দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Love & War

রণবীর-আলিয়াকে বেশি তোল্লাই বনশালির, 'লাভ অ্যান্ড ওয়ার' নিয়ে ক্ষুব্ধ ভিকি কৌশল! ফের স্বজনপোষণ?

ভিকির থেকে তুলনামূলকভাবে রণবীর কাপুরের স্টার পাওয়ার বেশি হওয়ার জন্যেই সিনেমার ব্যবসার খাতিরে এহেন সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। যদিও ভিকি গত বৃহস্পতিবার রণবীর কাপুরের লুক পোস্ট করে প্রশংসা করেছিলেন, তবে সেটা নাকি স্রেফ সিনেমার প্রচারের খাতিরেই।
Sandipta Bhanja
09:59 AM Sep 26, 2026 IST
ভিকির থেকে তুলনামূলকভাবে রণবীর কাপুরের স্টার পাওয়ার বেশি হওয়ার জন্যেই সিনেমার ব্যবসার খাতিরে এহেন সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। যদিও ভিকি গত বৃহস্পতিবার রণবীর কাপুরের লুক পোস্ট করে প্রশংসা করেছিলেন, তবে সেটা নাকি স্রেফ সিনেমার প্রচারের খাতিরেই।
ব্রাত্য 'লাভ অ্যান্ড ওয়ার'-এর আরেক মুখ্য চরিত্র ভিকি কৌশল!

বছর দুয়েক ধরেই চর্চায় সঞ্জয় লীলা বনশালির ত্রিকোণ প্রেমের সিনেম্যাটিক মহাকাব্য। কবে মুক্তি পাবে 'লাভ অ্যান্ড ওয়ার' (Love & War)? এহেন কৌতূহলে দর্শক, অনুরাগীদের যখন প্রায় চাতক পাখির দশা, তখন বৃহস্পতিবার রণবীর কাপুরের রেট্রো 'রাফ অ্যান্ড টাফ' লুক প্রকাশ্যে এনে উন্মাদনার পারদ চড়িয়েছেন বনশালি। তার চব্বিশ ঘণ্টা পেরতে না পেরতেই 'ক্যাবারে ক্যুইন' লুকে আলিয়া ভাটের আত্মপ্রকাশ। যা কিনা রণবীরের মারকাটারি অবতারের সঙ্গে আপাতত চর্চার শিরোনামে। অথচ, ব্রাত্য 'লাভ অ্যান্ড ওয়ার'-এর আরেক মুখ্য চরিত্র ভিকি কৌশল!

এর আগেও 'পদ্মাবত' সিনেমায় রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনকে সেটে বেশি প্রাধান্য দেওয়ার অভিযোগ তুলেছিলেন শাহিদ কাপুর। এবার 'লাভ অ্যান্ড ওয়ার'-এর ক্ষেত্রেও বলিউডের হাইপ্রোফাইল সেলেব দম্পতিকেই এগিয়ে রাখলেন বনশালি।

'লাভ অ্যান্ড ওয়ার'-এ রেট্রো লুকে রণবীর কাপুর, ছবি: বনশালির ইনস্টাগ্রাম

বৃহস্পতিবার কাপুরনন্দনের পর পর দুটি লুক প্রকাশ্যে আনা হয়েছে। এরপর শুক্রবারই ক্যাবারে ডান্সার লুকে আলিয়া ভাটের পোস্টার এসেছে। সেই প্রেক্ষিতেই প্রশ্ন উঠেছে, তারকাসন্তান হওয়ার জন্যই কি রণবীর-আলিয়াকে বেশি তোল্লাই দিচ্ছেন বনশালি? রণবীর-আলিয়ার পোস্টার নিয়ে যখন দর্শক, অনুরাগীমহলের একাংশ 'লাভ অ্যান্ড ওয়ার' নিয়ে উত্তেজনায় ফুটছেন, তখন আরেকাংশ ভ্রুযুগল কুঁচকে প্রশ্ন তুলেছেন, ভিকি কৌশলও এই মেগাবাজেট সিনেম্যাটিক মহাকাব্যের অন্যতম তুরুপের তাস, তাই তার লুকটা কি নায়িকার আগে প্রকাশ্যে আনা উচিত ছিল না? এহেন কৌতূহলের মাঝেই মায়নাগরীর সেলেবপাড়ায় নতুন ফিসফাস। কীরকম?

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

লাভ অ্যান্ড ওয়ার'-এ আলিয়ার লুক। ছবি: বনশালির ইনস্টাগ্রাম

একাংশের প্রশ্ন, কারও অভিনয় দক্ষতা থাকা সত্ত্বেও বলিউডের বাস্তুতন্ত্রে কি আজও কেন স্বজনপোষণ, স্টার পাওয়ারকেই এগিয়ে রাখা হয়?

ঘনিষ্ঠ সূত্রে খবর, 'লাভ অ্যান্ড ওয়ার' সিনেমা থেকে প্রথমে রণবীর-আলিয়ার লুক প্রকাশ্যে আনায় নাকি 'ছাবা' অভিনেতার খানিক অভিমান হয়েছে। যেহেতু বৃহস্পতিবার পরপর রণবীরের দুটো পোস্টার ফাঁস করা হয়েছে, ভিকি অন্তত নিজের একটা লুক প্রকাশ্যে আসুক, তেমনটাই প্রত্যাশা করেছিলেন। কিন্তু শুক্রবারও তাঁকে ব্রাত্য রেখেই আলিয়াকে এগিয়ে দেওয়া হয়েছে। আর সেই প্রেক্ষিতেই নাকি খানিক অভিমানী ভিকি কৌশল! যদিও অভিনেতার মুখে কুলুপ, তবে ঘনিষ্ঠ সূত্র অন্তত সেদিকেই ইঙ্গিত করছে। অন্যদিকে শোনা যাচ্ছে, ভিকির থেকে তুলনামূলকভাবে রণবীর কাপুরের স্টার পাওয়ার বেশি হওয়ার জন্যেই সিনেমার ব্যবসার খাতিরে এহেন সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। যদিও ভিকি গত বৃহস্পতিবার রণবীর কাপুরের লুক পোস্ট করে প্রশংসা করেছিলেন, তবে সেটা নাকি স্রেফ সিনেমার প্রচারের খাতিরেই।

ভিকি কৌশল

এই অবশ্য প্রথম নয়, এর আগেও 'পদ্মাবত' সিনেমায় রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনকে সেটে বেশি প্রাধান্য দেওয়ার অভিযোগ তুলেছিলেন শাহিদ কাপুর। এবার 'লাভ অ্যান্ড ওয়ার'-এর ক্ষেত্রেও বলিউডের হাইপ্রোফাইল সেলেব দম্পতিকেই এগিয়ে রাখলেন বনশালি। সেই প্রেক্ষিতেই একাংশের প্রশ্ন, কারও অভিনয় দক্ষতা থাকা সত্ত্বেও বলিউডের বাস্তুতন্ত্রে কি আজও কেন স্বজনপোষণ, স্টার পাওয়ারকেই এগিয়ে রাখা হয়? কেউ বা ফের স্বজনপোষণ তত্ত্ব উসকে দিয়েছেন।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Alia BhattBollywoodEntertainmentRanbir KapoorSanjay Leela BhansaliVicky Kaushal
Advertisement
Tags :
Alia BhattBollywoodEntertainmentRanbir KapoorSanjay Leela BhansaliVicky Kaushal

নিয়মিত খবরে থাকতে ফলো করুন