দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Tanusree Chakraborty Sunny Deol

পর্দায় সানি দেওলের 'স্ত্রী', 'সুরিয়া'র গান মুক্তি পেতেই শুটিংয়ের অভিজ্ঞতা উজাড় করে দিলেন তনুশ্রী

'সানিজি খুব ভালো মানুষ। শান্ত স্বভাবের...', সুদূর আটলান্টা থেকে বলিউড ডেবিউয়ের উচ্ছ্বাস ভাগ করে নিলেন তনুশ্রী চক্রবর্তী।
Sandipta Bhanja
08:17 PM Nov 04, 2026 IST
'সানিজি খুব ভালো মানুষ। শান্ত স্বভাবের...', সুদূর আটলান্টা থেকে বলিউড ডেবিউয়ের উচ্ছ্বাস ভাগ করে নিলেন তনুশ্রী চক্রবর্তী।
'সুরিয়া: অন্ত সে আরম্ভ তক' ছবিতে সানি দেওলের স্ত্রী'র ভূমিকায় তনুশ্রী চক্রবর্তী।

দিন কয়েক আগেই এক জনস্বার্থ মামলার জেরে আইনি জটিলতায় পড়তে হয়েছিল সানি দেওলের আসন্ন সিনেমা 'সুরিয়া'কে। দেশের স্বাস্থ্যব্যবস্থা তথা স্বাস্থ্যকর্মীদের 'হেয়' করার অভিযোগে সেন্সরের হস্তক্ষেপও দাবি করেছিল আদালত। কিন্তু যাবতীয় জটিলতা কাটিয়ে নভেম্বর মাসের ২৮ তারিখ প্রেক্ষাগৃহের আলো দেখতে চলেছে 'সুরিয়া: অন্ত সে আরম্ভ তক'। আর সেই সিনেমাতেই সানি দেওলের স্ত্রী'র ভূমিকায় অভিনয় করেছেন তনুশ্রী চক্রবর্তী। এবার 'ঢোলা জি' গান মুক্তি পেতেই সুদূর আটলান্টা থেকে শুটিংয়ের অভিজ্ঞতা উজাড় করে দিলেন অভিনেত্রী।

'ঢোলা জি' গান মুক্তি পেতেই অপেক্ষার অবসান। যেখানে সানির স্ত্রীর চরিত্রে এক বিয়ের সিকোয়েন্সে নজর কাড়লেন বাঙালি অভিনেত্রী।

২০২২ সালেই জানা গিয়েছিল যে, তনুশ্রী চক্রবর্তী বলিউডে পা রাখতে চলেছেন। তাও আবার সানি দেওলের নায়িকা হিসেবে। তখন থেকেই বঙ্গতনয়ার 'বলিউডি ম্যাজিক' দেখার অপেক্ষায় ছিলেন দর্শক-অনুরাগীরা। এবার 'ঢোলা জি' গান মুক্তি পেতেই অপেক্ষার অবসান। যেখানে সানির স্ত্রীর চরিত্রে এক বিয়ের সিকোয়েন্সে নজর কাড়লেন বাঙালি অভিনেত্রী। রিলিজ নিয়ে কতটা উচ্ছসিত? বিদেশ থেকেই জানালেন 'সংবাদ প্রতিদিন'কে। গান রিলিজের পর বহুল প্রশংসা অর্জন করেছেন তনুশ্রী। সেপ্রসঙ্গে অভিনেত্রীর মন্তব্য, "খুব ভালো সাড়া পাচ্ছি। লোকজন খুব পছন্দ করেছে। সারা ভারতের মানুষ আমার কাজ দেখছে। আর গানটা দেখে প্রত্যেকেই বলেছে যে, সিনেমাটা সুপারহিট হবে।"

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

'সুরিয়া: অন্ত সে আরম্ভ তক' ছবির 'ঢোলা জি' গানের শুটিংয়ে তনুশ্রী চক্রবর্তী।

"আমাকে বলেছিলেন- 'তুমি খুব সুন্দর দেখতে। তোমার অভিব্যক্তি ফুটিয়ে তোলার ক্ষমতাও দারুণ।'..."

'সুরিয়া'তে (সূর্য) কেমন ছিল শুটিংয়ের অভিজ্ঞতা? এইমুহূর্তে আটলান্টার জর্জিয়ায় রয়েছেন তনুশ্রী। সেখান থেকেই জানালেন, "জয়পুরে আমরা যখন গানের শুট করছিলাম কোরিওগ্রাফার বৃন্দা মাস্টারজির তত্ত্বাবধানে, উনি আমার কাজ খুবই পছন্দ করেছিলেন। আমাকে বলেছিলেন- 'তুমি খুব সুন্দর দেখতে। তোমার অভিব্যক্তি ফুটিয়ে তোলার ক্ষমতাও দারুণ।' উনি মণিরত্নমের সব সিনেমার ডান্স কোরিওগ্রাফার। এমনকী ঐশ্বর্য রাই বচ্চনকেও কোরিওগ্রাফ করেছেন। তাই ওঁর কাছ থেকে এহেন প্রশংসাপ্রাপ্তি আমার সৌভাগ্যের। রবি কিষেণজিও ছিলেন। প্রত্যেকের সঙ্গে কাজ করে ভালো লেগেছে।" আর সানি দেওলের নায়িকা হিসেবে কাজের অভিজ্ঞতা কেমন? অভিনেত্রীর কথায়, "সানিজি খুব বড়মাপের হিরো এবং সাম্প্রতিককালে 'গদর ২'-এর মতো হিট সিনেমাও উপহার দিয়েছেন। কাজ করতে গিয়ে বুঝেছি উনি খুবই ভালো মানুষ। খুব শান্ত স্বভাবের। প্রত্যেকটা চরিত্র পর্দায় যতটা গভীরতার সঙ্গে ফুটিয়ে তোলেন, সেটে উনি ততধিক শান্ত। ভীষণ হেল্পফুলও। ২৮ নভেম্বর রিলিজ। দেশে নেই তবুও আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।"

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
BollywoodSunny DeolTanusree Chakraborty
Advertisement
Tags :
BollywoodSunny DeolTanusree Chakraborty

নিয়মিত খবরে থাকতে ফলো করুন