দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Election Commission

নামেই বিরোধী ঐক্য! ইন্ডি জোটের নির্বাচন কমিশন অভিযানেও থাকছে না আপ-ডিএমকে

সূত্রের খবর, ইন্ডিয়া জোটের বাইরে থাকা একাধিক দলের সঙ্গে যোগাযোগ করেও লাভ হয়নি।
Subhajit Mandal
05:46 PM Oct 03, 2026 IST
সূত্রের খবর, ইন্ডিয়া জোটের বাইরে থাকা একাধিক দলের সঙ্গে যোগাযোগ করেও লাভ হয়নি।
বুধবার দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক। ফাইল ছবি।

ভোটচুরি ইস্যুকে ঐক্যবদ্ধভাবে তৃণমূল স্তরে নিয়ে যেতে চাইছে ইন্ডি জোট। কিন্তু সেই ঐক্য গঠনের প্রক্রিয়ার শুরুতেই বড়সড় ধাক্কা। ইন্ডিয়া জোট আগামী ৬ অক্টোবর যে নির্বাচন কমিশন অভিযানের ডাক দিয়েছে তাতে প্রত্যাশিতভাবেই থাকছে না আম আদমি পার্টি এবং ডিএমকের মতো বিরোধী শিবিরের গুরুত্বপূর্ণ দল।

গত ৩০ সেপ্টেম্বর দিল্লিতে ইন্ডি জোটের বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে মোট ৬ দফা কর্মসূচি ঘোষণা করেছে। তাঁদের প্রথম কর্মসূচি ছিল গান্ধী জয়ন্তীতে ‘সেভ ডেমোক্রেসি’ ব্যানারে জেলায় জেলায় যৌথ মিছিল। তাতে যোগ দেয়নি আপ বা ডিএমকে। আপ জ্ঞানেশের ইস্তফার দাবিতে নিজেদের মতো আলাদা কর্মসূচি করেছে। ডিএমকে এখনও সেভাবে কর্মসূচি না হলেও যৌথ কর্মসূচিতে তারা যোগ দেয়নি। তাঁরা আদৌ জ্ঞানেশের ইস্তফা চাইছে কিনা, সেটাও স্পষ্ট না। এই পরিস্থিতিতে আগামী ৬ অক্টোবর বিরোধী শিবিরের সব সাংসদকে নিয়ে নির্বাচন কমিশনে অভিযান করার কথা ইন্ডি জোটের।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

বুধবার ইন্ডি জোটের বৈঠকেও হাজির ছিল না আম আদমি পার্টি এবং ডিএমকে। দুই দলেরই এক অবস্থান, যে মঞ্চে কংগ্রেস থাকবে সে মঞ্চে তাঁদের পক্ষে থাকা সম্ভব নয়। কারণ আসন্ন পাঞ্জাব নির্বাচনে আপের সঙ্গে সরাসরি লড়াই কংগ্রেসের। গোয়া-গুজরাটেও দুই দল একে ওপরের বিরুদ্ধে লড়ার প্রস্তুতি নিচ্ছে। আর সদ্য তামিলনাড়ুর নির্বাচনে হারের পর কংগ্রেস যেভাবে স্ট্যালিনের হাত ছেড়ে বিজয়ের হাত ধরেছে, তাতে ক্ষুব্ধ স্ট্যালিন। এই দুই দলই এখন সরকারিভাবে ইন্ডি জোটের বাইরে। তবে ৩০ সেপ্টেম্বরের বৈঠকে ইন্ডিয়া নেতারা ঠিক করেছিলেন, যারা জোটের বাইরে রয়েছে তাঁদেরও আগামী দিনের কর্মসূচিগুলিতে শামিল করার চেষ্টা করা হবে।

সূত্রের খবর, সেই মতো নবীন পট্টনায়েক, কেজরিওয়ালদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও হয়েছিল। কিন্তু সেই চেষ্টা কাজে দিল না। আগামী ৬ অক্টোবরের নির্বাচন কমিশন অভিযানেও শামিল হবে না আপ ও ডিএমকে। দুই দলই নিজেদের আগের অবস্থানে অনড়। কংগ্রেসের সঙ্গে যৌথ কর্মসূচিতে তারা নেই। যার অর্থ, ইন্ডি জোট নতুন করে ঐক্যবদ্ধ হওয়ার যে চেষ্টা করল, সেটার শুরুতেই ধাক্কা খেতে হল।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
AAPBJPDMKIndia
Advertisement
Tags :
AAPBJPDMKIndia

নিয়মিত খবরে থাকতে ফলো করুন