দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Bigg Boss Bangla

হাঁটুতে অস্ত্রোপচারের পর 'বিগ বসে' ওয়াইল্ড কার্ড এন্ট্রি! শন বললেন, 'ফিরছি তবে...', নতুন টুইস্ট?

শোয়ের উদ্বোধনী অনুষ্ঠানে নাচ প্র্যাকটিসের সময় পায়ে মারাত্মক চোট পেয়েছিলেন শন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, অভিনেতাকে অস্ত্রোপচার করাতে হয়। তাহলে কি এবার সত্যিই ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিচ্ছেন শন?
Sandipta Bhanja
11:21 AM Oct 03, 2026 IST
শোয়ের উদ্বোধনী অনুষ্ঠানে নাচ প্র্যাকটিসের সময় পায়ে মারাত্মক চোট পেয়েছিলেন শন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, অভিনেতাকে অস্ত্রোপচার করাতে হয়। তাহলে কি এবার সত্যিই ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিচ্ছেন শন?
ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে কী বললেন শন বন্দ্যোপাধ্যায়?

তিন-তিনটে দাপুটে ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে 'বিগ বস বাংলা'র (Bigg Boss Bangla) খেলা রীতিমতো জমে উঠেছে। রাজবীর দে, জীতু কামাল এবং অনুষ্কা ঘোষ- এই তিন প্রতিযোগীর দূর্গপ্রবেশে শোয়ের মোড় যে ঘুরে গিয়েছে, তা বললেও অত্যুক্তি হবে না। প্রতিযোগীদের নতুন সমীকরণ আর নিত্যদিনের হাইভোল্টেজ ড্রামা দর্শকমহলের আতশকাচে। এবার চতুর্থ ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। শোনা যাচ্ছে, অসুস্থতা কাটিয়ে এবার নাকি 'বিগ বস বাংলা'র ঘরে পা রাখতে পারেন শন বন্দ্যোপাধ্যায়। নির্মাতাদের মুখে যদিও কুলুপ, তবে এবার এহেন গুঞ্জনযজ্ঞে অভিনেতার মন্তব্যই ঘৃতাহূতি মতো কাজ করল!

শোয়ের উদ্বোধনী অনুষ্ঠানে নাচ প্র্যাকটিসের সময় পায়ে মারাত্মক চোট পেয়েছিলেন শন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, অভিনেতাকে অস্ত্রোপচার করাতে হয়। আপাতত সুস্থতার পথে টেলিপর্দার জনপ্রিয় নায়ক।

'বিগ বস'-এর ঘরে কখন, কী ঘটে? তটস্থ বঙ্গবাসী। শোয়ের প্রতিটা ক্যামেরাবন্দি মুহূর্ত বর্তমানে নেটভুবনে দাপিয়ে বেড়াচ্ছে। প্রতিযোগীদের ভাব-ভালোবাসা থেকে বাকবিতণ্ডা- সবটাই থাকছে আতশকাচে। এহেন তুলকালাম পরিস্থিতিতেই ‘বিগ বস’-এর ঘরে শন বন্দ্যোপাধ্যায়ের ওয়াইল্ড কার্ড এন্ট্রির জল্পনা তুঙ্গে। গোড়ায় প্রোমোতে অভিনেতাকে দেখা গেলেও শো শুরুর পর আর তাঁকে দেখা যায়নি। আসলে শোয়ের উদ্বোধনী অনুষ্ঠানে নাচ প্র্যাকটিসের সময় পায়ে মারাত্মক চোট পেয়েছিলেন শন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, অভিনেতাকে অস্ত্রোপচার করাতে হয়। আপাতত সুস্থতার পথে টেলিপর্দার জনপ্রিয় নায়ক। এমন আবহেই দাবানল গতিতে গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে, শন বন্দ্যোপাধ্যায় নাকি শেষমেশ 'বিগ বস' দূর্গে প্রবেশ করতে চলেছেন।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

সেই প্রেক্ষিতেই 'বিগ বস বাংলা'র দর্শক, অনুরাগীদের একাংশ শন-সৃজলাকে একঘরে দেখতে মুখিয়ে রয়েছেন। জল্পনার মাঝে নিজেই মুখ খুললেন শন বন্দ্যোপাধ্যায়।

'বিগ বস'-এ ওয়াইল্ড কার্ড এন্ট্রি শন বন্দ্যোপাধ্যায়ের?

অভিনেতা শনের সম্ভাব্য প্রবেশের নেপথ্যে দর্শকমহলের আগ্রহের আরও একটি কারণ হল- সৃজলা গুহ। কারণ 'মন ফাগুন' ধারাবাহিকে একসঙ্গে কাজ করার সময়ে শন-সৃজলার সম্পর্কের গুঞ্জন চাউড় হয়েছিল টলিপাড়ায়। যদিও দু'জনের কেউই কোনওদিন প্রকাশ্যে সেকথা স্বীকার করেননি, বরং নিজেদের সম্পর্ককে বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ রেখেছেন বলে জানিয়েছিলেন তাঁরা। সেই প্রেক্ষিতেই 'বিগ বস বাংলা'র দর্শক, অনুরাগীদের একাংশ শন-সৃজলাকে একঘরে দেখতে মুখিয়ে রয়েছেন। জল্পনার মাঝে নিজেই মুখ খুললেন শন বন্দ্যোপাধ্যায়। অভিনেতার মন্তব্য, "'বিগ বস বাংলা'য় আমার প্রবেশ নিয়ে প্রচুর প্রশ্ন আসছে। উত্তরটা হচ্ছে— না! আমি এই মুহূর্তে একটা গুরুতর চোট থেকে সুস্থ হয়ে ওঠার লড়াই চালাচ্ছি। তবে ফিরব, একেবারে অন্যরকমভাবে।"

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Bigg Boss BanglaEntertainmentReality ShowSean Banerjee
Advertisement
Tags :
Bigg Boss BanglaEntertainmentReality ShowSean Banerjee

নিয়মিত খবরে থাকতে ফলো করুন