দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Sunil Pal on Salman Khan

'বিগ বসের মতো আবর্জনা শো বন্ধ হোক,' কেন সলমনকে তোপ দাগলেন কমেডিয়ান সুনীল?

'হনুমান অংশ'-এর প্রসঙ্গ টেনে ইন্ডাস্ট্রির রাঘব বোয়ালদের উদ্দেশে সুনীতের কটাক্ষ, 'হনুমান অংশ দু'কোটি টাকায় তৈরি হয়ে পাঁচশো কোটি টাকা আয় করেছে। আর ৫০০ কোটি টাকায় তৈরি ছবি ৫০ কোটি টাকাও আয় করতে পারছে না। আপনাদের লজ্জা হওয়া উচিত।'
Kasturi Kundu
11:20 AM Sep 25, 2026 IST
'হনুমান অংশ'-এর প্রসঙ্গ টেনে ইন্ডাস্ট্রির রাঘব বোয়ালদের উদ্দেশে সুনীতের কটাক্ষ, 'হনুমান অংশ দু'কোটি টাকায় তৈরি হয়ে পাঁচশো কোটি টাকা আয় করেছে। আর ৫০০ কোটি টাকায় তৈরি ছবি ৫০ কোটি টাকাও আয় করতে পারছে না। আপনাদের লজ্জা হওয়া উচিত।'
সলমনের বিগ বসে আপত্তি সুনীলের। ছবি: সোশাল মিডিয়া

নিট কেলেঙ্কারি ইস্যুতে তরুণ প্রজন্মকে 'আবর্জনা' মন্তব্য করে চরম কটাক্ষের শিকার হয়েছিলেন কঙ্গনা রানাউত। চারিদিকে নিন্দার ঝড়। বিতর্কের সেই ছাই চাপা আগুনে ঘৃতাহুতি করলেন কৌতুকশিল্পী সুনীল পাল (Sunil Pal)। শব্দটা এক হলেও বিষয়টা সম্পূর্ণ আলাদা। সুনীলের নিশানায় হিন্দি টেলিভিশনের অন্যতম জনপ্রিয় শো 'বিগ বস ২০ (Bigg Boss 20)।' শোয়ের সঞ্চালক তথা সুপারস্টার সলমনকে (Salman Khan) সুনীলের পরামর্শ, এই শো অবিলম্বে বন্ধ করে দেওয়া উচিত। এই শো 'আবর্জনার মতো।'

কেন আচমকা এমন মতপোষণ সুনীলের, যখন সলমন তাঁর শো মারফৎ প্রাক্তন ক্যাটরিনার পাশে দাঁড়িয়ে সতীর্থ থেকে ভক্ত সকলের কাছে প্রকৃত হিরো হয়ে উঠেছেন! 'বিগ বস ২০'র 'উইকেন্ড কা বার'-এ সলমন একেবারে 'দাবাং' স্টাইলে শার্ট খুলে রুদ্রমূর্তি ধারণ করেছিলেন। মা হওয়ার পর শারীরিক পরিবর্তনের জেরে লাগাতার কটাক্ষের শিকার হয়েছেন ক্যাটরিনা কাইফ। অন্যদিকে এযাবৎকাল সলমনের চেহারায় বয়সের ছাপ পড়েছে বলে সোশাল মিডিয়ায় অনেকেই মন্তব্য করছেন।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

ব্যক্তিগত স্তরে হস্তক্ষেপ মোটেই মেনে নিতে পারেননি ভাইজান। আর ঠিক সেই কারণেই বিগ বসের ঘরে শার্ট খুলে নিজের ফিটনেস প্রদর্শন করেন। সেই সঙ্গে নাম না করে ক্যাটরিনার সমর্থনে বলেছেন, কারও শারীরিক গঠন নিয়ে আপত্তিকর মন্তব্য বা ব্যক্তিগত আক্রমণ করা অত্যন্ত নিন্দনীয়। সকলে যখন সলমনের তারিফ করছেন তখন উলটো সুর সুনীলের গলায়। একটি অনুষ্ঠানে সুনীল প্রকাশ্যে জানান, সলমনের এই ঔদ্ধত্য মোটেই প্রশংসার যোগ্য নয়।

সলমন খান

সুনীলের প্রতিক্রিয়া, "সলমনকে আমরা তৈরি করেছি। সলমন কিন্তু আমাদের তৈরি করেননি। আজ আমাদের সবার জন্যই সলমন তারকা। ওঁর শত শত সিনেমা দেখেছি বলেই আজ এই জায়গায় পৌঁছেছে। সলমন খান, অক্ষয় কুমার, শাহরুখ খান সকলেরই এটা বোঝা উচিত। আপনাদের বাড়বাড়ন্ত বেড়েই চলেছে।" কথোপকথনের এক পর্যায়ে সুনীল পাল অকপটে নিজের দাবি রাখেন, বিগ বসের মতো আবর্জনা একটি শো যত দ্রুত সম্ভব বন্ধ করে দেওয়া উচিত।

'হনুমান অংশ'-এর প্রসঙ্গ টেনে ইন্ডাস্ট্রির রাঘব বোয়ালদের উদ্দেশে সুনীতের তোপ, "হনুমান অংশ দু'কোটি টাকায় তৈরি হয়ে পাঁচশো কোটি টাকা আয় করেছে। আর ৫০০ কোটি টাকায় তৈরি ছবি ৫০ কোটি টাকাও আয় করতে পারছে না। আপনাদের লজ্জা হওয়া উচিত। এত বড় তারকা যে আপনারা কর্পোরেট শ্রমিকদের কিনে নিয়েছেন। কর্পোরেট হাউসগুলোকে কিনে নিয়েছেন বলে ছোট প্রযোজকরা ছবি তৈরি করতে পারছেন না। হনুমানজি আর নিম করোলি বাবাজির কৃপায় আজ 'হনুমান অংশ' এত আয় করেছে।"

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Bigg BossEntertainmentSalman Khan
Advertisement
Tags :
Bigg BossEntertainmentSalman Khan

নিয়মিত খবরে থাকতে ফলো করুন