প্রয়াত প্যাট্রিক স্টুয়ার্ট, 'স্টার ট্রেক'-এর 'ক্যাপ্টেনে'র প্রয়াণে বিশ্ব সিনেমহলে শোকের ছায়া
Sandipta Bhanja
ফের সিনেদুনিয়ায় শোকের ছায়া। চিরঘুমের দেশে খ্যাতনামা হলিউড তারকা স্যার প্যাট্রিক স্টুয়ার্ট। 'এক্স মেন' ফ্র্যাঞ্চাইজি, 'গ্রিন রুম' থেকে 'স্টার ট্রেক: দ্য নেক্সট জেনারেশন'-এর মতো একাধিক সিনেমায় তাবড় চরিত্রে অভিনয় করে দর্শকমহলের অতিপরিচিত মুখ হয়ে উঠেছিলেন 'জঁ লুক পিকার্ড' প্যাট্রিক স্টুয়ার্ট (Patrick Stewart)। শেষ কাজ ছিল 'ডুমস ডে'তে। যেখানে 'প্রফেসর এক্স'-এর ভূমিকায় বিশেষভাবে নজর কাড়েন অভিনেতা। বিশ্বখ্যাত সেই তারকাই পাড়ি দিলেন চিরঘুমের দেশে।
লস অ্যাঞ্জেলেসের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন স্যর প্যাট্রিক স্টুয়ার্ট। শেষ সময়ে অভিনেতার পাশে ছিলেন স্ত্রী সানি।
বৃহস্পতিবার স্যর প্যাট্রিক স্টুয়ার্টের ব্যক্তিগত এক্স হ্যান্ডেলে এহেন দুঃসংবাদ ভাগ করে নেওয়া হয়েছে তাঁর টিমের তরফে। হলিউড মাধ্যম সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন অভিনেতা। তবে শেষের দিকে অ্যালঝাইমার্স এবং ডিমেনশিয়ার মতো গুরুতর রোগ জাঁকিয়ে বসে প্যাট্রিক স্টুয়ার্টের শরীরে। অভিনেতার টিমের তরফে জারি করা বিবৃতি জানানো হয়েছে, বুধবার লস অ্যাঞ্জেলেসের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন স্যর প্যাট্রিক স্টুয়ার্ট। শেষ সময়ে অভিনেতার পাশে ছিলেন স্ত্রী সানি। বিবৃতিতে উল্লেখ, খুব অল্প সময়েই অ্যালঝাইমার্স এবং লিউই বডি ডিমেনশিয়ার সঙ্গে লড়াই থামল অভিনেতার। জীবনের শেষ কয়েক ঘণ্টা পরিবার-পরিজন, বন্ধুবান্ধবদের সঙ্গেই কাটিয়েছেন প্যাট্রিক স্টুয়ার্টে।
আরও পড়ুন:
'মঞ্চ এবং রুপোলি পর্দার অন্যতম সেরা এক তারকাকে হারালাম আমরা। আমার চোখে তিনি ছিলেন এক অসাধারণ মানুষ এবং পরম বন্ধু। ওঁর কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি।'
স্যার প্যাট্রিক স্টুয়ার্টের প্রয়াণে হলিউড-সহ বিশ্বের সিনেজগতে নেমে এসেছে শোকের ছায়া। বন্ধু,সহকর্মীরা তাঁর স্মৃতিচারণ করে সোশাল মিডিয়ায় শ্রদ্ধাজ্ঞাপন করেছেন। তাঁর 'এক্স-মেন' সহ-অভিনেতা হিউ জ্যাকম্যানের শোকবার্তা, 'মঞ্চ এবং রুপোলি পর্দার অন্যতম সেরা এক তারকাকে হারালাম আমরা। আমার চোখে তিনি ছিলেন এক অসাধারণ মানুষ এবং পরম বন্ধু। ওঁর কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। আজীবন মিস করব প্যাট্রিক।' অন্যদিকে ‘স্টার ট্রেক’ সহ-অভিনেতা উইলিয়াম শ্যাটনার লিখেছেন, 'এক হৃদয়বিদারক সপ্তাহ! স্যার প্যাট্রিক স্টুয়ার্ট একাধারে আমার বন্ধু, সহকর্মী এবং একজন অসাধারণ অভিনেতা ছিলেন। থিয়েটারের মঞ্চ থেকে শুরু করে ‘এন্টারপ্রাইজ’-এর ব্রিজ পর্যন্ত প্রতিটি জায়গায় তিনি মেধার পরিচয়দিয়েছেন। সিনেমার চরিত্র 'ক্যাপ্টেন পিকার্ড'-এর মতোই ব্যক্তিগতজীবনেও তেমনই ছিলেন।'