দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Delhi High Court

জোর করে সম্পত্তি দখল নয়! চাইলেই সন্তানকে উচ্ছেদ করতে পারবেন মা-বাবা, বড় রায় দিল্লি হাই কোর্টের

আদালতের পর্যবেক্ষণ, এই ধারায় প্রবীণ নাগরিকদের জীবন ও সম্পত্তির সুরক্ষার জন্য রাজ্য সরকারকে একটি সমন্বয় পরিকল্পনা তৈরি করার কথা বলা হয়েছে।
Arpita Mondal
07:17 PM Oct 02, 2026 IST
আদালতের পর্যবেক্ষণ, এই ধারায় প্রবীণ নাগরিকদের জীবন ও সম্পত্তির সুরক্ষার জন্য রাজ্য সরকারকে একটি সমন্বয় পরিকল্পনা তৈরি করার কথা বলা হয়েছে।
ছবি: এআই নির্মিত।

বৃদ্ধ মা-বাবার সম্পত্তি দখল করে থাকা সন্তান বা উত্তরাধিকারীদের চাইলেই উচ্ছেদ করা যেতে পারে। বড় রায় দিল দিল্লি হাই কোর্ট। আদালত জানিয়েছে, মা বাবার সঙ্গে দুর্ব্যবহার বা তাঁদের দেখভাল না করার মতো অভিযোগ প্রমাণিত হলেই সংশ্লিষ্ট এলাকার জেলাশাসক তাঁদের সন্তানকে সম্পত্তি থেকে উচ্ছেদের নির্দেশ দিতে পারবেন। দিল্লি মেনটেন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ার অব পেরেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেনস রুলস, ২০০৯-এর আওতায় এই ক্ষমতা রয়েছে বলে জানিয়েছে আদালত।

দিল্লি হাই কোর্টের প্রধান বিচারপতি দেবেন্দ্রকুমার উপাধ্যায় ও বিচারপতি তেজাস কারিয়ার ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, ২০০৯ সালের উচ্ছেদ সংক্রান্ত নিয়ম কাঠামোর মধ্যেই এই আইন রয়েছে। আদালতের পর্যবেক্ষণ, এই ধারায় প্রবীণ নাগরিকদের জীবন ও সম্পত্তির সুরক্ষার জন্য রাজ্য সরকারকে একটি সমন্বয় পরিকল্পনা তৈরি করার কথা বলা হয়েছে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

জোর করে সম্পত্তি দখলে পুত্রবধূর বসবাসের অভিযোগ তুলে দিল্লি হাই কোর্টে মামলা করেন এক মহিলা। ২০০৯ সালের নিয়মের আওতায় তাঁকে বাড়ি থেকে উচ্ছেদের আবেদন করেন। প্রথমে মহকুমা শাসকের তদন্তে নির্দিষ্টভাবে হয়রানির অভিযোগ প্রমাণিত হয়নি। এরপর জেলাশাসকও উচ্ছেদের আবেদন খারিজ করেন। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে ডিভিশনাল কমিশনারের কাছে আবেদন করা হলে তিনি আগের সিদ্ধান্ত পরিবর্তন করে ওই মহিলাকে বাড়ি খালি করার নির্দেশ দেন। এরপরই দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন ওই মহিলা। তাঁর দাবি ছিল, সিনিয়র সিটিজেন আইনের আওতায় এই ধরনের উচ্ছেদের ব্যবস্থা আইনসঙ্গত নয়। আদালত জানায়, প্রবীণ নাগরিকের শান্তিপূর্ণভাবে বেঁচে থাকার অধিকারকে উপেক্ষা করা যায় না।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Delhi High Court
Advertisement
Tags :
Delhi High Court

নিয়মিত খবরে থাকতে ফলো করুন