নয়ের দশকের নস্ট্যালজিয়া উসকে অমিতাভ-মাধুরীর যুগলবন্দি, কোথায় দেখা যাবে এই জুটিকে?
Kasturi Kundu
দীর্ঘ ২৫ বছর পর ফিরছে নয়ের দশকের নস্ট্যালজিয়া। তবে সিনে পর্দা নয়, টেলি পর্দায়। ফের একসঙ্গে মায়ানগরীর সিনেপাড়ার দুই হেভিওয়েট তারকার যুগলবন্দি। তাঁরা আরও কেউ নন, বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) ও ধক ধক গার্ল মাধুরী দিক্ষীত (Madhuri Dixit)। ১৯৯৮ সালে কমেডি মুভি 'বড়ে মিঞা ছোটে মিঞা'র পর এবার রিয়ালিটি শো 'কৌন বনেগা ক্রোড়পতি'তে (KBC 18) আমিতাভের বিশেষ অতিথি হিসেবে আসছেন ডান্সিং ক্যুইন মাধুরী।
দু'দশক পর অমিতাভ-মাধুরীকে একসঙ্গে দেখা যাবে এই খবরে খুব স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত হবে শোয়ের দর্শক থেকে সিনেপ্রেমীরা। এই শোয়ে নিয়মিত গ্ল্যামার দুনিয়ার তারকাদের আনাগোনা লেগেই থাকে। এবার সেই তালিকার নয়া সংযোজন মাধুরী তা বলাই বাহুল্য। মিডিয়া রিপোর্ট মোতাবেক, মারাঠি শো 'কৌন বনেগা ক্রোড়পতি'র প্রচারের জন্য শেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে আসবেন। এর ফলে দর্শক আরও একবার অমিতাভ বচ্চন ও মাধুরী দীক্ষিতকে একসঙ্গে দেখার সুযোগ পাবেন।
আরও পড়ুন:
'কৌন বনেগা ক্রোড়পতি ১৮'র একটি বিশেষ পর্বে অমিতাভের সঙ্গে মঞ্চ ভাগ করবেন মাধুরী। ২০০১ সালে এই শোয়ের অতিথি হিসেবে উপস্থিত হয়ে ৫০ লক্ষ টাকা জিতেছিলেন। পরবর্তীকালে এই শোয়ের চতুর্থ সিজনেও উপস্থিত হয়েছিলেন। সেই হিসেবে তৃতীয়বার এই শোয়ের অংশ হতে চলেছেন গ্ল্যাম ক্যুইন মাধুরী দিক্ষীত। বিশেষ পর্বে অমিতাভ-মাধুরীর যুগলবন্দি দর্শক কতটা উপভোগ করবে সেটা তো সময় বলবে।
শোয়ের শুরুতেই 'বাটওয়ারা ১৯৪৭'-এর প্রচারে সানি দেওল, আমির খান এবং প্রীতি জিন্টার মতো সেলিব্রিটিরা এসেছিলেন। এরপর 'হ্যায়ওয়ান'-এর জন্য আসেন অক্ষয় কুমার এবং সইফ আলি খানও। সিনেমার প্রচারের জন্য 'কৌন বনেগা ক্রোড়পতি'র মঞ্চকে বরাবরাই বেছে নেন তারকারা সে কথা বলার অপেক্ষাই রাখে না। এবার মাধুরী দিক্ষীত তাঁর নিজের শোয়ের প্রচারের জন্য অমিতাভের শো-কেই বেছে নিলেন। এখন শুধু অপেক্ষা 'কেবিসি'র মঞ্চে অমিতাভ-মাধুরীর উপস্থিতিতে সেই নয়ের দশকের নস্ট্যালজিয়ায় ভেসে যাওয়ার।