দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Srijla Guha Durnibar Saha

সৃজলাকে 'আই লাইক ইউ' বলতেই দুর্নিবারকে 'শুভ তৃতীয়া' খোঁচা বং গাইয়ের! দ্বিতীয়বার ঘর ভাঙছে গায়কের?

রাজবীর-নন্দিনীর পর 'বিগ বস বাংলা'র দূর্গে নতুন সমীকরণের আঁচ! ফুটছে দর্শকমহল।
Sandipta Bhanja
06:12 PM Oct 13, 2026 IST
রাজবীর-নন্দিনীর পর 'বিগ বস বাংলা'র দূর্গে নতুন সমীকরণের আঁচ! ফুটছে দর্শকমহল।
দুর্নিবার সাহা এবং সৃজলা গুহর সমীকরণ নিয়ে কী বললেন বং গাই?

'বিগ বস বাংলা'র দূর্গে কখন কোন সমীকরণ যে কোনদিকে গড়ায়, তা ঠাহর করা দায়! রাজবীর-নন্দিনীর পর সংশ্লিষ্ট রিয়ালিটি শোয়ের দর্শকমহলের আতশকাচে দুর্নিবার সাহা এবং সৃজলা গুহর 'বন্ধুত্ব'! গায়ক-নায়িকার সমীকরণ কি অন্যদিকে মোড় নিচ্ছে? কৌতূহল সর্বত্র। সৃজলার দাবি, দুর্নিবার নাকি মাইক সরিয়ে সকলের অগোচরে তাঁকে 'আই লাইক ইউ' বলেছেন। আর আড্ডার মাঝে সোনামণি সাহা একথা ফাঁস করতেই তোলপাড় নেটভুবন। একাংশের প্রশ্ন, গায়ক কি আবার নতুন করে প্রেমে পড়লেন? এমন আবহেই দুর্নিবারের 'আই লাইক ইউ' মন্তব্য নিয়ে রসিক খোঁচা বং গাই কিরণ দত্তর।

প্রশ্ন উঠেছে, দুর্নিবার কি তবে সত্যিই সৃজলার প্রেমে পড়েছেন? কারণ সাম্প্রতিক কিছু পর্বে জীতুর সঙ্গে সৃজলার সমীকরণ যে দুর্নিবারের কাছে খানিক অন্যরকম ঠেকেছে, তা গায়কের অভিব্যক্তিতেই স্পষ্ট। এবার সৃজলার এহেন বিস্ফোরক দাবি সোনামণি প্রকাশ্যে আনতেই দুয়ে দুয়ে চার করে গায়ককে নিয়ে নানা জল্পনা-কল্পনা বুনে ফেলেছেন দর্শকের একাংশ।

দুর্নিবার সাহা, সৃজলা গুহ

ঠিক কী ঘটেছে? সোমবার রাতে সুইমিং পুলের ধারে বসে আড্ডা দিচ্ছিলেন দুর্নিবার, সোনামণি, নন্দিনী, নিরঞ্জন-সহ আরও কয়েকজন। সেসময়ে সোনামণি হঠাৎ দুর্নিবারকে জানান, তিনি এমন কিছু কথা জানেন, যেটা শুনলে তিনি আঁতকে উঠবেন। স্বাভাবিকভাবেই গায়ক জানতে চান। প্রথমটায় গররাজি হলেও পরে সোনামণি তাঁকে জানান, সৃজলার দাবি, দুর্নিবার তাঁকে 'আই লাইক ইউ' বলেছেন। শুধু তাই নয়, যাতে বিষয়টা কেউ জানতে না পারেন, তাই কথাটা বলার সময়ে বুদ্ধি করে মাইক খুলে রেখেছিলেন দুর্নিবার। 'বিগ বস'-এর ঘর যে ক্যামেরায় মোড়া এবং সকলের কাছে যে সর্বক্ষণ মাইক থাকে, সেকথা কারও অজানা নয়। সোনামণির কথায়, "ও বলল দুর্নিবার আমাকে আই লাইক ইউ বলেছে। সোনা আমার খুব ভয় লাগছে। আমি তো এরকম নই। একদিকে জীতু, অন্যদিকে দুর্নিবার। আমি বুঝতে পারছি না কিছু।" সোমবার রাতের পর্বের ওই বিশেষ অংশ নিয়ে আপাতত নেটভুবনে চর্চার অন্ত নেই। প্রশ্ন উঠেছে, দুর্নিবার কি তবে সত্যিই সৃজলার প্রেমে পড়েছেন? কারণ সাম্প্রতিক কিছু পর্বে জীতুর সঙ্গে সৃজলার সমীকরণ যে দুর্নিবারের কাছে খানিক অন্যরকম ঠেকেছে, তা গায়কের অভিব্যক্তিতেই স্পষ্ট। এবার সৃজলার এহেন বিস্ফোরক দাবি সোনামণি প্রকাশ্যে আনতেই দুয়ে দুয়ে চার করে গায়ককে নিয়ে নানা জল্পনা-কল্পনা বুনে ফেলেছেন দর্শকের একাংশ। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, তাহলে কি দ্বিতীয়বার ঘর ভাঙছে দুর্নিবারের? এমন আবহেই গায়কের দুই বিয়ে নিয়ে বং গাই কিরণের রসিক খোঁচা।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

'তৃতীয়া' শব্দটি যে 'তিন নম্বর' বোঝাতেই ব্যবহার করেছেন বং গাই, সেটা আর বুঝতে বাকি নেই কারও।

কিরণ দত্ত। ছবি- সোশাল মিডিয়া।

ফেসবুকে দুর্নিবার সাহার ছবি পোস্ট করে কিরণ দত্ত লিখেছেন, 'তৃতীয়ার শুভেচ্ছা সবাইকে।' আর সেই পোস্টেই দর্শক-অনুরাগীদের হাসির রোল উঠেছে। 'তৃতীয়া' শব্দটি যে 'তিন নম্বর' বোঝাতেই ব্যবহার করেছেন বং গাই, সেটা আর বুঝতে বাকি নেই কারও। কারণ মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদের পর ঐন্দ্রিলা সেনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন দুর্নিবার সাহা। এবার বিগ বস-এর ঘরে সৃজলা গুহর এহেন দাবিতে ফের শোরগোল শুরু হয়েছে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Bigg Boss Bangladurnibar Saha
Advertisement
Tags :
Bigg Boss Bangladurnibar Saha

নিয়মিত খবরে থাকতে ফলো করুন