অর্ণব তাণ্ডবে বিপর্যস্ত ওড়িশায় ভূমিধস! চাপা পড়ে মৃত ৫, নিখোঁজ ১০
Arpita Mondal
ঘূর্ণিঝড় অর্ণব (Cyclone Arnab) চলে গিয়েছে। কিন্তু ওড়িশার বেশ কিছু অংশে এখনও ঘূর্ণিঝড়ে দাপট জারি। বিশেষ করে উপকূলীয় এবং পাহাড়ি অঞ্চলের বেশ কিছু এলাকা ব্যাপক বিপর্যস্ত হয়েছে। ভারী বৃষ্টির কারণে গঞ্জাম এবং গজপতি জেলার গ্রামের পর গ্রাম প্লাবিত। কয়েক হাজার মানুষ জলবন্দি। ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর প্রভাবে প্রবল বৃষ্টির জেরে ওড়িশার বিভিন্ন এলাকায় ধস নেমেছে। ভূমিধসে চাপা পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। গঞ্জাম জেলায় আরও ১০ জন নিখোঁজ রয়েছেন বলে প্রশাসন সূত্রে খবর।
২৮ অক্টোবর গঞ্জাম-কান্ধামাল সীমান্তে ভূমিধসের ফলে একটি ছোট গ্রাম ভেসে যাওয়ার পর অন্তত দশজন নিখোঁজ রয়েছেন এখনও। ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাবে ওড়িশা উপকূলেও প্রাকৃতিক দুর্যোগের লাল সতর্কতা জারি করা হয়েছে।
অর্ণবের দাপট সামলে ওঠার আগেই বঙ্গোপসাগরে ফুঁসছে ঘূর্ণিঝড় 'মুরাসু'। গজপতির ভূমিধসপ্রবণ এলাকাগুলি থেকে ইতিমধ্যেই মানুষকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ওড়িশা সরকার। ২৮ অক্টোবর গঞ্জাম-কান্ধামাল সীমান্তে ভূমিধসের ফলে একটি ছোট গ্রাম ভেসে যাওয়ার পর অন্তত দশজন নিখোঁজ রয়েছেন এখনও। ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাবে ওড়িশা উপকূলেও প্রাকৃতিক দুর্যোগের লাল সতর্কতা জারি করা হয়েছে। আগামী দু’দিন ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরীতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:
অর্ণবের পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি নতুন করে দুর্যোগের মোকাবিলায় তৎপরতা বাড়িয়েছে রাজ্য সরকার। ঘূর্ণিঝড় মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখতে বৈঠক করেন মন্ত্রী সুরেশ পূজারি। সেখানে বন্যা, জল জমা এবং ঝোড়ো হাওয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। জেলা প্রশাসনকে ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে পর্যাপ্ত খাবার, পানীয় জল এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ওড়িশার বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী সুরেশ পূজারি জানিয়েছেন, রাজ্যের দক্ষিণাঞ্চলে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টি এবং ফের বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।