'উত্তরপ্রদেশ মডেল চাই', ভোটমুখী পাঞ্জাবে আপ ছেড়ে বিজেপিতে যোগ ৩ বিদ্রোহী বিধায়কের
Amit Kumar Das
ভোটের (Punjab Assembly Election 2027) বাদ্যি বেজে গিয়েছে পাঞ্জাবে। ইতিমধ্যেই এক-তৃতীয়াংশ আসনে প্রার্থীও ঘোষণা করে দিয়েছে আম আদমি পার্টি। এই ঘটনার পরই রাজ্যে বড় ধাক্কা খেল আপ। ভগমন্ত মানের সঙ্গ ছেড়ে সোমবার বিজেপিতে যোগ দিলেন ৩ বিদ্রোহী বিধায়ক। এরা হলেন, হরমিত সিং পাঠানমাজরা, চেতন সিং জৌরামাজরা এবং কুঁওর বিজয় প্রতাপ সিং। যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ মডেলের প্রশংসা করে বিদ্রোহী বিধায়কদের দাবি, 'পাঞ্জাবেও উত্তরপ্রদেশ মডেল চাই।'
দলীয় সূত্রে জানা যাচ্ছে, পাতিয়ালা জেলার সানোর কেন্দ্রের বিধায়ক হরমিত সিং পাঠানমাজরা এবং সামানা কেন্দ্রের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী চেতন সিং জৌরামাজরা। দলবিরোধী কাজের অভিযোগ এই দুই বিধায়ককে সম্প্রতি সাসপেন্ড করেছিল আম আদমি পার্টি। এরপর গতকালই দলের প্রাথমিক সদস্যপথ থেকে ইস্তফা দেন তাঁরা। অন্যদিকে, অন্যদিকে অমৃতসর উত্তর কেন্দ্রের বিধায়ক তথা প্রাক্তন আইপিএস অফিসার কুঁওর বিজয় প্রতাপ সিংকে ২০২৫ সালের ২৯ জুন ৫ বছরের জন্য সাসপেন্ড করেছিল আপ। বিজেপিতে যোগ দেওয়ার আগে সোমবার বিধানসভার স্পিকারের কাছে গিয়ে বিধায়কপদ থেকে নিজের ইস্তফাপত্র জমা দেন তিনি। এরপর সোমবার দুপুরে দিল্লিতে বিজেপির সদর দপ্তরে গিয়ে গেরুয়া পতাকা হাতে তুলে নেন তাঁরা। যেখানে উপস্থিত ছিলেন পাঞ্জাব বিজেপির ইনচার্জ সতীশ পুনিয়া, কো-ইনচার্জ বীরেন্দ্র সচদেবা ও অন্যান্য নেতারা।
আরও পড়ুন:
সোমবার দুপুরে দিল্লিতে বিজেপির সদর দপ্তরে গিয়ে গেরুয়া পতাকা হাতে তুলে নেন তাঁরা। যেখানে উপস্থিত ছিলেন পাঞ্জাব বিজেপির ইনচার্জ সতীশ পুনিয়া, কো-ইনচার্জ বীরেন্দ্র সচদেবা ও অন্যান্য নেতারা।
গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পর তিন নেতাই বিজেপির ভগবন্ত মান সরকারের বিরুদ্ধে সুর চরিয়েছেন। অভিযোগ তুলেছেন, এই সরকার রাজ্যে মাদক সমস্যার সমাধানে ব্যর্থ। আপ সরকারের ৫ বছরে রাজ্যের উপর লাগাতার ঋণের বোঝা চেপেছে, আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। অথচ সরকার সমস্যা সমাধানে কোনও উদ্যোগই নেয়নি। কুঁওর বিজয় প্রতাপ সিং বলেন, "পাঞ্জাব নিজের অস্তিত্বের লড়াই লড়ছে। দুর্বৃত্তরা এই সরকারের অংশ হয়ে উঠছে। পাঞ্জাবে সুশাসন পুনঃপ্রতিষ্ঠা করা জরুরি। আমার মনে হয়, একমাত্র বিজেপিই পাঞ্জাবে শান্তি ফিরিয়ে আনতে পারে। উত্তরপ্রদেশে যেমন মাফিয়ারাজ নিয়ন্ত্রণে আনা হয়েছে, পাঞ্জাবেও বিজেপি সরকার রাজ্যে আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনবে।"
উল্লেখ্য, আগামী বছর জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে পাঞ্জাবে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। অর্থাৎ হাতে রয়েছে আর সাড়ে ৩ মাস। নির্বাচন কমিশনের নির্ঘণ্ট প্রকাশের আগেই শনিবার প্রার্থী ঘোষণা করে দিয়েছে আম আদমি পার্টি। রাজ্যের ১১৭টি বিধানসভা আসনের মধ্যে এক-তৃতীয়াংশ অর্থাৎ ৪০টি আসনে প্রার্থী ঘোষণা করেছে তারা। পরে ধাপে ধাপে বাকি আসনগুলিতেও প্রার্থী ঘোষণা করা হবে বলে জানিয়েছে আপ।