দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Ramlila Maidan Rally

'টুকলিটাও ঠিক মতো পারে না', রামলীলায় ভিড়ের 'ভুয়ো' ছবি পোস্ট করতেই কংগ্রেসকে খোঁচা রিজিজুর

বিরোধীদের সমাবেশে যোগ দেবেন অন্তত ১০ লক্ষ মানুষ। এমনটাই জানিয়েছিলেন রাহুল গান্ধী থেকে শুরু করে ইন্ডিয়া জোটের একাধিক নেতা।
Anwesha Adhikary
12:13 PM Nov 02, 2026 IST
বিরোধীদের সমাবেশে যোগ দেবেন অন্তত ১০ লক্ষ মানুষ। এমনটাই জানিয়েছিলেন রাহুল গান্ধী থেকে শুরু করে ইন্ডিয়া জোটের একাধিক নেতা।
কংগ্রেসের পোস্ট করা রামলীলা ময়দানের ছবি।

বিরোধীদের সমাবেশে যোগ দেবেন অন্তত ১০ লক্ষ মানুষ। এমনটাই জানিয়েছিলেন রাহুল গান্ধী থেকে শুরু করে ইন্ডিয়া জোটের একাধিক নেতা। বাস্তবে রবিবার রামলীলা ময়দানে (Ramlila Maidan Rally) কত জমায়েত হয়েছিল, সেই নিয়ে বিরোধী শিবির একরকম দাবি করছে। অন্যদিকে বিজেপির কথায়, মোটেই ভিড় হয়নি রামলীলা ময়দানে। এহেন পরিস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু দাবি করলেন, ভিড়ের ভুয়ো ছবি প্রচার করছে কংগ্রেস। সঙ্গে খোঁচা, ভুয়ো ছবিটাও নিখুঁতভাবে বানাতে পারেননি রাহুলরা।

রবিবার সভাশেষে একাধিক কংগ্রেস নেতা সোশাল মিডিয়ায় রামলীলা ময়দানে ভিড়ের ছবি পোস্ট করেন। সেই ছবিতে অগুণতি মানুষের মাথা দেখা গেলেও, বড় রকমের গোলমাল দেখা যায় সভামঞ্চ ঘিরে। রবিবার মঞ্চ বানানো হয়েছিল ছাউনি রেখে। পাশাপাশি দু'টি মঞ্চ বানানো হয়। কিন্তু কংগ্রেসের পোস্ট করা ছবিতে একেবারে অন্য মঞ্চ! না আছে ছাউনি, না আছে দ্বিতীয় মঞ্চ। এই বিষয়টি নিয়েই আক্রমণ শানিয়েছেন রিজিজু। তাঁর তোপ, 'রামলীলা ময়দানের ভিড় দেখানোর জন্য এআই দিয়ে ছবি বানিয়েছে কংগ্রেস। কিন্তু ভুয়ো খবর ছড়ানো কংগ্রেস এই ছবিটাও সঠিকভাবে বানাতে পারেনি।'

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

উল্লেখ্য, নির্বাচন কমিশন এবং বিজেপিকে একযোগে তোপ দেগে রামলীলা ময়দান থেকে সুর চড়িয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বলেন, “আমরা অহিংসাবাদী। নরেন্দ্র মোদি কিংবা অমিত শাহ আমাদের শত্রু না। কিন্তু মনে রাখতে হবে, তুমি যেই হও, সংবিধানের থেকে বড় না।” ‘ভোটচুরি’র পরিসংখ্যান তুলে ধরে রাহুল হুঙ্কার দেন, “ইস্তফা তো বটেই, জ্ঞানেশ কুমার জেলে যাবেন।”

পালটা দিয়েছে গেরুয়া শিবিরও। বিজেপি সাংসদ সম্বিত পাত্র জানান, তাঁদের দল সকাল থেকেই কংগ্রেসের সমাবেশ পর্যবেক্ষণ করছিল, বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ভাষণও শুনছিল। যদিও বিরোধী সম্মেলনকে “সম্পূর্ণ সময় নষ্ট” বলে কটাক্ষ করেন তিনি। সমাবেশস্থলের ফুটেজ তুলে ধরে যুক্তি দেন, কংগ্রেস ১০ লক্ষ মানুষের সমাগমের দাবি করলেও মাঠের বড় অংশ ফাঁকা ছিল। অন্তত ৪০ শতাংশ আসন ভরেনি বলেই দাবি করেন তিনি। সম্ভবত সেই অভিযোগের জবাব দিতেই এআই ছবি ব্যবহার করেছিল কংগ্রেস।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
BJPCongressKiren Rijiju
Advertisement
Tags :
BJPCongressKiren Rijiju

নিয়মিত খবরে থাকতে ফলো করুন