shono
Advertisement
FIFA World Cup 2026

কাটছে ভারতে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে জট, চারটি চ্যানেল নিয়ে তৈরি এই সংস্থা!

১১ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ। এবার বিশ্বকাপ হবে আমেরিকা, কানাডা ও মেক্সিকোয়। মূলত গভীর রাতে ম্যাচগুলি হবে। যে কারণে বিশ্বকাপের ম্যাচ দেখানো নিয়ে সংশয় রয়েছে।
Published By: Arpan DasPosted: 02:02 PM May 27, 2026Updated: 02:02 PM May 27, 2026

ভারতে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে জট ক্রমশ কাটছে। জিও হটস্টার বা সোনি স্পোর্টসের সঙ্গে চুক্তির আশা নেই বললেই চলে। এই অবস্থায় এগিয়ে আসছে জি এন্টারটেইমেন্ট এন্টারপ্রাইজ। মঙ্গলবার সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সম্প্রচার স্বত্ব নিয়ে ফিফার সঙ্গে কথা বলছে। ক্রীড়া বিষয়ক চারটে চ্যানেল তৈরির পরিকল্পনা রয়েছে জি'র।

Advertisement

১১ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ। এবার বিশ্বকাপ হবে আমেরিকা, কানাডা ও মেক্সিকোয়। মূলত গভীর রাতে ম্যাচগুলি হবে। যে কারণে বিশ্বকাপের ম্যাচ দেখানো নিয়ে সংশয় রয়েছে। তবে এই পরিস্থিতিতে এগিয়ে এসেছে জি। ‘ইউনাইট৮ স্পোর্টস’ (Unite8 Sports) নামে নতুন ক্রীড়া সংস্থা উদ্বোধনের অনুষ্ঠানে জি জানায়, ফিফার সঙ্গে কথা চলছে। এই সংস্থার অধীনে চারটি নতুন খেলার চ্যানেল থাকবে। এর মধ্যে দু’টি চ্যানেল হিন্দিতে এবং দু’টি ইংরেজিতে সম্প্রচার হবে। শুধু ফুটবল নয়, ক্রিকেট, কুস্তি, কবাডি, ব্যাডমিন্টন, বক্সিং-সহ একাধিক খেলা দেখানো হবে।

ইতিমধ্যে নাকি প্রয়োজনীয় অনুমতির আবেদন করা হয়েছে। জি'র বক্তব্য, ভারতে খেলাধুলোর পরিধি বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে প্রতিযোগিতাও। জি যদি শেষমেশ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পায়, তাহলে ভারতের ক্রীড়া সম্প্রচার নতুন দরজা খুলে যাবে। সম্প্রতি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্রাক্তন সাধারণ সম্পাদক সাজি প্রভাকরণ জানিয়েছেন, ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য বড় খবর আসতে চলেছে। আগামী সপ্তাহের মধ্যে সেটা চূড়ান্ত হয়ে যাবে।

ভারতে ফুটবলপ্রেমীর অভাব নেই। দেশ র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও ব্রাজিল-আর্জেন্টিনা-ফ্রান্স-স্পেনের ম্যাচ দেখার দর্শক প্রচুর পরিমাণে আছেন। ২০২৬ ও ২০৩০ সালের বিশ্বকাপ ফুটবল দেখানোর জন্য ভারতে সম্প্রচারের স্বত্ব বিক্রির প্রক্রিয়া শুরু করেছিল ফিফা। প্রথমে এই স্বত্বের দাম রাখা হয় প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৯৩০ কোটি টাকা। কিন্তু কোনও সংস্থা ম্যাচ দেখানোর আগ্রহ দেখায়নি। বাধ্য হয়ে ফিফা সম্প্রচার স্বত্ব নামিয়ে আনে ৩৫ মিলিয়ন ডলারে। কিন্তু অবস্থা বদলায়নি। এবার জি স্বত্ব পায় কি না, সেটাই দেখার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement