দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Uttar Pradesh

ভর্তি নেয়নি সরকারি হাসপাতাল! রাস্তাতেই সন্তান প্রসব দলিত তরুণীর, তারপর...

ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার। প্রসবযন্ত্রণা নিয়ে রানি নামে এক তরুণীকে জ্ঞানপুরের মহারাজা চেত সিং জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পরিবারের অভিযোগ, মুসহর সম্প্রদায়ের সদস্য হিসাবে শনাক্ত করার পর হাসপাতালের কর্মীরা তরুণীকে ভর্তি করতে অস্বীকার করেন।
Subhodeep Mullick
08:59 PM Oct 03, 2026 IST
ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার। প্রসবযন্ত্রণা নিয়ে রানি নামে এক তরুণীকে জ্ঞানপুরের মহারাজা চেত সিং জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পরিবারের অভিযোগ, মুসহর সম্প্রদায়ের সদস্য হিসাবে শনাক্ত করার পর হাসপাতালের কর্মীরা তরুণীকে ভর্তি করতে অস্বীকার করেন।
প্রতীকী ছবি।

প্রসবযন্ত্রণায় কাতর এক দলিত তরুণীকে ভর্তি না নেওয়ার অভিযোগ উঠল উত্তরপ্রদেশের এক সরকারি হাসপাতালের বিরুদ্ধে। শেষ পর্যন্ত হাসপাতালের বাইরেই রাস্তার ধারে সন্তানের জন্ম দিলেন ওই তরুণী। ঘটনাটি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। ইতিমধ্যেই এক চিকিৎসককে বরখাস্ত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার। প্রসবযন্ত্রণা নিয়ে রানি নামে এক তরুণীকে জ্ঞানপুরের মহারাজা চেত সিং জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পরিবারের অভিযোগ, মুসহর সম্প্রদায়ের সদস্য হিসাবে শনাক্ত করার পর হাসপাতালের কর্মীরা তরুণীকে ভর্তি করতে অস্বীকার করেন। বহুবার আবেদন করলেও সাড়া দেননি কেউ। হাসপাতাল থেকে বেরিয়ে আসার সময় রানির শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর রাস্তাতেই সন্তান প্রসব করেন তিনি।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

ঘটনার তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ঘটনার সময় দায়িত্বে থাকা ইএমও ড. পঙ্কজকে বরখাস্ত করা হয়েছে বলে খবর। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি তরুণীকে পরীক্ষা-নিরীক্ষা করতেই অস্বীকার করেছিলেন। তদন্ত রিপোর্টে ড. অজয় তিওয়ারি এবং ড. নীলিমা ধাওয়ানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশও করা হয়েছে। পাশাপাশি, উল্লেখ করা হয়েছে যে, ধাওয়ান আগের দিনই রানিকে পরীক্ষা করেছিলেন। কিন্তু তরুণীর রক্তাল্পতা থাকা সত্ত্বেও তিনি তাঁকে অন্য হাসপাতালে পাঠিয়ে দেন। শুধু তাই নয়, রানি এবং তাঁর পরিবার দলতি সম্প্রদায়ের বলে হাসপাতালে ভর্তি করানো নিয়ে আপত্তি জানান এক নার্সও।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Uttar Pradesh
Advertisement
Tags :
Uttar Pradesh

নিয়মিত খবরে থাকতে ফলো করুন