স্বপ্নপূরণ আলেকজান্দ্রার, বিগ বস থেকে বেরিয়ে কী ঘটল অভিনেত্রীর জীবনে?
Sayani Sen
বিগ বস বাংলা থেকে বেরনোর পর স্বপ্নপূরণ অভিনেত্রী আলেকজান্দ্রার। সোশাল মিডিয়ায় নিজেই সুখবর দিয়েছেন। এবার কলকাতায় নিজের মায়ের জন্য ফ্ল্যাট কিনলেন তিনি।
বিদেশিনী হলেও কলকাতাতে থেকেই কাজ করেন আলেকজান্দ্রা। 'বাঘাযতীন', 'আবার প্রলয়'-এর মতো একাধিক সিরিজ, সিরিয়ালে অভিনয় করেছেন। সকলের মন জয়ও করেছেন। সম্প্রতি বিগ বস বাংলার ঘরেও তাঁকে দেখেন অনুরাগীরা। জনপ্রিয় এই শো-তে যোগ দেওয়ার সময় সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা বলার সময় নিজের স্বপ্নের কথা জানিয়েছিলেন। বলেছিলেন, কলকাতা তাঁর বড় প্রিয় শহর। তিলোত্তমার বুকে মায়ের জন্য একটি ফ্ল্যাট কেনার স্বপ্নের কথা জানিয়েছিলেন। অবশেষে স্বপ্নপূরণ হল তাঁর।
আরও পড়ুন:
এদিন সোশাল মিডিয়ায় সুখবরটি দেন অভিনেত্রী। আলেকজান্দ্রা লেখেন, 'আমি করেছি।' স্বাভাবিকভাবেই অনুরাগীদের শুভেচ্ছার জোয়ারে ভাসছেন বিদেশিনী। তাঁর সঙ্গে বিগ বসের অন্দরমহলে থাকা ঝিলম গুপ্ত-সহ টলিপাড়ার আরও অনেকেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। স্বপ্নপূরণ হওয়ায় আপ্লুত অভিনেত্রীও।