দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Omar Abdullah

ওমরের কুর্সি টলমল! নয়া মন্ত্রিসভার দাবিতে বিদ্রোহ দলের ২৫ বিধায়কের, ১৫ দিনের 'চরমপত্র'

৩৭০ ধারা পুনরুদ্ধারে পদক্ষপের দাবি জানিয়েছেন ২৫ বিদ্রোহী বিধায়ক।
Kishore Ghosh
11:48 PM Nov 01, 2026 IST
৩৭০ ধারা পুনরুদ্ধারে পদক্ষপের দাবি জানিয়েছেন ২৫ বিদ্রোহী বিধায়ক।
জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। ফাইল চিত্র।

ওমর আবদুল্লার মুখ্যমন্ত্রীর কুর্সি টলমল! ওমরের নেতৃত্বাধীন জম্মু ও কাশ্মীর সরকার বড়সড় অভ্যন্তরীণ সংকটে। ন্যাশনাল কনফারেন্সের (এনসি) ২৫ বিধায়ক দলীয় নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। একটি চরমপত্র দিয়ে তাঁরা জানিয়েছেন, আগামী ১৪ দিনের মধ্যে দাবি পূরণ না হলে সরকারের থেকে সমর্থন প্রত্যাহার করে নেবেন।

সূত্রের খবর, বিদ্রোহী বিধায়করা শীর্ষ নেতৃত্বকে হুঁশিয়ারি দিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে তাঁদের দাবি পূরণে নেতৃত্ব ব্যর্থ হলে রাজভবন অভিমুখে পদযাত্রা করবেন। এইসঙ্গে বর্তমান সরকারের প্রতি তাঁদের সমর্থন প্রত্যাহার করবেন। ন্যাশনাল কনফারেন্সের অন্দরে এই ঘটনা নজিরবিহীন বলেই মনে করা হচ্ছে। বিদ্রোহী বিধায়কদের এই 'চরমপত্রে' আবদুল্লার নেতৃত্ব প্রবল চাপে পড়েছে বলা বাহুল্য। প্রশ্ন হল, ঠিক কোন দাবিতে এই বিদ্রোহ?

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

জানা গিয়েছে, বিদ্রোহী গোষ্ঠী ওমর আবদুল্লার নেতৃত্বাধীন সরকারে আমূল পরিবর্তনের দাবি জানিয়েছে। এর মধ্যে রয়েছে, বর্তমান সব মন্ত্রীকে তাঁদের দায়িত্ব থেকে সরিয়ে দিতে হবে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর উপদেষ্টাকে অবিলম্বে অপসারণেরও দাবি জানিয়েছেন ওই ২৫ জন বিধায়ক। বিদ্রোহী শিবিরের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, উদ্ভূত সংকট সমাধানের লক্ষ্যে বিধায়করা দলীয় নেতৃত্বের সামনে বেশ কিছু শর্তও রেখেছেন।

এই শর্তগুলির মধ্যে রয়েছে, স্বচ্ছ ও মেধাভিত্তিক প্রক্রিয়ায় নতুন মন্ত্রিসভা গঠন। ওই ২৫ বিধায়ক চান, মন্ত্রিসভায় নিয়োগের বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে নেতৃত্ব যেন দলের সমস্ত বিধায়কের সঙ্গে পরামর্শ করেন। যেন কেবল হাতেগোনা কয়েকজন ব্যক্তির ইচ্ছায় বিষয়িটিকে একতরফা নিয়ন্ত্রণ ছেড়ে না দেওয়া হয়। বিদ্রোহী বিধায়করা দলের আদর্শগত অঙ্গীকার এবং নির্বাচনী ইশতেহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা ৩৭০ ধারা-সহ অন্যান্য সাংবিধানিক রক্ষাকবচ পুনরুদ্ধারে জোরালো পদক্ষেপের দাবি জানিয়েছেন। বিদ্রোহী গোষ্ঠী চায়, সরকার যেন কেন্দ্রীয় সরকারের কাছে এই দাবিগুলো জোরালোভাবে উত্থাপন করে। এখনও পর্যন্ত এই বিষয়ে ওমর আবদুল্লা এবং ন্যাশনাল কনফারেন্সের শীর্ষ নেতৃত্বের প্রতিক্রিয়া মেলেনি।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Jammu and KashmirNational ConfarenceOmar Abdullah
Advertisement
Tags :
Jammu and KashmirNational ConfarenceOmar Abdullah

নিয়মিত খবরে থাকতে ফলো করুন