দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Don’t Be Shy Review

জেন জি'দের প্রেম, রোম্যান্স, ধোঁকায় কতটা জমল আলিয়া প্রযোজিত 'ডোন্ট বি শাই'?

আমাজন প্রাইম-এ সদ্য মুক্তি পেয়েছে 'ডোন্ট বি শাই'। রইল রিভিউ।
Sandipta Bhanja
08:04 PM Sep 30, 2026 IST
আমাজন প্রাইম-এ সদ্য মুক্তি পেয়েছে 'ডোন্ট বি শাই'। রইল রিভিউ।
কেমন হল আলিয়া ভাট প্রযোজিত 'ডোন্ট বি শাই'?

বর্তমান ভারতের চার-পাঁচটি মেট্রো শহরে বেশ কিছু নতুন শ্রেণির মানুষ আছেন, যাঁরা উচ্চবিত্তের তালিকায় পড়েন। মাতৃভাষা ছেড়ে তাঁদের 'ককনি' ইংরেজি স্টাইলে কথা বলা, এক ধরনের দেখানদারি ব্যতীত কিছুই নয়! বিশেষ করে উঠতি বয়সি ছেলেমেয়েদের। ইংরেজি মাধ্যম স্কুল-কলেজ পড়ে তো বটেই, বিলিতি সংস্কৃতির দিকেই তাঁদের বেশি ঝোঁক। তাঁরা নিশিঠেকে যায়, ডিস্কে যায়, নেশাও করে। নাচে, গান করে। ক্যারাটে চ্যাম্পিয়ন হয়। আর পড়াশোনা প্রায় কিছু না করেই 'ফার্স্ট ক্লাস' পেয়ে যায়। কলেজ চত্বরে চলে শুধুই গুলতানি। এক মুহূর্তের জন্যেও ক্লাসঘরে দেখা যায় না তাঁদের। এবং প্রেম নিয়ে যেন অলিম্পিকে যাওয়ার প্রতিযোগিতা চলে। মুহূর্তে মুহূর্তে প্রেম হয়, আবার পরমুহূর্তে ভেঙেও যায়। আমাজন প্রাইম-এ চলতি ছবি 'ডোন্ট বি শাই' ঠিক এই ঘরানার ছবি।

বিবিধ উপকরণে ঠাসা আলিয়া প্রযোজিত 'ডোন্ট বি শাই'।

আলিয়া ভাট ও তাঁর ভাইয়ের প্রযোজনায় তৈরি এই সিনেমা। পরিচালক বঙ্গতনয়া স্মৃতি মুখোপাধ‌্যায়। ছবির নায়িকা কলেজ পড়ুয়া শ্যামলী দাশ। উঠতি বড়লোক বাবার মেয়ে। বাবা ও মা তেমন স্টেটাস সচেতন নন। কিন্তু মেয়ে অতি আধুনিক। তাঁর কলেজের সহপাঠীরা প্রায় সব্বাই নাচে-গানে বেশ দড়! দু’ঘণ্টা চল্লিশ মিনিটের ছবিতে কাউকে একবারের জন্যেও ক্লাস করতে দেখা গেল না। সারাক্ষণ কলেজ করিডরে, মাঠে, কলেজের অডিটোরিয়ামে ব্যস্ত আড্ডায় বা নাচ-গানের অনুষ্ঠান ও প্রতিযোগিতা নিয়ে। তা বলে গল্প কি নেই? আছে। শ্যামলী বন্ধুদের কাছে 'শাই', না লাজুক নয় মোটেই, নামের আদ্যাক্ষর। মায়াঙ্ক নামের তরুণের সঙ্গে তার প্রথম প্রেম। কিন্তু আবার পরে ধ্রুব নামের এক ক্যারাটে জানা সহপাঠীর সঙ্গেও তাঁর আশনাই ঘটে যায়। কারণ মায়াঙ্ক ঘনিষ্ঠ হয়ে পড়ে তারা নামের আর এক সুন্দরীর সঙ্গে। এই তিনজনের মান-অভিমান, ভুল বোঝাবুঝি নিয়ে তো বটেই, তার উপর সৌন্দর্য প্রতিযোগিতা, গানের প্রতিযোগিতা, এক্সকারশনের নামে জঙ্গলের মধ্যেই প্রযোজকের তৈরি ডিসকো প্ল্যাটফর্মে একাধিক নাচ- এহেন নানা উপকরণে ঠাসা আলিয়া প্রযোজিত 'ডোন্ট বি শাই' (Don’t Be Shy Review)।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

কেমন হল 'ডোন্ট বি শাই'?

তবে একটাই সান্ত্বনা! শেষপর্যন্ত শ্যামলী এবং মায়াঙ্ক তাদের সঠিক সঙ্গ খুঁজে পেয়েছে। নাচেগানে ভরপুর এই ছবি দেখতে কিন্তু মন্দ লাগে না! বিশেষ করে শাই অর্থাৎ শ্যামলীর চরিত্রে আরুশী বাজাজ, অংশ দুগ্গল (ধ্রুব) ও পীযূষ খাটির মায়াঙ্ক এখনকার প্রজন্মের ছাত্র-ছাত্রীর প্রতিনিধিত্ব করেছেন। বিশেষ করে আরুশী বাজাজ। বাবার চরিত্রে অনুরাগ বসুকে বেশ লাগল। পরিচালক স্মৃতি মুখোপাধ‌্যায় একেবারে সহজ সরল পদ্ধতিতে গল্প বলে গিয়েছেন, কোথাও বাঁক বা লুকোন নাটক নেই– এটাই বাঁচোয়া।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Alia Bhatt
Advertisement
Tags :
Alia Bhatt

নিয়মিত খবরে থাকতে ফলো করুন