স্নানঘর থেকে রহস্যময় পুরুষের সঙ্গে বিছানায়! সব মিথ্যে? ৭০০০ কোটির ক্ষতিপূরণ হাঁকালেন ঊর্বশী
Sandipta Bhanja
বর্তমানে গ্ল্যামার দুনিয়ার তারকাদের ডিপফেক-এর শিকার হওয়া প্রায় জলভাতের মতোই হয়ে দাঁড়িয়েছে! তাঁদের ছবি-ভিডিও নিয়ে যত্রতত্র যৌনতা সংক্রান্ত কনটেন্টে ব্যবহার করা হচ্ছে। ফলত, ভাবমূর্তি নষ্ট হচ্ছে তারকাদেরও। আসলে অত্যাধুনিক প্রযুক্তির যুগে সিনেমা, টেলিভিশন, ওটিটির পর্দার গণ্ডি পেরিয়ে রুপোলি দুনিয়ার তারকারা আমজনতার একেবারে হাতের মুঠোয় চলে এসেছে। 'ডিপফেক'-এর এহেন বাড়বাড়ন্তে নাজেহাল সেলেবমহলও। ব্যতিক্রম হল না ঊর্বশী রাওতেলার (Urvashi Rautela) ক্ষেত্রেও।
অভিনেত্রীর টিমের তরফে এক বিবৃতি জারি করে জানানো হয়েছে, "লস এঞ্জেলেসের এক এআই কোম্পানি বিনা অনুমতিতেই দেদার ঊর্বশীর নাম, ছবি-ভিডিও ব্যবহার করে বিলিয়ন ডলারের ব্যবসা করছে।"
বছর খানেক আগে স্নানঘর থেকে ঊর্বশীর ভিডিও ভাইরাল হয়েছিল। সেসময়ে অনেকেই মনে করেছিলেন অভিনেত্রী সম্ভবত কৃত্তিম বুদ্ধিমত্তার গেরোয় পড়েছেন। সম্প্রতি আবারও অভিনেত্রীর আরেকটি যৌনগন্ধী ভিডিও নেটভুবনে ছড়িয়ে পড়ে। যেখানে এক রহস্যময় পুরুষের সঙ্গে বিছানায় দেখা যায় তাঁকে। যে ভিডিও ক্লিপ নিয়ে কম চর্চা হয়নি। এমন আবহেই 'ডিপফেক'-এর অভিযোগে গর্জে উঠলেন ঊর্বশী রাওতেলা। আইনি পদক্ষেপ করতেও পিছপা হননি তিনি। অভিনেত্রীর টিমের তরফে এক বিবৃতি জারি করে জানানো হয়েছে, "লস এঞ্জেলেসের এক এআই কোম্পানি বিনা অনুমতিতেই দেদার ঊর্বশীর নাম, ছবি-ভিডিও ব্যবহার করে বিলিয়ন ডলারের ব্যবসা করছে।" সেই প্রেক্ষিতেই ওই সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করে ৭০০০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেছেন অভিনেত্রী।
আরও পড়ুন:
ঊর্বশী রাওতেলার কড়া হুঁশিয়ারি, "আপনারা আপনাদের এআই সংস্থার নিজস্ব ব্র্যান্ড তৈরি করুন, কিন্তু অনুমতি ছাড়া আমার নাম জড়াবেন না।" যদিও নায়িকার খোলেমেলা ভিডিওগুলি আদতে সিনেমার অংশ বলে দাবি, তবে তাঁকে ঘিরে নেটভুবনে বিভ্রান্তির অন্ত নেই। সাম্প্রতিক অতীতে ঐশ্বর্য রাই বচ্চন থেকে সলমন খান, বিবেক ওবেরয়, আল্লু অর্জুন-সহ একাধিক তারকা 'ডিপফেক'-এর শিকার হয়েছেন। ব্যক্তিগত অধিকার রক্ষার্থে তাঁরা হাই কোর্টের দ্বারস্থও হয়েছেন। এবার সেই তালিকার নয়া সংযোজন ঊর্বশী রাওতেলা।