মর্মান্তিক! রাস্তা নির্মাণের সময় তড়িদাহত হয়ে ৮ কর্মীর মৃত্যু রাজস্থানে
Biswadip Dey
ভয়ংকর দুর্ঘটনা রাজস্থানে। রাজস্থানের (Rajasthan) ঝুনঝুনু জেলায় রাস্তা নির্মাণের সময় তড়িদাহত হয়ে অন্তত ৮ জন নির্মাণকর্মীর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে আরও তিনজনের গুরুতর আহত হওয়ার খবর জানিয়েছে পুলিশ।
কীভাবে ঘটল দুর্ঘটনা? পুলিশের তরফে জানানো হয়েছে, রাস্তা তৈরি হচ্ছিল সড়ক নির্মাণকারী যন্ত্রের সাহায্যে। কিন্তু আচমকাই যন্ত্রটি মাথা ১১,০০০ ভোল্টের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে এলে আচমকাই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান ওই শ্রমিকরা। ঘটনাটি ঘটেছে কদম কুন্ডের কাছে ছাপোলি গ্রামে। স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে একটি সড়ক নির্মাণের কাজ চলছিল সেখানে। কিন্তু আচমকাই এমন এক ঘটনা ঘটে যাওয়ায় এলাকার মানুষ শোকস্তব্ধ হয়ে পড়ায়।
আরও পড়ুন:
জেলার কালেক্টর অরুণ গর্গ জানিয়েছেন, আহতরা চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের অবস্থা আশঙ্কাজনক। তিনি বলেছেন, ''আমরা টেলিফোনে দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলের দিকে রওনা হয়েছিলাম। প্রাথমিক তথ্য অনুযায়ী, স্থানীয় বাসিন্দারা রাস্তাটি নির্মাণের কাজ করছিলেন। এবং সেই কাজে ব্যবহৃত যন্ত্রটি উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে চলে আসে যন্ত্রটি।''
রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহেলট এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। ভজনলাল বলেছেন, ''ঝুনঝুনুতে তড়িদাহত হয়ে শ্রমিকদের মৃত্যুর খবর দুঃখজনক। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তাঁদের আত্মা শান্তি পাক। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। ওম শান্তি!''