দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Andhra Pradesh Encounter

অন্ধ্রপ্রদেশে এনকাউন্টার, ছাত্রীর গলায় বৈদ্যুতিক করাত চালানো অভিযুক্তকে গুলি পুলিশের

পুলিশের তরফে জানা গিয়েছে, ঘটনার পুনর্নির্মাণের জন্য অভিযুক্ত হেমন্ত ওরফে ডুম্মুকে নিয়ে যাচ্ছিল পুলিশ। সেখানে পুলিশের উপর হামলা চালিয়ে পালানোর চেষ্টা করলে পালটা গুলি চালায় পুলিশ।
Amit Kumar Das
09:50 AM Nov 02, 2026 IST
পুলিশের তরফে জানা গিয়েছে, ঘটনার পুনর্নির্মাণের জন্য অভিযুক্ত হেমন্ত ওরফে ডুম্মুকে নিয়ে যাচ্ছিল পুলিশ। সেখানে পুলিশের উপর হামলা চালিয়ে পালানোর চেষ্টা করলে পালটা গুলি চালায় পুলিশ।
নাবালিকার উপর হামলা চালানোয় অভিযুক্ত যুবক।

এবার অন্ধ্রপ্রদেশে এনকাউন্টার (Andhra Pradesh Encounter)। নাবালিকা ছাত্রীর উপর বৈদ্যুতিক করাত নিয়ে হামলা চালানোয় অভিযুক্ত যুবককে লক্ষ্য করে ৬ রাউন্ড গুলি চালাল পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে যুবককে। পুলিশের তরফে জানা গিয়েছে, ঘটনার পুনর্নির্মাণের জন্য অভিযুক্ত হেমন্ত ওরফে ডুম্মুকে নিয়ে যাচ্ছিল পুলিশ। সেখানে পুলিশের উপর হামলা চালিয়ে পালানোর চেষ্টা করলে পালটা গুলি চালায় পুলিশ।

পুলিশের তরফে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় অনন্তপুর জেলার আত্মাকুর জঙ্গল এলাকায় অভিযান চালিয়ে হেমন্তকে গ্রেপ্তার করেছিল পুলিশের বিশেষ দল। এরপর সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল রাপ্তাডুতে। শনিবার এখানেই স্কুলের মধ্যে ছাত্রীর উপর হামলা চালিয়েছিল অভিযুক্ত। তাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শনের সময় হেমন্ত পুলিশ হেফাজত থেকে পালানোর চেষ্টা করে। পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে। এই ঘটনায় বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হন। পুলিশ তাকে সামাল দিতে গেলে পরিস্থিতি আরও খারাপ আকার নেয়। এই অবস্থায় আত্মরক্ষার্থে বাধ্য হয়ে গুলি চালায় পুলিশ।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

জানা যাচ্ছে, মোট ৬ রাউন্ড গুলি চালানো হয়েছে অভিযুক্তের উপর। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জানা যাচ্ছে, মোট ৬ রাউন্ড গুলি চালানো হয়েছে অভিযুক্তের উপর। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একটি ভিডিও সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে, অভিযুক্ত প্রায় অচেতন। উল্লেখ্য, গত শনিবার সকালে অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে একটি সরকারি স্কুলে বৈদ্যুতিক করাত নিয়ে ঢুকেছিল অভিযুক্ত হেমন্ত। ক্লাস চলাকালীন কেউ কিছু বুঝে ওঠার আগেই শ্রেণিকক্ষে ঢুকে ১৫ বছরের নাবালিকার উপর আক্রমণ করে। মেয়েটির মুখ, গলা ও মুখে করাত চালানো হয়। যার জেরে স্কুলের মধ্যে আতঙ্ক ছড়ায়। অন্য এক ছাত্রী অভিযুক্তকে থামাতে এলে আহত হয় সেও। বর্তমানে ওই পড়ুয়া বেঙ্গালুরুর হাসপাতালে চিকিৎসাধীন। কয়েক সেকেন্ডের মধ্যে আক্রমণ চালিয়ে ঘটনাস্থল থেকে পালায় অভিযুক্ত।

তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত যুবক হেমন্ত ওরফে দুম্মু শ্রী সত্য সাই জেলার নাগালুরের বাসিন্দা। সে তার বড় বোনের সঙ্গে অনন্তপুরে থাকত। সম্পর্কে ওই নাবালিকা ছিল তার ভাগনি। পুলিশের কাছে পরিবারের দাবি, অভিযুক্ত দীর্ঘদিন ধরে ওই নাবালিকাকে হয়রানি করছিল। তাকে প্রেমের প্রস্তাব দিচ্ছিল। সেই প্রস্তাবে রাজি না হওয়ায় এই হামলা চালানো হয়। এই ঘটনায় অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Andhra PradeshEncounter
Advertisement
Tags :
Andhra PradeshEncounter

নিয়মিত খবরে থাকতে ফলো করুন