দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Ramayana Part One Review

রণবীরের রামদর্শন, সীতা সাই পল্লবীর অ্যাকশন, লঙ্কেশ যশের রুদ্ররূপে কতটা জমল 'রামায়ণ: পার্ট ওয়ান'?

পড়ুন নীতেশ তিওয়ারি পরিচালিত 'রামায়ণ: রাইজ অফ আ লেজেন্ড'-এর রিভিউ।
Sandipta Bhanja
01:33 PM Nov 05, 2026 IST
পড়ুন নীতেশ তিওয়ারি পরিচালিত 'রামায়ণ: রাইজ অফ আ লেজেন্ড'-এর রিভিউ।
কেমন হল রামায়ণ: রাইজ অফ আ লেজেন্ড'? রইল রিভিউ।

চিরন্তন এক মহাকাব্যকে কীভাবে দর্শকের পাতে নতুনত্বের মোড়কে পরিবেশন করা যায়? এটাই সম্ভবত পরিচালক নীতেশ তিওয়ারির সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল। কারণ আনুমানিক প্রায় তিন হাজার বছরের পৌরাণিক কাহিনি 'রামায়ণ'-এর সাত কাণ্ড এযাবৎকাল প্রায় সকলেরই জানা। তবুও গল্প এবং চিত্রনাট্য সাজানোর ক্ষেত্রে নিজস্ব স্বাক্ষর রেখেছেন নীতেশ তিওয়ারি। রামের জন্ম, বনবাস থেকে দশগ্রীবের রাবণ হিসেবে উত্থান, সীতা অপহরণের মতো গুরুত্বপূর্ণ অধ্যায়গুলি সযত্নে ফুটিয়ে তুলেছেন। যেখানে রাম কিংবা রাবণ উভয়কে 'লঘু-গুরু' হিসেবে দেখানোর থেকে প্রাধান্য পেয়েছে বাল্মীকির মহাকাব্যের দর্শন। আর এখানেই পরিচালক নীতেশের সার্থকতা। তাঁর বিগত দশ বছরের 'বীজবপনে'র সার্থকতা। কারণ যুগ যুগ ধরে ভারতীয়দের বিশ্বাস এবং ঐতিহ্য-সংস্কৃতির অন্যতম মূল ধারক-বাহক 'রামায়ণ'কে স্বতন্ত্রভাবে পর্দায় উপস্থাপন করা যে চ্যালেঞ্জিং, তা আলাদা করে বলার প্রয়োজন হয় না। কিন্তু চারহাজার কোটি বাজেটের এই মহাকাব্যের প্রথম ভাগেই দর্শকমনে আশার আলো জাগিয়েছেন নীতেশ। বিশেষ করে, রাম-রাবণের উপস্থাপনে মনস্তত্ত্বের নানা দিক তুলে ধরেছেন পরিচালক।

পড়ুন নীতেশ তিওয়ারি পরিচালিত 'রামায়ণ: রাইজ অফ আ লেজেন্ড'-এর রিভিউ।

৩ ঘণ্টা ১৫ মিনিটের সিনেমা হলেও চিত্রনাট্যের পোক্ত বাঁধুনি, সিনেম্যাটিক ট্রিটমেন্ট, সম্পাদনার জন্য কোথাও একঘেয়ে মনে হয় না। 'ডুন','ওডিসি'র মতো তাবড় হলিউড প্রজেক্টের সঙ্গে যুক্ত কলাকুশলীদের দক্ষতা বলিউডের 'রামায়ণ'-এ সুস্পষ্ট।

এবার আসা যাক সিনেম্যাটিক ট্রিটমেন্টের কথায়। প্রচারঝলক প্রকাশ্যে আসার পর ভিএফএক্সের মাত্রাতিরিক্ত ব্যবহারে কটাক্ষ-সমালোচনার মুখে পড়তে হয়েছিল নির্মাতাদের। সিজিআই-এর অতিরিক্ত ব্যবহারে কিছু দৃশ্য একেবারে ব্যঙ্গচিত্রের মতো ঠেকেছিল দর্শকমহলের কাছে। বিশেষ করে অদ্ভুতদর্শন 'লঙ্কাসেনা'দের দেখে ভ্রূযুগল আন্দোলিত হয়েছিল অনেকেরই। কিন্তু বড়পর্দায় 'রামায়ণ: রাইজ অফ আ লেজেন্ড'-এ হলিউডের মার্ভেল ধাঁচের এহেন উপস্থাপন অতিরঞ্জক বলে মনে হয় না। অযোধ্যার রাজ্যপাট, পুষ্পকরথ, রাক্ষস সেনা থেকে সোনার লঙ্কা বেশ দক্ষতার সঙ্গেই ফুটিয়ে তোলা হয়েছে। প্রায় একশো বছর ধরে রুপোলি পর্দায় বাল্মীকির রামায়ণের নানা ব্যাখ্যা ও রূপান্তর হয়েছে, কিন্তু প্রযোজক নমিত মালহোত্রা এবং পরিচালক নীতেশ তিওয়ারি এই মহাকাব্যকে এক অন্য সিনেম্যাটিক মাত্রায় নিয়ে গিয়েছেন, বললেও অত্যুক্তি হয় না। ৩ ঘণ্টা ১৫ মিনিটের ছবি হলেও চিত্রনাট্যের পোক্ত বাঁধুনি, সিনেম্যাটিক ট্রিটমেন্ট, সম্পাদনার জন্য কোথাও একঘেয়ে মনে হয় না। 'ডুন', 'ওডিসি'র মতো তাবড় হলিউড প্রজেক্টের সঙ্গে যুক্ত কলাকুশলীদের দক্ষতা বলিউডের 'রামায়ণ'-এ সুস্পষ্ট।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

'ডুন','ওডিসি'র মতো তাবড় হলিউড প্রজেক্টের সঙ্গে যুক্ত কলাকুশলীদের দক্ষতা বলিউডের 'রামায়ণ'-এ সুস্পষ্ট।

তবে এই প্রথম পর্দায় সীতাকে অ্যাকশন করতে দেখা গেল। দর্শক হয়তো এহেন দৃশ্যে হতবাক হতে পারেন, তবে বাল্মীকির মহাকাব্য অনুযায়ী যে নারী একহাতে হরধনু তোলার ক্ষমতা রাখেন কিংবা নিত্য পরিচর্যার দায়িত্ব পালন করেন তাঁকে শত্রুদের ধরাশায়ী করতে দেখলে অবাক হওয়ার কথা নয়।

লঙ্কারাজের বেশে যশ।

কাস্টিং নিয়ে গোড়া থেকেই আপত্তি তুলেছিলেন ভারতীয় দর্শকমহলের একাংশ। রাবণ রূপে দক্ষিণী তারকা যশকে ফুলমার্কস দিলেও রঘুনন্দন বেশে রণবীর কাপুরকে মনে ধরেনি তাঁদের। কেউ বা সীতার ভূমিকায় সাই পল্লবীকে দেখে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু বলিউড-দক্ষিণের মিশেলে ছকভাঙা এই কাস্টিংয়েই ছক্কা হাঁকালেন নীতেশ। রণবীর যে এই প্রজন্মের অন্যতম সেরা অভিনেতা, সেটা পর্দায় রঘুপতির ব্যক্তিত্ব-দর্শন, এবং অভিব্যক্তিতেই বুঝিয়ে দিয়েছেন। ধর্ম ও ন্যায়ের পরম প্রতিমূর্তি মর্যাদা পুরুষোত্তমের দর্শন দর্শকমনে গভীরভাবে ফুটিয়ে তুলতে যে সংযমের প্রয়োজন, সেই পরীক্ষায় ষোলো আনা সফল কাপুরনন্দন। দশাননের ভূমিকায় জোরালো ছাপ রাখেন যশ। নীতিপরায়ণ লঙ্কারাজের ক্রোধ, প্রতিশোধস্পৃহা এবং এক অতিমানবীয় ব্যক্তিত্ব ফুটিয়ে তুলেছেন যথার্থ সার্থকতার সঙ্গে। জানকী বেশে সাই পল্লবী যথাযোগ্য। নজর কাড়ে তাঁর স্মিত হাসি, নরম চাহনি। তবে এই প্রথম পর্দায় সীতাকে অ্যাকশন করতে দেখা গেল। দর্শক হয়তো এহেন দৃশ্যে হতবাক হতে পারেন, তবে বাল্মীকির মহাকাব্য অনুযায়ী যে নারী একহাতে হরধনু তোলার ক্ষমতা রাখেন কিংবা নিত্য পরিচর্যার দায়িত্ব পালন করেন তাঁকে শত্রুদের ধরাশায়ী করতে দেখলে অবাক হওয়ার কথা নয়। লক্ষ্মণের ভূমিকায় রবি দুবের অভিনয় প্রশংসনীয়। অন্তত 'আদিপুরুষ'-এর ক্ষততে মলমের প্রলেপের কাজ করে রণবীর কাপুরের 'রামায়ণ: রাইজ অফ আ লেজেন্ড'। শেষপাতে ছোট্ট সারপ্রাইজ 'হনুমান' সানি দেওল। দ্বিতীয় ভাগের গল্প যে তাঁকে ঘিরেই এগোবে, সিনেমার শেষে আগাম আভাস পাওয়া গেল। তবে আক্ষেপ একটাই, পরবর্তী ভাগ দেখার জন্য আরও বছর দুয়েক অপেক্ষা করতে হবে। তাহলে কি রাম-রাবণের যুদ্ধ দেখার জন্য রামায়ণ-এর তৃতীয় ভাগ অবধি অপেক্ষা করতে হবে? সময়ের গর্ভেই লুকিয়ে উত্তর।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
BollywoodRanbir KapoorSai PallaviVivek OberoiYash
Advertisement
Tags :
BollywoodRanbir KapoorSai PallaviVivek OberoiYash

নিয়মিত খবরে থাকতে ফলো করুন