দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Umar Khalid-Sharjeel Imam

দিল্লি দাঙ্গায় ফের জামিন খারিজ উমর খালিদ-সার্জিলের, ৫ বছর পরও গারদের ওপারেই

রাজধানীর মাটিতে সিএএ এবং এনআরসি বিরোধী আন্দোলন চলাকালীন ২০২০ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ-পূর্ব দিল্লির হিংসায় মৃত্যু হয় ৫৩ জনের। এই ঘটনায় মূল ষড়যন্ত্রকারী হিসাবে উঠে আসে উমরের নাম।
Subhodeep Mullick
02:57 PM Sep 30, 2026 IST
রাজধানীর মাটিতে সিএএ এবং এনআরসি বিরোধী আন্দোলন চলাকালীন ২০২০ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ-পূর্ব দিল্লির হিংসায় মৃত্যু হয় ৫৩ জনের। এই ঘটনায় মূল ষড়যন্ত্রকারী হিসাবে উঠে আসে উমরের নাম।
(বাঁ দিকে) উমর খালিদ এবং সার্জিল ইমাম (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

এই নিয়ে তৃতীয়বার। দিল্লি হিংসা মামলায় উমর খালিদ (Umar Khalid) এবং সার্জিল ইমামের (Sharjeel Imam) জামিনের আবেদন ফের খারিজ করে দিল দিল্লি হাই কোর্ট। বছর পাঁচেক আগে দিল্লিতে হিংসার ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ ওঠে উমর, সার্জিল-সহ এবং আরও কয়েকজনের বিরুদ্ধে। ইএউপিএ ধারায় মামলা হয় অভিযুক্তদের বিরুদ্ধে।  

বুধবার বিচারপতি প্রতিভা এম সিং এবং বিচারপতি দীনেশ ভাটের বেঞ্চ জানিয়ে দিয়েছে, সুপ্রিম কোর্টের গত ৫ জানুয়ারির নির্দেশে কোনও পরিবর্তন আনা তাদের পক্ষে সম্ভব নয়। সর্বোচ্চ আদালতের ওই নির্দেশে বলা হয়েছিল, সুরক্ষিত সাক্ষীদের জবানবন্দি গ্রহণ শেষ হওয়ার পর অথবা নির্দেশ জারির তারিখ থেকে এক বছর পূর্ণ হওয়ার পর - এই দু'টির মধ্যে যেটি আগে ঘটবে, তার ভিত্তিতেই দুই অভিযুক্ত জামিনের আবেদন করতে পারবেন। আদালত সাফ জানিয়েছে, উমর ও সার্জিল ‘বিচার বিভাগীয় শৃঙ্খলা’ মেনে চলতে বাধ্য।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

রাজধানীর মাটিতে সিএএ এবং এনআরসি বিরোধী আন্দোলন চলাকালীন ২০২০ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ-পূর্ব দিল্লির হিংসায় মৃত্যু হয় ৫৩ জনের। এই ঘটনায় মূল ষড়যন্ত্রকারী হিসাবে উঠে আসে উমরের নাম। উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ওই বছরের সেপ্টেম্বর মাসে তাঁকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। তাঁর বিরুদ্ধে দায়ের হয় রাষ্ট্রদ্রোহের মামলা। যদিও উমরের গ্রেপ্তারির বিষয়টি নিয়ে পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠেছিল। অভিযোগ ওঠে, সিএএ-এনআরসি বিরোধী স্বর দমনেই উমরকে জেলবন্দি করা হয়েছে। অন্যদিকে, দিল্লি হিংসার মামলায় গ্রেপ্তার হন সার্জিলও। ইউএপিএ ধারায় মামলা দায়ের হয় তাঁর বিরুদ্ধে। এর পর থেকে একাধিকবার জামিনের আবেদন জানিয়েছিলেন জেএনইউ-এর এই প্রাক্তন ছাত্রনেতা। প্রতিবারই তা খারিজ হয়ে গিয়েছে। 

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Delhi High CourtUmar Khalid
Advertisement
Tags :
Delhi High CourtUmar Khalid

নিয়মিত খবরে থাকতে ফলো করুন