'জীবনে প্রথম গান্ধীজয়ন্তীর উপলব্ধি', 'ককরোচ'দের জ্ঞানেশ বিক্ষোভে 'গো জ্ঞানু গো' স্লোগান বিশাল দাদলানির
Sandipta Bhanja
ভোটার তালিকায় কারচুপির অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে তোলপাড় গোটা দেশ। বিভিন্ন শিবিরের বিক্ষোভ কর্মসূচিতে দিল্লি থেকে মুম্বইয়ে কার্যত রণক্ষেত্র পরিস্থিতি! এমন আবহে বাণিজ্যনগরীর শিবাজি পার্কে ককরোচ জনতা পার্টি আয়োজিত প্রতিবাদী কর্মসূচিতে শুক্রবার দুপুরেই যোগ দেন নাসিরুদ্দিন শাহ। খানিক বেলা বাড়তেই একে-একে শামিল হন শাবানা আজমি, বিশাল ভরদ্বাজ, রেখা ভরদ্বাজরা। সেখানেই প্রতিবাদী মঞ্চে দাঁড়িয়ে 'গো জ্ঞানু গো' স্লোগানে ঝড় তুললেন বিশাল দাদলানি।
প্রতিবাদী মঞ্চে অভিজিৎ দীপকের পাশে দাঁড়িয়ে বিশালকে বলতে শোনা যায়, "এই দৃশ্যটা সত্যিই চমৎকার। দিল্লিতে অভিজিতের পাশে থাকার সুযোগ পাইনি, কিন্তু এখানে সেই সুযোগ হল। এই আন্দোলন ততক্ষণ চলবে যতক্ষণ...।"
আরও পড়ুন:
জানা গিয়েছে, বাণিজ্যনগরীর শিবাজি পার্কে বিক্ষোভের অনুমতি দেয়নি পুলিশ। যার জেরে শেষমেশ অভিজিৎ দীপকেদের 'জেল ভরো' কর্মসূচির ডাক দিতে হয়। 'ককরোচ'দের বিক্ষোভ কর্মসূচির সমর্থনে একাধিক পোস্টার ভাগ করে নিয়ে আগেই সোশাল মিডিয়ায় সোচ্চার হয়েছিলেন বিশাল দাদলানি। আর শুক্রবার বিকেলে নিজেই পৌঁছেই গেলেন শিবাজি পার্কে। সেখানে বিক্ষোভকারীদের সুরে সুর মিলিয়ে 'গো জ্ঞানু গো' স্লোগান তো দিলেনই, পাশাপাশি 'ফুটন্ত' বক্তৃতায় ঝড়ও তোলেন সঙ্গীতশিল্পী। প্রতিবাদী মঞ্চে অভিজিৎ দীপকের পাশে দাঁড়িয়ে বিশালকে বলতে শোনা যায়, "এই দৃশ্যটা সত্যিই চমৎকার। দিল্লিতে অভিজিতের পাশে থাকার সুযোগ পাইনি, কিন্তু এখানে সেই সুযোগ হল। এই আন্দোলন ততক্ষণ চলবে যতক্ষণ না জ্ঞানেশ কুমার পদত্যাগ করছেন।" এরপরই মাইক হাতে 'গো জ্ঞানু গো' স্লোগান তোলেন তিনি। বিশালের মন্তব্য, "জীবনে এই প্রথমবার প্রকৃত অর্থে গান্ধীজয়ন্তীর উপলব্ধি হল।" সঙ্গীতশিল্পীর মন্তব্যে বিক্ষোভস্থলে রীতিমতো হাততালির ঝড় ওঠে। যে সমস্ত ছবি-ভিডিও নেটভুবনে ছেয়ে গিয়েছে।
সিজেপির জ্ঞানেশ বিক্ষোভে শামিল হয়ে দেশের জনগণের ভোটাধিকার নিয়ে সোচ্চার হন শাবানা আজমি। প্রবীণ অভিনেত্রীর মন্তব্য, "আপনার ভোটই আপনার কণ্ঠস্বর। আপনার ভোট আপনার অধিকার। এই দেশের ভবিষ্যৎ গড়ে দিতে পারে আপনার একটা ভোট। কিন্তু আপনার ভোটেরই যদি কোনও মূল্য না থাকে কিংবা হঠাৎ ভোটার তালিকা থেকে কারচুপি করে যদি আপনার নাম বাদ দেওয়া হয়, হয়, তাহলে?" আন্দোলনের এহেন বিপুল সাড়ায় শাবানা বলছেন, 'মুম্বই তোমাকে নমস্কার।'