shono
Advertisement
DMK

‘বিশ্বাসঘাতক কংগ্রেসকে কোনওদিন…’, বিজয়কে সমর্থন করায় হাত শিবিরকে তুলোধোনা ডিএমকে-র

কংগ্রেসকে আক্রমণ শানিয়ে উদয়নিধি বলেন, “হাত শিবিরের পাঁচ প্রার্থী জেতার নেপথ্যে অবদান ডিএমকে-রই। মানুষ তাঁদের ভোট দিয়েছিল। কারণ, তাঁরা এম কে স্ট্যালিনকে মুখ্যমন্ত্রী হিসাবে চেয়েছিল। কিন্তু আজ পদের লোভে আমাদের না জানিয়েই কংগ্রেস পালিয়ে গেল। কংগ্রেসকে কখনই বিশ্বাস করা উচিত নয়। তাদের মধ্যে ন্যূনতম কৃতজ্ঞতা ও শালীনতার অভাব রয়েছে। ওদের আর ধারেকাছেও ঘেঁষতে দেওয়া উচিত নয়। তামিলনাড়ুর জনগণ খুব শীঘ্রই তাদের উচিত শিক্ষা দেবে।"
Published By: Subhodeep MullickPosted: 04:34 PM May 24, 2026Updated: 04:34 PM May 24, 2026

কংগ্রেসকে বিশ্বাস করা উচিত নয়। আর কোনওদিন কংগ্রেসের সঙ্গে আমরা জোট করব না। হাত শিবিরকে তুলোধোনা করে এমনটাই বললেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের পুত্র তথা ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিন।

Advertisement

সদ্য যে পাঁচ রাজ্যের নির্বাচন হয়েছে, সেগুলির মধ্যে সবচেয়ে আলোড়ন ফেলে দেওয়া ফলাফল হয়েছে তামিলনাড়ুতে। একক বৃহত্তম দল হিসাবে উঠে এসেছে বিজয়ের টিভিকে। তামিলভূমে ১০৮টি আসন জিতেছে বিজয়ের দল। অল্পের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি তারা। কংগ্রেস-ডিএমকে জোটের ঝুলিতে গিয়েছে ৭৩টি আসন। এআইএডিএমকে জোট পেয়েছে ৫২টি আসন। শেষে কংগ্রেস দীর্ঘদিনের জোটসঙ্গী ডিএমকের সঙ্গ ছেড়ে সরকার গড়তে টিভিকে-কে সমর্থন করার সিদ্ধান্ত নেয়। এর জেরেই হাত শিবিরের উপর ক্ষুব্ধ ডিএমকে।

কংগ্রেসকে আক্রমণ শানিয়ে উদয়নিধি বলেন, “হাত শিবিরের পাঁচ প্রার্থী জেতার নেপথ্যে অবদান ডিএমকে-রই। মানুষ তাঁদের ভোট দিয়েছিল। কারণ, তাঁরা এম কে স্ট্যালিনকে মুখ্যমন্ত্রী হিসাবে চেয়েছিল। কিন্তু আজ পদের লোভে আমাদের না জানিয়েই কংগ্রেস পালিয়ে গেল। কংগ্রেসকে কখনই বিশ্বাস করা উচিত নয়। তাদের মধ্যে ন্যূনতম কৃতজ্ঞতা ও শালীনতার অভাব রয়েছে। ওদের আর ধারেকাছেও ঘেঁষতে দেওয়া উচিত নয়। তামিলনাড়ুর জনগণ খুব শীঘ্রই তাদের উচিত শিক্ষা দেবে।" গোটা দেশে বিজেপির উত্থানের জন্য কংগ্রেসকেই দায়ী করেছেন উদয়নিধি। তিনি বলেন, "আমি ভেবেছিলাম, সারা ভারতে বিজেপির জয়ের কারণ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অমিত শাহ। কিন্তু এখন এটা স্পষ্ট যে, ভারতে বিজেপির উত্থানের কারণ হল কংগ্রেস।" একইসঙ্গে তিনি কংগ্রেসকে বিশ্বাসঘাতক বলেও অভিহিত করেছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement