দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Rajpal Yadav

কোটি কোটি টাকা দেনায় টানতে হয় জেলের ঘানি, তারকা খচিত অনুষ্ঠান থেকে ঘাড়ধাক্কা রাজপালকে?

যে অভিনেতা একসময়ে বলিউডের তাবড় তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করে আপামর দর্শককুলকে হাসির খোরাক জুগিয়েছেন, তাঁকেই কিনা এবার এক অনুষ্ঠান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হল! ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় সেলেবমহল থেকে নেটভুবন।
Sandipta Bhanja
06:49 PM Oct 02, 2026 IST
যে অভিনেতা একসময়ে বলিউডের তাবড় তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করে আপামর দর্শককুলকে হাসির খোরাক জুগিয়েছেন, তাঁকেই কিনা এবার এক অনুষ্ঠান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হল! ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় সেলেবমহল থেকে নেটভুবন।
রাজপাল যাদবের ভিডিও ঘিরে তোলপাড়!

চেক বাউন্স মামলার অভিশাপে বর্তমানে রাজপাল যাদব যেন কিছুটা কোণঠাসা! ছাব্বিশ সালের গোড়া থেকে বলিউডের 'ছোটে পণ্ডিত'কে কোর্ট-কাছারি করেই কাটাতে হচ্ছে। গত জুলাই মাসে অভিনেতাকে তিন মাসের কারাদণ্ড দেয় দিল্লি হাই কোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম দ্বারস্থ হওয়ার পরও শাপমোচন ঘটেনি, উলটে রাজপালকেই কোর্টে তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয়। যে অভিনেতা একসময়ে বলিউডের তাবড় তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করে আপামর দর্শককুলকে হাসির খোরাক জুগিয়েছেন, তাঁকেই কিনা এবার এক অনুষ্ঠান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হল! ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় সেলেবমহল থেকে নেটভুবন।

ভিডিওতে দেখা যাচ্ছে, জনৈক ব্যক্তি রাজপাল যাদবকে দেখে সেলফি তোলার জন্য ছুটে আসেন। ঠিক যেসময়ে তাঁরা ছবি তুলছিলেন, তখনই এক মহিলা সেখানে এসে ক্ষোভ ওগড়াতে থাকেন। ওই মহিলাকে বলতে শোনা যায়, "আপনাকে এবার বাইরে বের করে দিতে হবে।..."

ঠিক কী ঘটেছে? সম্প্রতি মুম্বইয়ে প্রয়াত প্রবীণ অভিনেতা মুশতাক খানের জন্য এক স্মরণসভার আয়োজন করা হয়েছিল। যেখানে উপস্থিত ছিলেন মুশতাক ঘনিষ্ঠ টেলিপর্দার একাধিক শিল্পী। যদিও সিনেপাড়া থেকে কতিপয় মানুষ এসেছিলেন। সেই শ্রাদ্ধানুষ্ঠান থেকেই ভাইরাল হওয়া এক ভিডিওতে রাজপাল যাদবের সঙ্গে জনৈক মহিলাকে দুর্ব্যবহার করতে দেখা যায়। কীরকম? ওই ভিডিওতে দেখা যাচ্ছে, জনৈক ব্যক্তি রাজপাল যাদবকে দেখে সেলফি তোলার জন্য ছুটে আসেন। ঠিক যেসময়ে তাঁরা ছবি তুলছিলেন, তখনই এক মহিলা সেখানে এসে ক্ষোভ ওগড়াতে থাকেন। ওই মহিলাকে বলতে শোনা যায়, "আপনাকে এবার বাইরে বের করে দিতে হবে। আমরা তো আপনাকে বুঝিয়েছি, তবুও কেন এমন আচরণ করছেন? এটা কি সেলফি তোলার জায়গা? এবার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে।" এহেন লেন্সবন্দি মুহূর্ত ফাঁস হতেই সেটা দাবানল গতিতে ছড়িয়ে পড়ে নেটভুবনে। একাংশ প্রশ্ন তোলেন ওই মহিলার আচরণ নিয়ে। তাঁদের বক্তব্য, জনসমক্ষে একজন অভিনেতার সঙ্গে এহেন আচরণ কতটা যুক্তিযুক্ত?

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

রাজপাল যাদব, ছবি- ইনস্টাগ্রাম 

সত্যিই কি ওই মহিলা রাজপাল যাদবের সঙ্গেই দুর্ব্যবহার করেছেন? সত্যিটা নিজেই জানালেন অভিনেতা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলিউডের 'ছোটে পণ্ডিত' জানান, ওই মহিলা আসলে সেলফি তুলতে আসা ওই ভক্তকেই ভর্ৎসনা করছিলেন, তাঁকে নয়। এরপর মুশতাক খানকে শ্রদ্ধা জানিয়ে রাজপাল বলেন, "মুশতাক ভাইয়ের আত্মার শান্তি কামনা করি। উনি অত্যন্ত সজ্জন, ভালো মানুষ ছিলেন। খুব প্রতিভাবান অভিনেতা ছিলেন। ওঁর চলে যাওয়া সিনেজগতের অপূরণীয় ক্ষতি।"

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Rajpal Yadav
Advertisement
Tags :
Rajpal Yadav

নিয়মিত খবরে থাকতে ফলো করুন