দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Bigg Boss Bangla

বিনোদনের ডবল ডোজ! 'বিগ বস'-এর ঘরে এবার জোড়া এলিমিনেশন

Double Elimination: শনিবার একসঙ্গে দু'জন প্রতিযোগী বিগ বসের ঘর থেকে বেরিয়ে যাবেন।
Kasturi Kundu
05:12 PM Sep 19, 2026 IST
Double Elimination: শনিবার একসঙ্গে দু'জন প্রতিযোগী বিগ বসের ঘর থেকে বেরিয়ে যাবেন।
'বিগ বস বাংলা'। ছবি: সোশাল মিডিয়া

শনিবারের রাত, বাংলার 'বিগ বস'-এর ঘরে এবার জোড়া এলিমিনেশন! দাদার দরবারে যে মহাধামাকা হতে চলেছে তা বলার অপেক্ষাই রাখছে না। ঘড়ির কাঁটায় ঠিক রাত সাড়ে ন'টা, আর রিয়ালিটি শোয়ে বিনোদনের ডবল ডোজ! শনিবার একসঙ্গে দু'জন প্রতিযোগী বিগ বসের ঘর থেকে বেরিয়ে যাবেন। তবে কোন দু'জন প্রতিযোগী সেবিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে জোড়া এলিমিনেশন যে এই শোয়ের দর্শকের কাছে বিরাট ধাক্কা তা বলাই বাহুল্য। শনিবারের 'বিগ বস বাংলা' (Bigg Boss Bangla) দেখার উন্মাদনা একলাফে কয়েক গুণ বেড়ে গেল তা বললে অত্যুক্তি হবে না।

শোয়ের সম্প্রচারের পর একসপ্তাহ পেরনোর আগেই দুর্গ থেকে বের করে দেওয়া হয়েছিল অভিনেতা অনিন্দ্য সেনগুপ্তকে। এরপর ১৩ সেপ্টেম্বর রবিবার দাদার দরবারে নমিনেটেড ছিলেন চারজন। সেই তালিকায় ছিলেন দুর্নিবার সাহা, আলেকজান্দ্রা টেলর, সৃজলা গুহ ও জয়িতা চট্টোপাধ্যায়। চারজনের মধ্যে কে বেরিয়ে যাবেন তা নির্ধারণের ভার ছিল দর্শকের হাতে। জনতা জনার্দনের পছন্দের নিরিখেই বিগ বস বাংলা থেকে বেরিয়ে যান জয়িতা। এবার কোপ পড়তে চলেছে কোন দুজনের উপর সেই উত্তর দেবে সময়।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

'বিগ বস বাংলা'

একদিকে যখন একসঙ্গে দু'জন প্রতিযোগী বেরিয়ে যাচ্ছেন, তখন তৃতীয় 'ওয়াইল্ড কার্ড এন্ট্রি' হিসেবে দূর্গে প্রবেশ করতে চলেছেন ‘মন্টু পাইলট’সৌরভ দাস। সৌরভ নিজে মুখে কুলুপ আঁটলেও সূত্রের খবর অন্তত সেদিকেই ইঙ্গিত করছে। অভিনেতা হওয়ার পাশাপাশি ‘অভিমান’-এর সুবাদে প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন সৌরভ দাস। গতবছরই যিশুর সঙ্গে যৌথ উদ্যোগে ‘হোয়াই সো সিরিয়াস’ নামে প্রযোজনা সংস্থা খুলেছেন তিনি।

বিগ বসের দুর্গের সদস্যরা

সৌরভের আসন্ন প্রজেক্টের তালিকায় রয়েছে, জি ফাইভের সিরিজ ‘আলুর দোষ’। বর্তমানে রাজ চক্রবর্তীর নন-ফিকশনের শুটিংয়ে ব্যস্ত অভিনেতা। সম্প্রতি আবার মঞ্চে গায়ক হিসেবেও ফিরেছেন। এমন আবহেই সৌরভ দাসের ‘বিগ বস বাংলা’য় যোগ দেওয়ার কথা জানা গেল।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Bigg Boss Bangla
Advertisement
Tags :
Bigg Boss Bangla

নিয়মিত খবরে থাকতে ফলো করুন