প্রয়াত বর্ষীয়ান রবীন্দ্র সঙ্গীতশিল্পী বিভা সেনগুপ্ত, শোকের ছায়া সুরের জগতে
Biswadip Dey
গানের জগতে শোকের ছায়া। প্রয়াত বর্ষীয়ান রবীন্দ্র সঙ্গীতশিল্পী বিভা সেনগুপ্ত (Bibha Sengupta Demise)। মঙ্গলবার সকালে সকাল ৭টা নাগাদ হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৮৪। দীর্ঘদিন ধরে সঙ্গীতের চর্চা করে সারস্বত জগতে প্রসিদ্ধি পেয়েছিলেন তিনি। জীবনসায়াহ্নে অশক্ত শরীরেও নিজের গানের প্রতি ছিলেন একই রকম একাগ্রচিত্ত। এমন এক গুণী শিল্পীর প্রয়াণে স্বাভাবিক ভাবেই শোকের ছায়া সঙ্গীত জগতে।
১৯৩২ সালের ১২ মে আগরতলায় জন্ম বিভার। ১৯৫৯ সালে কলকাতায় চলে আসেন। সেই সময় মায়া সেনের কাছে রবীন্দ্র সঙ্গীতে তালিম নেওয়া শুরু। পরে তাঁরই সঙ্গে দেবব্রত বিশ্বাসের কাছে প্রথম যাওয়া। গুণীজন সান্নিধ্যে দীর্ঘ সময় ধরে শিখেছেন রবীন্দ্রসঙ্গীত।
আরও পড়ুন:
রোগ তাঁর সঙ্গীতচর্চায় বাধা হতে পারেনি। নবতিপর শিল্পীর কণ্ঠের সুর ছিল শেষদিন পর্যন্ত একদম নিখুঁত। কোনও খাতা না দেখেই প্রিয় ছাত্রছাত্রীদের গান শোনাতেন। আসলে তিনি ছিলেন সুরমগ্ন এক শিল্পী।
তবে রেডিও বা টিভির মতো মাধ্যমকে কাজে লাগানোর চেয়েও গান শেখানোয় বেশি মনঃসংযোগ করেছে আজীবন। তাই তুলনামূলক ভাবে অন্য গুণীদের থেকে তাঁর খ্যাতি এসেছে দেরিতে। সাগর সেনের মতো শিল্পী বিভাকে দেন ‘রবিরশ্মি’র ক্লাস করানোর দায়িত্ব। পাশাপাশি নিজের প্রতিষ্ঠান ‘অমিতায়ন’ তো ছিলই।
দীর্ঘদিন ধরেই ভুগছিলেন বয়সজনিত অসুখে। তবে রোগ তাঁর সঙ্গীতচর্চায় বাধা হতে পারেনি। নবতিপর শিল্পীর কণ্ঠের সুর ছিল শেষদিন পর্যন্ত একদম নিখুঁত। কোনও খাতা না দেখেই প্রিয় ছাত্রছাত্রীদের গান শোনাতেন। আসলে তিনি ছিলেন সুরমগ্ন এক শিল্পী। আর সেই কারণেই খ্যাতি নিয়ে তেমন মাথাব্যথাই ছিল না। তবু জীবনের শেষ পর্বে এসে পরিচিতি অনেকটাই পেয়েছিলেন। জানা যায় অত্যন্ত নিষ্ঠার সঙ্গে প্রতি বছরই দেবব্রত বিশ্বাসের জন্মদিন পালন করতেন। যাঁর কাছে শেখা গানের শিক্ষা আজীবন তাঁর সঙ্গে থেকেছে। এহেন সুরপাগল, সঙ্গীতপ্রেমী একজন সত্যিকারের শিল্পীর প্রয়াণে তাই শোকের গাঢ় ছায়া সঙ্গীত জগতে। বহু বিশিষ্ট শিল্পীই শোকপ্রকাশ করেছেন তাঁর মৃত্যুসংবাদ পেয়ে।