আইনি বিয়ের ৩ বছর পর অগ্নিসাক্ষী রেখে সাতপাক ঘুরবেন শ্রুতি-স্বর্ণেন্দু, কবে বিয়ে?
Sandipta Bhanja
তেইশ সালের জুলাই মাসে সইসাবুদের মাধ্যমে আইনি বিয়ে সেরেছিলেন শ্রুতি দাস এবং স্বর্ণেন্দু সমাদ্দার। সাক্ষী ছিলেন পরিবার-পরিজন আর হাতেগোনা ক'জন বন্ধুবান্ধব। হয়েছিল আশীর্বাদ, মালাবদল থেকে সিঁদুরদানও। তবে ছিল না কোনও ছাঁদনাতলা। জীবনের এই নতুন অধ্যায়ের সূচনা খানিকটা ভিন্নভাবেই করেছিলেন টলিপাড়ার তারকাজুটি। তবে আইনি মতে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ায় সেসময়ে বউভাত কিংবা কালরাত্রির মতো কোনও আচারই পালন করতে হয়নি তাঁদের। সেসময়েই পরিচালক-অভিনেত্রী জানিয়েছিলেন যে পরবর্তীতে সামাজিক মতে বিয়ে করবেন। এবার বছর তিনেক বাদে অগ্নিসাক্ষী রেখে সাতপাক ঘুরতে চলেছেন শ্রুতি-স্বর্ণেন্দু।
আসলে আইনিমতে বিয়ের সময়ে মালাবদল, সিঁদুরদান হলেও মন্ত্রোচ্চারণের মাধ্যমে সম্প্রদান কিংবা গোত্রান্তর কিছুই হয়নি, সেই প্রেক্ষিতেই আগ্নিসাক্ষী রেখে সাতপাক ঘোরার পরিকল্পনা ছিল শ্রুতি দাস এবং স্বর্ণেন্দু সমাদ্দারের।
কবে বিয়ে? কৌতূহল অমূলক নয়। জানা গেল, এই শীতেই ডিসেম্বর মাসে ছাঁদনাতলায় সামাজিক মতে চারহাত এক হবে। অতঃপর পরিচালক-অভিনেত্রী দু'জনের বাড়িতেই এখন বিয়ের তোড়জোড়। শুরু হয়ে গিয়েছে আইবুড়ো ভাত খাওয়ার পালাও। সোশাল মিডিয়ায়ে সেসব আনন্দঘন মুহূর্ত ভাগ করে নিয়েছেন শ্রুতি দাস। কথা ছিল, চলতি বছরের জানুয়ারি মাসে সরস্বতী পুজোর পরের দিন বিয়ে করার। কিন্তু আগের বছর জুন মাসে শ্রুতির জেঠুর মৃত্যু হওয়ায় কালাশৌচ পড়ে যায়। ফলত, বিয়ের তারিখ পিছোতে হয়। এবার শেষমেশ কলকাতায় উভয়পক্ষ মিলে সামাজিক বিয়ের অনুষ্ঠান করতে চলেছেন।
আরও পড়ুন:
আসলে আইনিমতে বিয়ের সময়ে মালাবদল, সিঁদুরদান হলেও মন্ত্রোচ্চারণের মাধ্যমে সম্প্রদান কিংবা গোত্রান্তর কিছুই হয়নি, সেই প্রেক্ষিতেই আগ্নিসাক্ষী রেখে সাতপাক ঘোরার পরিকল্পনা ছিল শ্রুতি দাস এবং স্বর্ণেন্দু সমাদ্দারের। এবার ডিসেম্বর মাসে শাস্ত্রমতে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে চলেছেন টলিপর্দার 'রাঙা বউ'।