দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Mahishasuramardini

মাতৃরূপেণ সংস্থিতা, অকালবোধন থেকে মহিষাসুরমর্দিনী, মহালয়ায় দুর্গার কোন রূপে ধরা দেবেন কোন নায়িকা?

পার্বতী, কৌশিকী, চামুণ্ডা থেকে স্কন্দমাতা, বিন্ধ্যবাসিনী- কোন চ্যানেলে কোন চমক?
Sandipta Bhanja
06:02 PM Oct 07, 2026 IST
পার্বতী, কৌশিকী, চামুণ্ডা থেকে স্কন্দমাতা, বিন্ধ্যবাসিনী- কোন চ্যানেলে কোন চমক?
  • টেলিভিশনের পর্দায় কোন অভিনেত্রীকে 'মহিষাসুরমর্দিনী' অবতারে দেখা যাবে? ফি বছর দর্শক-অনুরাগীদের কৌতূহল থাকে। এবারও তার ব্যতিক্রম নয়। ইতিমধ্যেই চ্যানেলগুলির তরফে মহালয়ার প্রচারঝলক প্রকাশ্যে এসেছে। চমকে চমকে কেউ কাউকে সূচাগ্র মেদিনি ছাড়তে নারাজ! আগামী শনিবার মহালয়া। দেবীপক্ষ সূচনার প্রাক্কালে দেখে নেওয়া যাক অভিনেত্রীদের বিবিধ মাতৃরূপ।

  • মহালয়ার ভোরে স্টার জলসার 'মহিষাসুরমর্দিনী' অনুষ্ঠানে মহাচমক দুর্গারূপে শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং শিবের চরিত্রে রণজয় বিষ্ণু। এখানে দেবী দুর্গার সাতটি পৃথক রূপ— পার্বতী, কৌশিকী, ভ্রমরী, তারা, চামুণ্ডা, কালী এবং কামাখ্যার পৌরাণিক প্রেক্ষাপট, মাহাত্ম্য ও শক্তিকে তুলে ধরা হবে গল্পের পরতে পরতে। উল্লেখ্য স্টার জলসার মহালয়াতে দেবী পার্বতী এবং মহিষাসুরমর্দিনী উভয় চরিত্রে দেখা যাবে শুভশ্রীকে। অন্যান্য দেবীচরিত্রে থাকছেন টেলিপর্দার জনপ্রিয় মুখরা।

  • দেবী কৌশিকীর ভূমিকায় তৃণা সাহা, ভ্রমরী রূপে মানালি দে, তারা মায়ের ভূমিকায় সুস্মিতা দে, চামুণ্ডা চরিত্রে স্বস্তিকা দত্ত, মা কালী রূপে স্নেহা এবং কামাখ্যার চরিত্রে দেখা যাবে হিয়া মুখোপাধ্যায়কে। মানালি দে জানালেন, "দেব-দেবী হয়ে ওঠা মুখের কথা নয়। রূপটান, পোশাক এবং তার সঙ্গে চরিত্র অনুযায়ী গাম্ভীর্য ফুটিয়ে তোলা চ্যালেঞ্জিং।"

  • স্টার জলসার 'মহিষাসুরমর্দিনী'র প্রোমোতে চামুণ্ডা চরিত্রে বিশেষভাবে নজর কড়েছেন স্বস্তিকা দত্ত। পরনে লাল শাড়ি। গলায় রক্তজবার মালা। সঙ্গে মুণ্ডমালা। চোখেমুখে চামুণ্ডা অভিব্যক্তিতে চর্চায় টেলিপর্দার 'প্রফেসর বিদ্যা ব্যানার্জি'।

  • জি বাংলার এ বছরের মহালয়া অনুষ্ঠানের নাম 'অশুভনাশিনী ত্রিনয়নী'। যেখানে রামের অকালবোধনের সঙ্গে আদ্যাশক্তির নানা রূপ, মাহাত্ম্যের কাহিনি ফুটে উঠবে। এই বিশেষ অনুষ্ঠানে মহিষাসুরমর্দিনীর ভূমিকায় দেখা যাবে অঙ্কিতা মল্লিককে। মহাদেবের চরিত্রে থাকছেন রুবেল দাস। মহিষাসুরের ভূমিকায় থাকছেন নাইজেল। সম্প্রচারিত হবে আগামী ১০ অক্টোবর ভোর ৫টায়।

  • এই আখ্যানের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব রামের অকালবোধন। রাম-সীতার চরিত্রে অভিনয় করেছেন অভিষেক বসু এবং ইশা সাহা। এছাড়া 'অশুভনাশিনী ত্রিনয়নী'তে পার্বতীর চরিত্রে শ্বেতা ভট্টাচার্য, স্কন্দমাতার ভূমিকায় পল্লবী শর্মা, মহালক্ষ্মী হিসেবে তানিক্ষা তিওয়ারি, বিন্ধ্যবাসিনী চরিত্রে ইশানি চট্টোপাধ্যায়, শিবদূতীর ভূমিকায় দেবাদৃতা বসু এবং ভদ্রকালীর চরিত্রে রয়েছেন আরাত্রিকা মাইতি। প্রচারঝলক ইতিমধ্যেই সাড়া ফেলেছে। এবার মহালয়ার ভোরের অপেক্ষা।

  • মহালয়ার ভোরে বিশেষ চমক নিয়ে আসছে সান বাংলা। সংশ্লিষ্ট চ্যানেলের মহালয়া নিবেদন ‘অভয়াশক্তি যুগে যুগে অপরাজিতা’য় প্রথমবার মা দুর্গার চরিত্রে দেখা যাবে দিতিপ্রিয়া রায়কে। দেবী পার্বতী, দেবী উগ্রচণ্ডী এবং মা ভদ্রকালীর মতো দেবীর একাধিক রূপে ধরা দিতে চলেছেন অভিনেত্রী। অর্থাৎ একই মহালয়ার অনুষ্ঠানে আদ্যাশক্তির ভিন্নরূপে দিতিপ্রিয়ার অভিনয় সান বাংলার মহালয়ার অন্যতম আকর্ষণ।

  • এবারে মহালয়ার মাস তিনেক আগেই 'নবদূর্গা' ছবিতে দেবীরূপে চমক দিয়েছেন পাপিয়া অধিকারী। ছবিতে উমার নয়টি রূপ- শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী এবং সিদ্ধিদাত্রীর অপার মহিমাও যে ছবিতে ফুটে উঠেছে। গত জুলাই মাসে নন্দন ৩-এ স্পেশাল স্ক্রিনিংয়ে হওয়ার পর এই সিনেমা নিয়ে কম চর্চা হয়নি।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Ditipriya RoySubhashree GangulySwastika DuttaTrina Saha
Advertisement
Tags :
Ditipriya RoySubhashree GangulySwastika DuttaTrina Saha

নিয়মিত খবরে থাকতে ফলো করুন