দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Dia Mirza Diwali Video

'দেশের ধর্মনিরপেক্ষতায় আঘাত', মুম্বই পুরনিগমকে তুলোধোনা, দিয়ার ভিডিও ফেরতের নির্দেশ হাই কোর্টের

দিয়াকে হিন্দুবিরোধী এবং সরকারবিরোধী বলে তোপ দেগে ব্ল্যাকলিস্ট করার কথা বলেছেন মুম্বইয়ের মেয়র ঋতু তাওড়ে।
Anwesha Adhikary
02:09 PM Nov 03, 2026 IST
দিয়াকে হিন্দুবিরোধী এবং সরকারবিরোধী বলে তোপ দেগে ব্ল্যাকলিস্ট করার কথা বলেছেন মুম্বইয়ের মেয়র ঋতু তাওড়ে।
ফাইল ছবি।

দিয়া মির্জার বিতর্কিত ভিডিও (Dia Mirza Diwali Video) ইস্যুতে এবার বম্বে হাই কোর্টের তোপে বৃহ্নমুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন। গত দু'দিন ধরে অভিনেত্রীর সচেতনতামূলক ভিডিও ঘিরে মুম্বইয়ের রাজনৈতিক মহলে হইচই পড়ে গিয়েছে। এমনকী দিয়াকে হিন্দুবিরোধী এবং সরকারবিরোধী বলে তোপ দেগে ব্ল্যাকলিস্ট করার কথা বলেছেন মুম্বইয়ের মেয়র ঋতু তাওড়ে। কিন্তু ব্ল্যাকলিস্ট তো দূর, আদালতের নির্দেশে দিয়ার ভিডিও আবার ফেরাতে হবে বৃহ্নমুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনকে।

কয়েকদিন আগেই বম্বে হাই কোর্ট নির্দেশ দিয়েছিল, দূষণমুক্ত উৎসব পালন নিশ্চিত করতে পদক্ষেপ করুক মুম্বইয়ের পুরনিগম। তারজন্য প্রয়োজন হলে পরিচিত ব্যক্তিত্বদের মাধ্যমে আমজনতার কাছে আবেদন করা যেতে পারে। দিয়াকে বেছে নেওয়া হয় দূষণমুক্ত দীপাবলির বার্তা দেওয়ার জন্য। বৃহ্নমুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের এক্স হ্যান্ডেল থেকে শেয়ার করা হয় দিয়ার বার্তা। তাঁর আবেদন ছিল, আমজনতা যেন বাজি না পোড়ান, শব্দদূষণ রোধ করেন।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

ভিডিও প্রকাশ্যে আসার পরদিনই ক্ষোভ উগরে দেন মুম্বই বিজেপির সভাপতি অমিত সতনাম। সরাসরি দিয়াকে আক্রমণ করে তিনি লেখেন, ‘আমরা কীভাবে দীপাবলি পালন করব সেই নিয়ে দিয়া মির্জার থেকে জ্ঞান শুনতে চাই না।' বিজেপির তোপের মুখে পড়েই ভিডিও সরিয়ে দেওয়া হয় দিয়ার ভিডিও। সেটা কি অভিনেত্রীর ধর্মীয় পরিচয়ের কারণে? অভিযোগ অস্বীকার করে ঋতু বলেন, ধর্মীয় কারণে দিয়ার ভিডিও মোটেই সরানো হয়নি। তিনি অতীতে হিন্দুবিরোধী এবং সরকারবিরোধী অবস্থান নিয়েছেন। প্রোপাগান্ডা ছড়িয়েছেন।

এই মন্তব্যের পরদিনই বৃহ্নমুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনকে তিরস্কার করল উচ্চ আদালত। বিচারপতি গিরিশ কুলকার্নি এবং বিচারপতি নীলা গোখলের তোপ, 'জনপ্রতিনিধিদের এহেন সংকীর্ণ মানসিকতা অত্যন্ত দুর্ভাগ্যজনক। পরিবেশ সচেতনতা বার্তা দেওয়া ভিডিওতেও তাঁরা এমন রং লাগিয়েছেন। তাঁদের তরফে কোনও সচেতনতামূলক বার্তা দেওয়া হয়নি। বরং এই আচরণে দেশের ধর্মনিরপেক্ষতার আদর্শে ধাক্কা লেগেছে।' তাঁরা আরও মনে করিয়েছেন, মুম্বইয়ে ধর্মনিরপেক্ষতার আদর্শ রয়েছে, কারোর কথায় তা ধ্বংস হতে দেওয়া যায় না। দিয়ার ভিডিও ফের আপলোড করতেও বৃহ্নমুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনকে নির্দেশ দিয়েছে বম্বে হাই কোর্ট।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Bombay High CourtDia MirzaMumbai
Advertisement
Tags :
Bombay High CourtDia MirzaMumbai

নিয়মিত খবরে থাকতে ফলো করুন