দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Chief Justice

আন্দোলন না করে আদালতে কেন? দিল্লিতে বিক্ষোভে আবহে আবেদনকারীকে প্রশ্ন প্রধান বিচারপতির 

প্রশ্নফাঁস' থেকে 'ভোটচুরি'। এসআইআরে অনিয়মের অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবি। রাজধানী-সহ গোটা দেশে এখন আন্দোলন-বিক্ষোভের ট্রেন্ড।
Kishore Ghosh
08:33 PM Nov 04, 2026 IST
প্রশ্নফাঁস' থেকে 'ভোটচুরি'। এসআইআরে অনিয়মের অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবি। রাজধানী-সহ গোটা দেশে এখন আন্দোলন-বিক্ষোভের ট্রেন্ড।
ফাইল চিত্র।

'প্রশ্নফাঁস' থেকে 'ভোটচুরি'। এসআইআরে অনিয়মের অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবি। রাজধানী-সহ গোটা দেশে এখন আন্দোলন-বিক্ষোভের ট্রেন্ড। এই আবহে একটি মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া এক ব্যক্তিকে দেশের প্রধান বিচারপতির প্রশ্ন, আন্দোলনের পথে না হেঁটে বিচার বিভাগের দ্বারস্থ হলেন কেন?

লোকসভা ও বিধানসভা আসনে তফসিলি জাতি (এসসি) ও তফসিলি উপজাতিদের (এসটি) জন্য সংরক্ষণ নির্দিষ্ট সময়ের অন্তরে বাধ্যতামূলক বদলের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন আবেদনকারী। এই মামলার শুনানির সময় হালকা মেজাজে প্রধান বিচারপতি মন্তব্য করেন, "আপনি ভুল নম্বরে ডায়াল করছেন। এটা হল প্রতিবাদ ও বিক্ষোভের যুগ। সম্ভবত আপনারও সেই পথ অনুসরণ করা উচিত ছিল।" পালটা আবেদনকারীর আইনজীবী বলেন, প্রতিবাদ করার কোনও ইচ্ছে নেই, তাছাড়া গলাও ব্যথা।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

মামলা করেছিলেন উত্তরপ্রদেশের সুলতানপুর জেলার ১৯১-কাদিপুর বিধানসভা কেন্দ্রের ভোটার জগদীশ সিং। তিনি জানান, ১৯৫২ সালের প্রথম নির্বাচনের পর থেকে সাত দশকেরও বেশি সময় ধরে কাদিপুর বিধানসভা আসনটি তফসিলি জাতির প্রার্থীদের জন্য সংরক্ষিত। এই বিষয়টির পরিবর্তন চেয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন জগদীশ। আবেদনকারী জানান, এর ফলে মাত্র চার-পাঁচটি পরিবারই উপকৃত হয়েছে। তিনি দাবি করেন, অন্তত যেন কর্তৃপক্ষ বিধানসভা আসনের সংরক্ষণের ক্ষেত্রে একটি পর্যায়ক্রমিক ব্যবস্থা চালুর বিষয়টি বিবেচনা করার নির্দেশ দেয়। যে পদ্ধতি পঞ্চায়েত ও পৌরসভা নির্বাচনে ইতিমধ্যে কার্যকর রয়েছে।

পিটিশনার যুক্তি দেন, আবর্তন পদ্ধতির অনুপস্থিতি সংবিধানের ১৪, ১৫ ও ১৯ নম্বর অনুচ্ছেদের পরিপন্থী। এটি ভোটারদের নির্বাচনী পছন্দকে সীমাবদ্ধ করে দেয়। কারণ এর ফলে তারা কেবল এসসি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ব্যক্তিদেরই প্রার্থী হিসেবে নির্বাচিত করতে পারেন। শুনানি চলাকালীন, প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং ভি মোহনার বেঞ্চ জানায়, ভোটদান যে জাতপাতের ওপর ভিত্তি করেই হয়, এমনটা ধরে নেওয়া যায় না।

বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, বহুদলীয় গণতন্ত্রে ভোটারদের কাছ থেকে প্রত্যাশা করা হয়, তারা প্রার্থীর ধর্ম বা জাতপাতের ভিত্তিতে নয়, বরং রাজনৈতিক দল ও তাঁদের নিজ নিজ আদর্শের ওপর ভিত্তি করে ভোট দেবেন। সংরক্ষিত আসনগুলোর বিষয় সুপ্রিম কোর্ট কোনওরকম হস্তক্ষেপ করবে না বলেও জনিয়ে দেয় তিন বিচারপতির বেঞ্চ।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Chief Justice of IndiaSuprme Court
Advertisement
Tags :
Chief Justice of IndiaSuprme Court

নিয়মিত খবরে থাকতে ফলো করুন