দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Shwetkali 2: Guhakali Review

ভক্তিরসের সঙ্গে রহস্য-রোমাঞ্চ, দুরন্ত ঐন্দ্রিলা-সুরঙ্গনা, কেমন হল শ্বেতকালী ২: গুহাকালী?

মানুষ আসলে যা পুরোপুরি জানতে পারে না, তাকে ঘিরে তৈরি হয় ভয় আর ভক্তি। আর সেখান থেকেই জন্ম নেয় নানা ধরনের কুসংস্কার ও অন্ধবিশ্বাস।
Sandipta Bhanja
07:22 PM Oct 30, 2026 IST
মানুষ আসলে যা পুরোপুরি জানতে পারে না, তাকে ঘিরে তৈরি হয় ভয় আর ভক্তি। আর সেখান থেকেই জন্ম নেয় নানা ধরনের কুসংস্কার ও অন্ধবিশ্বাস।
কেমন হল শ্বেতকালী ২: গুহাকালী?

দেবত্রী ঘোষ: আমরা সকলেই জানি মা কালীর বিচরণ কোনও বাধা, কোনও নিয়ম মানে না। তাই তিনি শক্তির দেবী, আরাধনার দেবী, সর্বোপরি সকলের দেবী। শ্রেণি, জাতির ঊর্ধ্বে, এমনকী, প্রান্তিক সম্প্রদায়ের মানুষ দ্বারাও পূজিত হন তিনি। আবার তাঁকে শ্মশানেও পুজো করা যায়, তন্ত্র-মন্ত্র সাধনায়। তাঁকে ঘিরে অনেক রহস্য, অনেক প্রশ্ন, এত আলো-আঁধারি। সেই রহস্য আর যুগ যুগ ধরে চলে আসা এক অভিশাপ আর ক্ষোভের গল্প নিয়েই এবারের ‘শ্বেতকালী ২-গুহাকালী’ (Shwetkali 2: Guhakali) সিরিজ। মানুষ আসলে যা পুরোপুরি জানতে পারে না, তাকে ঘিরে তৈরি হয় ভয় আর ভক্তি। আর সেইখান থেকেই জন্ম নেয় নানা ধরনের কুসংস্কার ও অন্ধবিশ্বাস। পরিচালক সানি ঘোষ রায়, এর উপর ভিত্তি করেই সাতটি এপিসোড জুড়ে সাজিয়েছেন তাঁর গল্প।

জমিদারবাড়ি ও মেঘঝুরি গ্রামের উপর মা কালীর অভিশাপ আছে– কোনও মায়ের কোল আলো করে সন্তান আসে না সেখানে। জন্মের আগে, গর্ভেই নষ্ট হয়ে যায় সে সন্তান।

শ্বেতকালী ২: গুহাকালী সিরিজে সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায়

উত্তরবঙ্গে চা-বাগান ঘেরা ছোট গ্রাম মেঘঝুরি। সেখানেই রায়চৌধুরি বাড়িতে পূজিতা হন শ্বেতকালী, যিনি এককালে আদতে গুহাকালী ছিলেন। জমিদারবাড়ি ও মেঘঝুরি গ্রামের উপর মা কালীর অভিশাপ আছে– কোনও মায়ের কোল আলো করে সন্তান আসে না সেখানে। জন্মের আগে, গর্ভেই নষ্ট হয়ে যায় সে সন্তান। তিন ছেলে, এক মেয়ে, বউমা, ভাই ও ভাইয়ের বউ নিয়ে জমিদারের সংসার। সেখানেই পুজোর সময় এসে উপস্থিত হয় বাড়ির ছোট ছেলের পুরনো বন্ধু ঊর্বি (ঐন্দ্রিলা সেন), যে পেশায় ডাক্তার ও সন্তান-সম্ভবা। কালী আরাধনার প্রথম দিনই গুহাকালী ভর করে বাড়ির মেজ-বউমা তারার (সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায়) ওপর। পঞ্চাশ বছর আগে গ্রাম ছাড়ার সময় গুহাকালী বলে গিয়েছিলেন, একদিন তিনি ফিরবেন। যেদিন ফিরবেন, সেদিন তিনটে বলি নেবেন, তবেই মেঘঝুরি শাপমুক্ত হবে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

শ্রীজীবের লেখা গল্প এবারে শুধু পরিবার-কেন্দ্রিক হয়ে থাকেনি। গ্রামবাসী থেকে মেঘঝুরির প্রান্তিক সম্প্রদায় গুহারি – সকলকে নিয়েই এই গল্প এগিয়েছে। সেই সঙ্গে চিত্রনাট্যে জুড়ে গিয়েছে আবেগ, ভক্তি, অভিশাপ আর ভয়ের মিশেল।

শ্বেতকালী ২: গুহাকালী সিরিজে ঐন্দ্রিলা সেন

প্রথম সিজনের থেকে দ্বিতীয় কিস্তিতে গল্পের আকার আরও বিস্তার নিয়েছে। শ্রীজীবের লেখা গল্প এবারে শুধু পরিবার-কেন্দ্রিক হয়ে থাকেনি। গ্রামবাসী থেকে মেঘঝুরির প্রান্তিক সম্প্রদায় গুহারি – সকলকে নিয়েই এই গল্প এগিয়েছে। সেই সঙ্গে চিত্রনাট্যে জুড়ে গিয়েছে আবেগ, ভক্তি, অভিশাপ আর ভয়ের মিশেল। এই গল্পে অতিপ্রাকৃত উপাদানও রয়েছে প্রচুর, যা রহস্যকে আরও ঘন করে তোলে। তবে চিত্রনাট্যে কিছু অসঙ্গতি থাকার ফলে, গল্পের গতি মাঝেমধ্যেই হোঁচট খেয়েছে। সেই সঙ্গে একাধিক উপকাহিনীযোগ রহস্যের গভীরতায় অন্তরায় ঘটিয়েছে। অন্ধকারাচ্ছন্ন পৌরাণিক পটভূমি, ভূতুড়ে আবহ এবং গুহাকালী উপাখ্যানকে ঘিরে গড়ে ওঠা রহস্যময় উত্তেজনা শেষ অবধি টিকে থাকলেও সিরিজের ক্লাইম্যাক্স খানিক দুর্বল। ফলে কিছু দর্শক হতাশ হতে পারেন।

যুগ যুগ ধরে চলে আসা অভিশাপের গল্প মানুষকে অসহায় ও ভীত করে তোলে। এতটাই, যে তারা যুক্তি ও বিজ্ঞান দিয়ে বিচার করতে ভুলে যায়। 

সিরিজে অনেকে অভিনয় করলেও কেন্দ্রচরিত্র ঐন্দ্রিলার। ঊর্বির চরিত্রে তাঁকে ভালো লেগেছে, তবে কয়েকটা দৃশ্যে তাঁর অভিনয় আরও জোরালো হতে পারত। তারার চরিত্রে সুরাঙ্গনার অভিনয় অভিজ্ঞতার ছাপ রাখে। এছাড়া স্বল্প পরিসরে ভালো লাগে ঋধিমা ঘোষ ও অনিন্দ্য চট্টোপাধ্যায়ের অভিনয়। রাজদীপ গুপ্তর বাংলা উচ্চারণে আরও অনুশীলনের প্রয়োজন। সৌমিক হালদারের ক্যামেরায় আলোআঁধারি জমিদার বাড়ি থেকে উত্তরবঙ্গের চা-বাগান ও প্রাকৃতিক সৌন্দর্য সুন্দর ধরা পড়েছে। যুগ যুগ ধরে চলে আসা অভিশাপের গল্প মানুষকে অসহায় ও ভীত করে তোলে। এতটাই, যে তারা যুক্তি ও বিজ্ঞান দিয়ে বিচার করতে ভুলে যায়। সেটাই আরও একবার মনে করিয়ে দেয় এই সিরিজ।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Oindrila SenTollywood
Advertisement
Tags :
Oindrila SenTollywood

নিয়মিত খবরে থাকতে ফলো করুন