারাবাহিক বন্ধের জন্য তাঁদের সার্কুলার দিয়ে দেওয়া হয়েছে। প্রযোজনা সংস্থাও তাঁদের জানিয়ে দিয়েছে। অভিনেত্রীর দাবি, তিনি এর বেশি কিছু জানেন না। তবে শেষ শুটিং কবে হবে, শেষ টেলিকাস্টই বা করে, তা তাঁর জানা নেই। কিন্তু কেন আচমকা বন্ধ হয়ে যাচ্ছে 'প্রফেসর বিদ্যা ব্যানার্জি'? স্বস্তিকার দাবি, এবিষয়ে তিনি কিছুই জানেন না। অভিনেত্রীর কথায়, "৮ বছর স্নেহাশিষ দার লেখনিতে স্টার জলসায় ঘর ওয়াপসি। সব শুরুরই শেষ আছে। অনেক স্মৃতি রয়েছে। আমার কেরিয়ারে এটা অন্যতম সেরা চরিত্র। আগামীতে ভালো কাজের অপেক্ষায় থাকল।"
আরও পড়ুন:
অল্প কয়েকদিনেই দর্শকের মনে জায়গা করে নিয়েছিল 'প্রফেসর বিদ্যা ব্যানার্জি'। একবছরের সফর হলেও তা ভীষণভাবে সফল। সাধারণত দেখা যায়, ধারাবাহিক দর্শকের মনে জায়গা করে নিয়ে কখনও কখনও তা টানা ৩-৪ বছরও চলে। সেখানে দাঁড়িয়ে কেন 'প্রফেসর বিদ্যা ব্যানার্জি' শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল, তা অনেকের মনেই প্রশ্ন। যদিও এর উত্তর অজানা। শোনা যাচ্ছে, আগামী ৭ নভেম্বর শেষ শুটিং হবে।