দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
CJP Protest

'দিল্লি চলো' আহ্বান 'আরশোলার', জ্ঞানেশের ইস্তফা চেয়ে ১০ অক্টোবর রাজধানীতে আন্দোলনের ডাক

শুক্রবার মুম্বইয়ের শিবাজি পার্কে জড়ো হয়েছিলেন আন্দোলনকারীরা।
Biswadip Dey
09:59 AM Oct 03, 2026 IST
শুক্রবার মুম্বইয়ের শিবাজি পার্কে জড়ো হয়েছিলেন আন্দোলনকারীরা।
ফাইল ছবি।

'দিল্লি চলো'র ডাক দিলেন ককরোচ জনতা পার্টির আহ্বায়ক অভিজিৎ দীপকে। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে আগামী ১০ অক্টোবর যন্তর মন্তরে বিক্ষোভ দেখাবেন তাঁরা। শুক্রবার, ২ অক্টোবর মুম্বই ও দিল্লিতে জড়ো হয়েছিলেন আন্দোলনকারীরা। এরপর শুক্রবার রাতেই ১০ তারিখের বিক্ষোভ (CJP Protest) কর্মসূচির কথা ঘোষণা করেছেন অভিজিৎ।

তাঁকে সোশাল মিডিয়া লিখতে দেখা গিয়েছে, সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ‘জ্ঞানেশ কুমার ইস্তফা না দিলে গোটা দেশের আরশোলা বাহিনী মিছিল করে দিল্লি যাবে। ১০ অক্টোবর যন্তর মন্তরে বিক্ষোভ দেখাবে তারা। দিল্লি পুলিশ যদি আমাদের আটকানোর চেষ্টা করে, যেখানে আটকাবে, সেটাই হয়ে উঠবে আমাদের যন্তর মন্তর। আমাদের আন্দোলন হবে শান্তিপূর্ণ। আমরা মহাত্মা গান্ধীর দেখানো পথেই চলব। আমাদের গণতন্ত্র রক্ষার লড়াই। অবাধ ও সুষ্ঠু নির্বাচন যাঁরা চান, এমন প্রতিটি নাগরিকেরই এতে শামিল হওয়া উচিত।’

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

২ অক্টোবর 'ককরোচ জনতা পার্টি' বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে মিলে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নয়াদিল্লি ও মুম্বইয়ের শিবাজি পার্কে বিক্ষোভ দেখিয়েছিল। দিল্লিতে আটক হন অন্তত ১১০০ জন। এদের মধ্যে রয়েছেন মধ্যে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অতীশীও। তাঁকে যন্তরমন্তর থেকে রীতিমতো টানতে টানতে নিয়ে যায় দিল্লি পুলিশ। আটক হওয়া অন্যদের মধ্যে নাম ছিলেন সিপিএম পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাট, আইসা নেত্রী নেহা বোরা, আপ সাংসদ সঞ্জয় সিং-সহ আপের একাধিক শীর্ষ নেতা। এদিকে শুক্রবারই মুম্বইয়ের শিবাজি পার্কে মূল জমায়েতের ডাক দেয় ককরোচ জনতা পার্টি। কিন্তু সেখানেও বিক্ষোভের অনুমতি দেয়নি পুলিশ। কিন্তু এরপরও জমায়েত হয়। নাসিরুদ্দিন শাহ, শাবানা আজমি এবং বিশাল দাদলানির মতো ব্যক্তিত্বরাও উপস্থিত ছিলেন বাণিজ্যনগরীতে। এরপর রাতেই দীপকের পোস্টের পর জল্পনা শুরু হয়েছে, তাহলি কি শনিবার দিল্লিতেও বহু মানুষের জমায়েত দেখা যাবে?

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
abhijeet dipkeCJP ProtestCockroach Janata PartyGyanesh Kumar
Advertisement
Tags :
abhijeet dipkeCJP ProtestCockroach Janata PartyGyanesh Kumar

নিয়মিত খবরে থাকতে ফলো করুন