দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Amul Price Hike

মধ্যবিত্তের পকেটে ধাক্কা! উৎসবের মরশুমে ঘি-মাখনের দাম বাড়াল আমুল

দেখে নিন, নয়া মূল্যের তালিকা।
Subhodeep Mullick
08:51 AM Nov 05, 2026 IST
দেখে নিন, নয়া মূল্যের তালিকা।
প্রতীকী ছবি।

মধ্যবিত্তের পকেটে বড়সড় ধাক্কা! উৎসবের মরশুমে ঘি-মাখনের দাম বাড়াল আমুল (Amul Price Hike)। জানা গিয়েছে, ১ কেজি ওজনের এক কার্টন ঘিয়ের দাম ৫০ টাকা বৃদ্ধি করা হয়েছে। ফলে নয়া দাম হয়েছে ৬৮০ টাকা। অন্যদিকে, ৫০০ গ্রাম ওজনের এক প্যাকেট মাখনের দাম ১৫ টাকা বৃদ্ধি পেয়েছে। বর্ধিত দাম হয়েছে ৩২৫ টাকা। 

বুধবার থেকেই নয়া দাম কার্যকর হয়েছে। গুজরাটের সংস্থাটির জানানো হয়েছে, আমুল কাউ ঘির দামও একইভাবে বেড়েছে। এর ৫০০ মিলিলিটারের পাউচের দাম ৩৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ৩৭০ টাকা। অর্থাৎ ২০ টাকা মূল্যবৃদ্ধি। পাশাপাশি, ১ লিটার পাউচের দাম ৬৯৫ টাকা থেকে বেড়ে এখন ৭৩৫ টাকা হয়েছে। অন্যদিকে, ১০০ গ্রাম ওজনের মাখনের প্যাকেটের দামও ৩ টাকা বৃদ্ধি পয়েছে। আগে এর দাম ছিল ৬৩ টাকা। মূল্যবৃদ্ধির পর দাম হয়েছে ৬৬ টাকা। কিন্তু কেন দাম বাড়ল? গুজরাটের সংস্থাটির বিবৃতি অনুযায়ী, দুধ উৎপাদনের খরচ বেড়ে যাওয়ার কারণেই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পাশাপাশি, জানানো হয়েছে, বাজারে চাহিদা বৃদ্ধি এবং বেশ কিছু জায়গায় আমুলের গরুর দুধের তৈরি ঘিয়ের ঘাটতি দেখা দেওয়ার প্রেক্ষাপটে এই মূল্যবৃদ্ধি ঘটল।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

প্রসঙ্গত, বাংলার বিধানসভা ভোট মেটার পরই দুধের দাম বাড়িয়েছিল আমুল। লিটার পিছু দুধের দাম বেড়েছে ২ টাকা। সংস্থার তরফে জানানো হয়েছিল, গত এক বছরে গবাদি পশুর খাদ্য, দুধের প্যাকেজিং এবং জ্বালানির মূল্যবৃদ্ধির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তা-ই নয়, দুধ সংগ্রহের জন্য কৃষকদের যে মূল্য দেওয়া হত, তা ২০২৫ সালের মে মাস থেকে ৩.৭ শতাংশ বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে আমুল।  

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
amulbutterGhee
Advertisement
Tags :
amulbutterGhee

নিয়মিত খবরে থাকতে ফলো করুন