দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Payel Mithai Sarkar

ডক্টর পায়েল মিঠাই সরকারের প্রযোজনায় ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬’, পেলেন মিঠুন চক্রবর্তী

স্টার লাইট অনন্য সম্মান ২০২৬ বাংলার সব থেকে বড় জনপ্রিয় প্রোগ্রাম শুধু নয়, এককথায় বললে তা হল বাংলার এক বৃহৎ উৎসব।
Buddhadeb Halder
03:02 PM Nov 04, 2026 IST
স্টার লাইট অনন্য সম্মান ২০২৬ বাংলার সব থেকে বড় জনপ্রিয় প্রোগ্রাম শুধু নয়, এককথায় বললে তা হল বাংলার এক বৃহৎ উৎসব।
গত ৩১ অক্টোবর কলকাতার রাজারহাট নিউটাউনের রবীন্দ্র তীর্থ অডিটরিয়ামে অনুষ্ঠিত হল 'স্টার লাইট অনন্য সম্মান ২০২৬'।

স্টার লাইট অনন্য সম্মান ২০২৬ বাংলার সব থেকে বড় জনপ্রিয় প্রোগ্রাম শুধু নয়, এককথায় বললে তা হল বাংলার এক বৃহৎ উৎসব। বারো মাসে তেরো পার্বণের কথা কে না জানে! ঠিক তেমনই এই অনন্য সম্মান হল বাঙালির উৎসবের আরেক পরব। এই উৎসবে অংশগ্রহণ নিয়ে সারা বাংলা থেকে নমিনেশন পর্ব চলে। সে যেন এক মহা যজ্ঞ। এবারেও গত ৩১ অক্টোবর, শনিবার, কলকাতার রাজারহাট নিউটাউনের রবীন্দ্র তীর্থ অডিটরিয়ামে আয়োজিত হয়ে গেল স্টার লাইট অনন্য সম্মান ২০২৬।

নিজস্ব ছবি

উপস্থিত ছিলেন ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির মহাগুরু মিঠুন চক্রবর্তী। ভিনটেজ গাড়িতে চেপে অভিনেত্রী এবং প্রযোজক পায়েল মিঠাই সরকারের (Payel Mithai Sarkar) সঙ্গে মহাগুরুর এন্ট্রি ছিল এক রয়্যাল লুকে। মিঠুন চক্রবর্তীর উপস্থিতিতে জমজমাট হয়ে উঠেছিল অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বাংলার উচ্চপদস্থ কর্তৃত্ব তঘেকে শুরু করে মন্ত্রী, বিধায়ক, পুলিশ কমিশনার সকলেই। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের মহারাজ শ্রী কার্তিক মহারাজ। আর সকলের মাঝে স্পেশাল গেস্ট হিসেবে ছিলেন সকলের প্রিয় অভনেতা মিঠুন চক্রবর্তী।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিজস্ব ছবি

উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষিমন্ত্রী দুধ কুমার মন্ডল, বিজ্ঞান চেতনা দপ্তরের উচ্চ পদস্থ মন্ত্রী শ্রী কল্যাণ চক্রবর্তী, মাননীয়া সমাজ সেবিকা রিঙ্কু মজুমদার, রাজ্য সরকারের উচ্চ পদস্থ শ্রমমন্ত্রী শ্রী ভাস্কর ভট্টাচার্য, পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ পর্যায়ের বনমন্ত্রী শ্রী দিবাকর ঘরামী, ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তরের মন্ত্রী শ্রী অশোক দিন্দা, রাজ্যের নারী ক্ষমতায়ন দপ্তর উচ্চ পদস্থ মন্ত্রী শ্রী মালতী রাভা রয়, পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ এবং মৎস্য দপ্তরের মন্ত্রী শ্রী রাজেশ মাহাতো, ব্যারাকপুর বিধানসভার বিধায়ক শ্রী কৌস্তব বাগচী, সোনারপুর বিধানসভার বিধায়ক শ্রী দেবাশীষ ধর, পশ্চিমবঙ্গ বিধানসভার মুখ্য সচিব শ্রী অম্লান ভাদুড়ী, পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার শ্রী রথীন্দ্র বোস, দমদম বিধানসভার জনপ্রিয় বিধায়ক শ্রী অরিজিৎ বক্সী, আইপিএস অফিসার শ্রীমতি শান্তি দাস, হিঙ্গলগঞ্জ বিধানসভার বিধায়ক শ্রীমতি রেখা পত্র, নিউটাউনের বিধায়ক পিয়ুষ কানোদিয়া, পশ্চিমবঙ্গ সরকারের হাইভোল্টেজ মন্ত্রী শ্রীমতি কলিতা মাজি এবং আরও অনেক বিশিষ্ঠ ব্যক্তি বর্গ।

এত বড় কর্মকান্ড সামলেছেন সকলের প্রিয় অভিনেত্রী তথা গোল্ড মেডেলিস্ট ডক্টর পায়েল মিঠাই সরকার। পায়েল সরকার অর্গানাইজেশন প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনায় আয়োজিত হয়েছিল এই বিরাট অনুষ্ঠান। তিনি একা হাতে দেবী দূর্গার মতো সবটা সামলেছিলেন। ডক্টর পায়েল মিঠাই সরকার পেশায় একজন অভিনেত্রী শুধু নন, তিনি তার প্রযোজনা সংস্থা ( PSO Group - Payel Sarkar Organisation Private Limited) কে যে ভাবে বাংলার সকল মানুষের কাছে সুদূর প্রসারিত করেছেন তা এক কথায় বলা অনবদ্য।

নিজস্ব ছবি

পায়েল মিঠাই সরকার এই মুহূর্তে বাংলার চর্চিত একটি নাম। উনি নিজের চেষ্টায় একটা কোম্পানিকে সাফল্যের চূড়ায় নিয়ে যান। শুধু তাই নয়, উচ্চ পদস্থ সরকারি আধিকারিকদের পাশাপাশি বাংলার পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিকে এক ছাদের তলায় প্রতিষ্ঠিত করার প্রয়াস চালিয়ে গেছেন তিনি। শ্রাবন্তী চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায়, বিশ্বনাথ বসু, পরাণ বন্দ্যোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী থেকে শুরু করে আরও অনেক বিশিষ্ট রূপোলি পর্দার অভিনেতা, অভিনেত্রী, গায়ক, গায়িকারাও এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিজস্ব ছবি

এক কথায় বলতে গেলে, এ দিন এক অপরূপ সুন্দর স্বর্ণালি জমকালো সন্ধ্যার সাক্ষী থেকেছে বাংলা। আগামিদিনে সকলের চোখের মণি পায়েলের জন্য রইলো একটা ব্র্যান্ড স্যালুট এবং আরও অনেক অভিনন্দন।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
KolkataMithun Chakraborty
Advertisement
Tags :
KolkataMithun Chakraborty

নিয়মিত খবরে থাকতে ফলো করুন